Subhashree-Raj:লাল শাড়িতে যেন টুকটুকে বউ শুভশ্রী,স্বামীকে নিয়ে মা দুর্গাকে বরণ করতে এলেন তিনি,মায়ের কানে কানে কী বললেন অভিনেত্রী? কী প্রার্থনা করলেন?
দেখতে দেখতে কেটে গেল পুজোর চারটি দিন। এবার মায়ের বিদায়ের পালা। প্রত্যেক বছরের মতো এবারেও বর রাজ চক্রবর্তীকে সঙ্গে নিয়ে মাকে বরণ করতে হাজির লেডি সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলী।
পরনে লাল টুকটুকে শাড়ি। গলায়, হাতে সোনার গয়না। পায়ে আলতা। সিঁথি ভর্তি চওড়া করে সিঁদুর। মা দুর্গা রূপেই যেন এলেন মাকে বরণ করতে এলেন শুভশ্রী। প্রতিবছর এই দিন নায়িকার সাজ দেখার অপেক্ষায় থাকেন অনুরাগীরা।
আরও পড়ুন:Sweta-Rubel-Mimi:নবমীর রাতে তুমুল নাচ রুবেল-শ্বেতার, ধুনুচি হাতে নিয়ে একি কাণ্ড ঘটালেন মিমি!
গত চারটে দিন চুটিয়ে মজা করেছেন তিনি। দুই সন্তান ইউভান ও ইয়ালিনিকে নিয়ে আনন্দে মেতে উঠেছিলেন। ছেলে ও মেয়েকে নিয়ে কলকাতার নামী প্যান্ডেলগুলো ঘুরে দেখেছেন রাজ-শুভশ্রী। ছেলেকে সঙ্গে নিয়ে ঢাক বাজাতে দেখা যায় শুভশ্রীকে। সেই ভিডিও দেখে অনেকেই ভালোবাসায় ভরিয়েছেন। এছাড়া বাড়িতেও বসেছিল জমজমাট আড্ডা।
আরও পড়ুন:Srijit-Susmita:প্রেমের গুঞ্জন আরও এক ধাপ এগিয়ে গেল! এটা কী শুধুই বন্ধুত্ব নাকি প্রেম?
তবে দেবীবরণের সময় কী প্রার্থনা করেছেন মায়ের কাছে? তা যদিও জানা যায়নি। এরপর আবারও একটা বছরের অপেক্ষা। মায়ের বিদায়বেলায় মন খারাপ সবার।