Susmita Roy:ছোটপর্দায় ফিরছেন সুস্মিতা রায়,কোন ধারাবাহিকে? জানলে অবাক হবেন।
ছোটপর্দার জনপ্রিয় মুখ অভিনেত্রী সুস্মিতা রায়। একটা সময় বহু দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে সুস্মিতাকে দেখা গিয়েছিল অভিনয় করতে। মাঝে ‘ফুলকি’ ধারাবাহিকে কামব্যাক করার কথা ছিল সুস্মিতার। কিন্তু বেশ কিছু মাস ছোটপর্দা থেকে দূরে নিয়ে গিয়ে নিজস্ব ব্যবসায় মন দিয়েছেন অভিনেত্রী।
তবে অবশেষে বিরতি কাটিয়ে কামব্যাক করতে চলেছেন তিনি। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’তে দেখা যাবে সুস্মিতাকে। সেখানে সুভদ্রার ২০ বছরের পরের লুকে দেখা যাচ্ছে তাঁকে। সমাজমাধ্যমে সেই ভিডিও পোস্ট করে সবাইকে চমকে দেন তিনি। যেখানে দেখা যাচ্ছে, মেকআপ রুমে একসাথে তিন অভিনেত্রী তাঁদের লুক নির্ধারণ করতে ব্যস্ত। এত মাস পর আবারও ধারাবাহিকে ফিরছেন তিনি। যা দেখে উচ্ছ্বসিত তাঁর ভক্তরা। অবশেষে ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’ এবং ফ্লোরে ফিরে শুটিং শুরুর অপেক্ষায় অভিনেত্রী।
আরও পড়ুন:Ankita Mallick:মহুয়া রায়চৌধুরী হয়ে ধরা দেবেন পর্দার ‘জগদ্ধাত্রী’ অঙ্কিতা মল্লিক
অপরদিকে সুস্মিতা ও সায়কের দাদা ওরফে সাংবাদিক সব্যসাচী চক্রবর্তীর সংসার ভাঙার খবরে একসময় সোশ্যাল মিডিয়া উত্তাল ছিল। গত কয়েক মাসে অভিনেত্রীর ওপর দিয়ে অনেক ঝড় বয়ে গিয়েছে। মাঝে বডি শেমিংয়ের শিকার হয়েছিলেন তিনি। যদিও কোনোদিন কোনো নেতিবাচক মন্তব্যে কান দেন না তিনি। সম্প্রতি কিছুদিন আগে সায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। অনেকেই হয়ত ভেবেছিল সম্পর্কের সমীকরণ হয়ত পাল্টাচ্ছে! আপাতত শুটিং ও নিজের ব্যবসার কাজে ব্যস্ত অভিনেত্রী।