Sudip-Preeth:সুদীপ-পৃথার কাণ্ড দেখে অবাক নেটপাড়া! আবারও কাছকাছি এলেন তারা?
একসময় সুদীপ মুখার্জী(Sudip Mukherjee) এবং পৃথা চক্রবর্তীর(Preetha Chakraborty) সম্পর্ক নিয়ে বিস্তর কাটাছেঁড়া হয়েছে। আচমকাই শোনা গিয়েছিল তাঁদের ডিভোর্সের গুঞ্জন। অভিনেতা প্রথমে ঘটনাটি অস্বীকার করলেও পরে দাম্পত্যজীবনে সমস্যার কথা নিজেই জানিয়েছিলেন তিনি। আলাদা থাকলেও প্রায় সময় তাঁদেরকে একসাথে দেখতে পাওয়া যায়। মাঝেমধ্যেই সেইসব ছবি পোস্ট করেন পৃথা নিজেই। এবার সমাজমাধ্যমে সেরকমই এক ছবি ফুটে উঠল আবার। নেটিজেনদের একাংশের প্রশ্ন, তবে কি ঝামেলা মিটিয়ে আবারও কাছাকাছি এলেন তাঁরা?
আরও পড়ুন:Arunima Haldar:জ’ন্ডি’সে আ’ক্রা’ন্ত হয়ে ছেড়েছিলেন ধারাবাহিক ,আবারও ফিরছেন অরুণিমা
সম্প্রতি ফেসবুকের স্টোরিতে নিজেদের একটি ছবি ভাগ করে নেন পৃথা। ছবিতে বোঝা যাচ্ছে, সুদীপের সঙ্গে ভিডিয়ো কলে ব্যস্ত পৃথা ও তাঁদের ছেলে। নিজেদের মধ্যে যাই হোক না কেন, সেই প্রভাব সন্তানদের উপর পড়ুক, চান না সুদীপ এবং পৃথা। ছবি দেখে অনেকের ধারণা, সম্ভবত শুটিংয়ের জন্য বাইরে গিয়েছেন অভিনেতা। কলকাতায় ছেলেদের নিয়ে আছেন পৃথা। সেখান থেকেই তাঁদের ভিডিও কলে তাঁদের কথা হচ্ছে। সেই ছবি ভাগ করে নিয়ে পৃথা লেখেন, “তাড়াতাড়ি ফিরে এসো বাবা।”
তাহলে কী তাঁদের মধ্যে মান-অভিমানের পালা মিটল? অনেকের মনে সন্দেহ জেগেছে তাঁদের বিবাহবিচ্ছেদের কথাটা কী মিথ্যে? যদিও এই বিষয়ে কোনও কথা বলতে রাজি নন তাঁরা।