Srabanti Chatterjee:শ্রাবন্তীর বদলে শুভশ্রী! ‘ধূমকেতু’ নিয়ে ক্ষোভ প্রকাশ শ্রাবন্তীর?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Srabanti Chatterjee:”ওরা নেয়নি আমায় হঠাৎ করেই,ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন…” ‘ধূমকেতু’ নিয়ে ক্ষোভ প্রকাশ শ্রাবন্তীর?

শ্রাবন্তীকে নিয়ে অন্যরকম চরিত্রে এক্সপেরিমেন্ট করেননি কেন ছবির পরিচালক? মুখ খুললেন অভিনেত্রী

সম্প্রতি মুক্তি পেয়েছে দেবী চৌধুরানী ছবিটি। ইতিমধ্যেই অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির দুর্ধর্ষ অভিনয় সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। কখনও দেব আবার কখনও জিৎ তো কখনও সোহম সবার সাথেই একসময় বড়পর্দা কাঁপিয়েছিলেন শ্রাবন্তী। মিষ্টি হাসি সঙ্গে সাবলীল অভিনয় তাঁর সৌন্দর্যে হারিয়ে গিয়েছেন দর্শক থেকে তারকারাও। দেবের সাথে একসময় চুটিয়ে কাজ করেছেন তিনি। পর্দার রসায়নের পাশাপাশি অফস্ক্রিন তাঁদের বন্ধুত্ব ছিল দেখার মতন।

আরও পড়ুন:Raktabeej 2:’র’ক্ত’বী’জ ২’ দেখে কী জানালেন কৌশিক গাঙ্গুলী?

কিন্তু ‘ধূমকেতু’ ছবি শ্রাবন্তীকে অফার করেও সেই অফার এবং ফিরিয়ে নেওয়া হয়! কিন্তু কেন তার কারণ এখনও অধরা শ্রাবন্তীর কাছে। অভিনেত্রীর কথায়,”ধূমকেতু আমাকে প্রথম অফার করা হয়েছিল। কিন্তু ওরা নেয়নি আমায়। ওরা হঠাৎ করেই এটা বলেছিল। নিশ্চয়ই ওদের কিছু মনে হয়েছিল চরিত্রটাকে নিয়ে। দেব-শুভশ্রীর অনেক অনুরাগীর সংখ্যা অনেক। ওঁদের দুজনকে একসাথে মানায়। আমিও নিজে এই জুটির ফ্যান। আমি ওই সময় প্রচুর ছবি দেখেছি। আর সত্যি খুব ভালো লাগে দেখতে। তো ভগবান যেটা যা করেন মঙ্গলের জন্য করেন। তাতে আমার কোনো সমস্যা নেই। হয়ত এত ভালো নাও হতে পারত যদি আমার সাথে হত। আবার ভালো হতেও পারত।”

আরও পড়ুন:Nusrat-Ankush:’র’ক্ত’বী’জ ২’ ছবির প্রিমিয়ারে একসাথে অঙ্কুশ-নুসরত! তবে কি দূরত্ব মিটল?

এরপরই তাঁকে প্রশ্ন করা হয় তিনি খুব সুন্দরী বলেই কী তাঁকে নিয়ে অন্যরকম চরিত্রে এক্সপেরিমেন্ট করার সাহস পাননি অন্য কোনো পরিচালক? শ্রাবন্তী জানান,”আমি তো আর নিজেকে বদলাতে পারব না। ভগবান আমাকে যেভাবে তৈরি করেছে আমি সেভাবেই আছি। মাঝে মাঝে একটু ওজন বাড়ে বা মাঝে মাঝে একটু ওজন কমে। মুখটা তো একই থাকবে। আমি সার্জারি করিনি এখনও অবধি কিছু। সুতরাং একই আছি। কি করে বদলাব। আমাকে যেটার জন্য ভালো লাগে তার জন্যই আমাকে কাস্ট করে।”

Leave a Comment