Nusrat-Ankush:’র’ক্ত’বী’জ ২’ ছবির প্রিমিয়ারে একসাথে অঙ্কুশ-নুসরত! তবে কি দূরত্ব মিটল?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Nusrat-Ankush:নুসরত -অঙ্কুশের সম্পর্কের সমীকরণ নিয়ে চর্চা! ভুল বোঝাবুঝি মিটিয়ে আবারও কী একসাথে নুসরত-অঙ্কুশ?

একসময় নুসরত- অঙ্কুশের প্রেম ছিল টলিপাড়ার অনেকটা ‘ওপেন সিক্রেট’-র মতোই। বহু ছবিতে জুটি হিসেবে কাজ করেছেন তাঁরা। এমনকি একটা সময়, পার্টি থেকে অ্যাওয়ার্ড শো একই সঙ্গে দেখা যেত এই জুটিকে। অনেকেই ভেবেছিলেন নুসরত- অঙ্কুশের সম্পর্ক বহুদূর এগোবে। কিন্তু তার কিছুই হল না। টেকেনি তাঁদের সম্পর্ক। যদিও তাঁদের সম্পর্ক নিয়েই তুমুল চর্চা চললেও, প্রেম নিয়ে কখনও মুখ খোলেননি দু’জনের কেউই। সবসময় নিজেকে ভালো বন্ধু হিসেবেই দাবি করেছেন।

তবে তাঁদের সম্পর্কের সমীকরণ নিয়ে আজও চর্চা বিস্তর। দু’জনের মধ্যে এত বছর ধরে রয়েছে ঠান্ডা লড়াই। তবু জল্পনা থামেনি। এর আগে নুসরতকে বিভিন্ন সময় কটাক্ষ করেছেন অঙ্কুশ। তিনি বলেছেন, পরিচালকরা হয়ত জানেন আমাদের সম্পর্ক নিয়ে তাই আমাদের একসাথে কাজ করার জন্য বলেন না। অপরদিকে যশ-পত্নী বলেন,”আমি কারও ব্যাপারে মনে এত নেগেটিভিটি ধরে বসে থাকতে পারব না।”

আরও পড়ুন:‘Raghu Dakat’:”আমি তো ছবিটা কুণাল ঘোষ এর জন্য বানাইনি…আমার বন্ধু হতে যোগ্যতা লাগে…কুণাল ঘোষকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ দেবের!

‘র’ক্ত’বী’জ ২’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অঙ্কুশ। আবার একই ছবির আইটেম সং ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রশ’-এ জমিয়ে নাচ করেছেন নুসরত। সম্প্রতি ছবিটির গ্র্যান্ড প্রিমিয়ারে একসঙ্গে দেখা মিলল অঙ্কুশ ও নুসরতের। প্রিমিয়ারে আলাদা আলাদাভাবে সামনে হাজির হলেন তাঁরা। অঙ্কুশকে দেখা গেল লাল রঙের পাঞ্জাবিতে। অন্যদিকে অভিনেত্রীর পরনে ছিল লাল রঙের সিফন শাড়ি ও স্লিভলেস ব্লাউজ সঙ্গে মানানসই মেকআপ। যদিও এক অপরের সাথে কথা বলতে দেখা যায়নি তাঁদেরকে।

আরও পড়ুন:Zubeen Garg:’খুব অদ্ভুত লাগছে,কিছু রহস্য নিশ্চয়ই রয়েছে,শোকপ্রকাশ না করে অভিযুক্তদের নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছেন…’ নেটিজেনদের সন্দেহ জুবিনের স্ত্রীকে!

অপরদিকে হাজির ছিল মিমি চক্রবর্তীও। তাহলে কী এই ছবির মাধ্যমে বদলে যেতে চলেছে তিন বন্ধুর সম্পর্কের সমীকরণ? তবে এর উত্তর আপাতত সময়ই বলবে।

Leave a Comment