Yash Rohan:দশমীর দিন মা দুর্গার সামনে দাঁড়িয়ে ছবি দিতেই অকথ্য ভাষায় গালিগালাজ বাংলাদেশি অভিনেতা যশ রোহনকে,বেজায় চ’ট’লে’ন তসলিমা নাসরিন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Yash Rohan:’মুসলিম ভেবে এতদিন তোমাকে ফলো করতাম, তোমার নাটক দেখতাম। আনফলো করলাম, আর নাটক দেখব না…’ দশমীর দিন মায়ের সামনে দাঁড়িয়ে ছবি দিতেই অ’ক’থ্য ভাষায় গা’লি’গা’লাজ যশকে,বে’জা’য় চটলেন তসলিমা নাসরিন

পূজার পাঁচটা দিন আনন্দে মেতেছিলেন সমস্ত বাঙালি। দশমীর দিন দেবীবরণের পর অনেক অভিনেতা-অভিনেত্রী মায়ের সাথে ছবি দিয়েছেন। সেই তালিকায় রয়েছেন বাংলাদেশি অভিনেতা যশ রোহন। যা ঘিরেই মূলত বি’ত’র্কে’র সূত্রপাত।

বিজয়া দশমীতে মা দুর্গার সামনে দাঁড়ানো নিজের একটি ছবি পোস্ট করেন ওপার বাংলার নাটকের জনপ্রিয় মুখ যশ রোহন। সাদা কালো ছবিতে যশের কপালে কাটা তিলক। ক্যাপশনে তিনি লেখেন, ‘শুভ বিজয়া।’ ব্যস তারপর থেকেই লাগাতার অভিনেতাকে ক’টা’ক্ষ, গা’লি’গা’লা’জ করতে থাকেন একদল নেটিজেন।

আরও পড়ুন:Zubeen Garg:বি’ষ খাইয়ে মে’রে ফেলা হয় জুবিন গর্গকে! বি’স্ফো’র’ক অ’ভি’যো’গ ব্যান্ডের সদস্যের,আসল সত্য সামনে এল!

কেউ লেখেন, ‘মুসলিম ভেবে এতদিন তোমাকে ফলো করতাম, তোমার নাটক দেখতাম। আনফলো করলাম, আর নাটক দেখব না।’ কেউ তো অভিনেতাকে রীতিমতো গা’লিগা’লা’জ করেন। একজন লেখেন, ‘তুই হিন্দু? আজকে জানলাম। ট্রোলারদের কথার স্পষ্ট উত্তর দিয়ে অভিনেতা জানান,”জি ভাইয়া, আমি হিন্দু।”

আরও পড়ুন:Sweta-Rubel:”আমাদের এখনও পূজা শেষ হয়নি…” গাড়ি করে কোথায় যাচ্ছেন রুবেল-শ্বেতা? আচমকা এমন বলার কারণ কী?

বাংলাদেশের একশ্রেণির মানুষের নীচ মানসিকতা নিয়ে বিস্মিত তসলিমা নাসরিন। কী করে গড়া যাবে অসম্প্রদায়িক বাংলাদেশ? সেই কথায় ভাবাচ্ছে তাঁকে। যশের পাশে দাঁড়িয়ে নিজের সমাজমাধ্যমের পাতায় বেশ খানিকটা হতাশার সুরে তিনি লেখেন,”চঞ্চল চৌধুরীকে তারা ভালবেসেছিল।
কারণ চঞ্চলের অভিনয় তাদের ভাল লেগেছিল।
চঞ্চলের গানও ভাল লেগেছিল তাদের।
তারপর যখন ফেসবুকে চঞ্চলের ছবি দেখলো তাঁর মায়ের সঙ্গে, যে মায়ের সিঁথিতে ছিল সিঁদুর, তখনই চঞ্চলের প্রতি যত ভালবাসা ছিল উইথড্র করে নিল।
তারা বিশ্বাসই করতে পারলো না চঞ্চল হিন্দু। তারা তুই-তোকারি করতে লাগলো চঞ্চলকে, গালি দিতে লাগলো, ঘৃ’ণা ছুঁড়তে লাগলো।

এরপর যশ রোহান যখন ছবি পোস্ট করলো দুর্গা প্রতিমার সঙ্গে, কপালে তিলক বা সিঁদুর। তারা অবাক। তারা তো যশকে ভালবাসতো। যশের অভিনয় ভাল লাগতো তাদের!
এখন কী হবে?
কী করে এখন ভালবাসবে যশকে, যশ তো হিন্দু!
যশের জন্য যত ভালবাসা ছিল, মুহুর্তে উইথড্র করে নিল।
তারা বিশ্বাসই করতে পারলো না যশ হিন্দু। তারা তুই-তোকারি করতে লাগলো যশকে, গালি দিতে লাগলো, ঘৃ’ণা ছুঁড়তে লাগলো।

আরও পড়ুন:Jeet:চলছে বাংলা ছবি নিয়ে রেষারেষি, সতর্ক বার্তা জারি করতেই বিতর্কের মুখে জিৎ, কী বলেছেন অভিনেতা?

এই হলো বাংলাদেশের একটা বড় সংখ্যক মুসলমানের চরিত্র। এই চরিত্রগুলোকে সঙ্গে নিয়ে কী করে গড়া যাবে অসাম্প্রদায়িক বাংলাদেশ! কারও কোনও আইডিয়া থাকলে জানান।”

Leave a Comment