Aparajita Adhya:লক্ষ্মী পূজার দিন নিজের হাতে মাকে সাজিয়ে তুললেন অপরাজিতা আঢ্য, কিন্তু উপবাস করেননা তিনি! কারণ কী?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Aparajita Adhya:আজ কোজাগরী লক্ষ্মী পূজা(Laxmi puja)। সাধারণ মানুষ থেকে তারকা নিষ্ঠা ভরে লক্ষ্মী পূজা(Lakshmi Puja 2025)পালন হবে ঘরে ঘরে। তবে অভিনেত্রী অপরাজিতা আঢ্যের বাড়িতে লক্ষ্মী পূজা পালন মানেই এলাহি আয়োজন। প্রত্যেক বছর ধনদেবীর আরাধনায় তাঁর বাড়িতে চলে উৎসব। নিজের হাতেই মাকে সাজান অভিনেত্রী। মায়ের সাজে কোনো বছরই ত্রুটি রাখেন না।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মাকে সাজানোর একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। যেখানে দেখা যায় মাকে নিজের হাতে কাজল,আলতা,সুন্দর করে গোলাপি ঘাঘরা পড়াচ্ছেন এবং নিজের হাতেই সেটি মনের মতো করে সাজিয়েছেন কাচ, জরি,চুমকি দিয়ে। সঙ্গে তিনি বলেন,”আজকে আমাদের মা লক্ষ্মীর রাধারাণী সাজতে খুব ইচ্ছে হয়েছে। আমি গড়িয়াহাট থেকে মায়ের জন্য পোশাক কিনেছি। আর যে দোকান থেকে কিনি এই অতি বৃষ্টির কারণে সব ন’ষ্ট হয়ে গেছে। সে আমাকে বলল দিদি আপনাকে দেওয়ার মত আমার কাছে কিছুই নেই। তারপর একটা ঘাঘরা বার করল। তাই এই গোলাপি ঘাঘরাটাই মায়ের জন্য নিয়ে।”

আরও পড়ুন:‘Parineeta’ TV Serial:পরিবারের দুই সদস্যকে একসঙ্গে আনতে চলেছে পারুল,আবারও কী এক হতে চলেছে বসু পরিবার! দুর্ধর্ষ ‘পরিণীতা’ ধারাবাহিকের বিশেষ পর্ব

তারপরই মাকে বিভিন্ন গয়নায় সাজিয়ে দিলেন। মাথায় সোনার মুকুট,গা ভর্তি সোনার গয়নায। ভিডিওটি দেখে অনেকেই অভিনেত্রীকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। চওড়া লাল পেড়ে সাদা শাড়ি সঙ্গে গা ভর্তি গয়নাতে দেখে অভিনেত্রীকে লক্ষ্মীমন্ত বলছেন নেটপাড়া।

প্রতি বছর অভিনেত্রী এবং তাঁর শাশুড়ি মা, দুজনে মিলে লক্ষ্মীর ভোগ থেকে রকমারি মিষ্টি নিজের হাতে বানান সব কিছু। এবছরেও তার অন্যথা হয়নি।

কিন্তু নির্জলা উপবাস করতে নারাজ তিনি। তাঁর মতে,”মন শুদ্ধ তো সব শুদ্ধ। শরীরকে কষ্ট দিয়ে পুজো করার কথা কখনও ঈশ্বর বলেননি। আমি সেই পথে হাঁটি। সকলের মন ভাল থাক, সুস্থ ভাবনায় ফিরে আসুক মানবজাতি। তবেই দুঃ’খ-ক’ষ্ট দূর হবে।” তাঁর কথায়,শরীরের পাশাপাশি মনকেও সুস্থ রাখতে হবে।

আরও পড়ুন:‘Chiroshokha’ Serial:’মেয়েদের আর কত নীচে নামাবে লেখিকা,অ’সু’স্থ লেখিকা…’ ,’পার্বতী’র দেওয়া শর্তের কাছে কি ‘নতুন’ কখনও সত্যিটা জানাতে পারবে না কমলিনীকে! ‘চিরসখা’ দেখে ক্ষো’ভে ফে’টে পড়লেন দর্শক

এতদিন শাশুড়ি মায়ের সঙ্গে উপবাস করে পুজোর সব কাজ করতেন। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে আর নির্জলা উপবাস করেন না। ফল, ছাতুর শরবত খেয়ে পুজোর কাজ করেন।

Leave a Comment