Jeet:চলছে বাংলা ছবি নিয়ে রেষারেষি, সতর্ক বার্তা জারি করতেই বিতর্কের মুখে জিৎ, কী বলেছেন অভিনেতা?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Jeet:প্রতিবছর দুর্গাপুজোয় একঝাঁক বাংলা ছবি মুক্তি পায়। এবারেও তার অন্যথা হয়নি। তবে এবার বাংলা ছবি নিয়ে যে রেষারেষি শুরু হয়েছে তা সচরাচর চোখে পরার মতো। সম্প্রতি চারটি ছবি মুক্তি পেয়েছে। চারটি ছবির মধ্যে শো পাওয়া নিয়ে যেমন একদিকে বিতর্ক তৈরি হয়েছে তেমন অন্যদিকে কোন ছবি কত সাফল্য অর্জন করল, তা নিয়েও সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে জোর তর্ক।

তবে এই বিতর্ক থেকে অনেক দূরেই সুপারস্টার জিৎ। বরাবরই কোনও বিতর্কে নিজেকে জড়াতে দেননি তিনি। তবে এবার জিৎ এমন একটি পোস্ট করে বসলেন যা থেকে তৈরি করেছে বিতর্ক।

বাংলা ছবির একে অপরের সঙ্গে লড়াইয়ের মাঝেই এক্স হ্যান্ডেলে একটি বার্তা দিতে দেখা গিয়েছে অভিনেতাকে। তিনি লিখেছেন, “আমাদের উচিত আমাদের পেশার সম্মান এবং চলচ্চিত্র শিল্পের মর্যাদার প্রতি সচেতন এবং সতর্ক থাকা।” কতটা শেয়ার করতেই শুরু হয়েছে বিতর্ক। অনেকে মনে করেছেন, বাংলা ছবি নিয়ে এই রেষারেষি থামানোর জন্যই বার্তা পাঠিয়েছেন তিনি? হঠাৎ এমন পোস্ট কেন করলেন? কারও পাশে দাঁড়ানোর জন্য কী এই পোস্ট করেছেন তিনি? যদিও অভিনেতার তরফ থেকে এখনও কোনো উত্তর আসেনি।

আরও পড়ুন:Subhashree-Raj:স্বামীকে নিয়ে মা দুর্গাকে বরণ করতে এলেন শুভশ্রী,মায়ের কানে কানে কী বললেন অভিনেত্রী?

সমাজমাধ্যমে সেই পোস্টের কমেন্টে একজন লিখেছেন, ‘এতদিন কোথায় ছিল আপনার এই পোস্ট? এখন যখন দেখছেন বন্ধু একেবারে কোণঠাসা, কেউ পাত্তা দিচ্ছে না, তখন এই পোস্ট করলেন।’
অন্য একজন লিখেছেন, ‘রঘু ডাকাত নিয়ে পোস্ট কোথায়? কেন দেবের পাশে দাঁড়ালেন না? উনি তো সবসময় আপনাকে সাপোর্ট করেন।’

আরও পড়ুন:Sweta-Rubel-Mimi:নবমীর রাতে তুমুল নাচ রুবেল-শ্বেতার, ধুনুচি হাতে নিয়ে একি কাণ্ড ঘটালেন মিমি!

Leave a Comment