তিয়াশার সাথে সোহেলের সম্পর্ক নিয়ে অকপট সোহেলের মা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

“ভালোবাসা নাকি বন্ধুত্ব”?অভিনেত্রী তিয়াশার সাথে সোহেলের সম্পর্ক নিয়ে অকপট সোহেলের মা।

‘কৃষ্ণকলি’ নামে আজও জনপ্রিয় অভিনেত্রী কি সত্যিই প্রেম করছেন? প্রায়শই তাঁকে দেখা যায় অভিনেতা সোহেলের সাথে।টেলিভিশনের অনুষ্ঠান থেকে ব্যক্তিগত জীবনে,তাঁরা প্রায়ই ফ্রেমবন্দি হন একসাথে। তাঁদের দুজনের সম্পর্কের রসায়ন টলিপাড়ার ওপেন সিক্রেট কিন্তু তা নিয়ে যদিও মুখ খোলেন না কেউই।

সম্প্রতি একটি খুঁটি পুজোর অনুষ্ঠান উপলক্ষ্যে সাক্ষাৎকার দিতে দেখা যায় টেলি অভিনেত্রী তিয়াশা লেপচা এবং অভিনেতা সোহেল দত্ত ও তাঁর মাকে।

সম্প্রতি সোহেলের মায়ের জন্মদিন উপলক্ষ্যে তাঁকে অফুরান ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন অভিনেত্রী। তাঁর জন্মদিন উপলক্ষ্যে করেছিলেন বিশেষ আয়োজন।

অভিনেতা সোহেলের মায়ের সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক সুগভীর বলা যায় নিঃসন্দেহে। তাঁরা দুজনেই জানান সোহেলকে ছাড়াই তাঁরা একসঙ্গে ঘুরতে যান বেশিরভাগ সময়ই। এপ্রসঙ্গে অভিনেতা জানান “মা আর তিয়াশার সাথে কোথাও যেতে ভালো লাগে না”।

তিয়াশা ও সোহেলের সম্পর্কের বিষয়ে অভিনেতার মাকে প্রশ্ন করা হয় যে, “বর্তমানে তাঁদের সম্পর্ক কি…শুধুই বন্ধুত্ব নাকি প্রেম”? উত্তরে তিনি বলেন “এই মুহূর্তে দাঁড়িয়ে কেউ কারোর কথা বলতে পারেন না, আগে একে অপরকে চিনুক, জানুক। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে কোনও কিছুই বলা সম্ভব নয়”।

অভিনেতাও তাঁর মায়ের সাথে সহমত প্রকাশ করেন। অভিনেত্রী জানান,“তাঁরা দুজন দুজনকে সম্মান করেন তাছাড়া ভালো বন্ধুত্ব তো রয়েছে। বছরের পর বছর মানুষ তাঁদেরকে এভাবেই দেখছেন। এটাই তাঁরা আগামী দিনেও বজায় রাখতে চান।

এই দৃশ্য সামনে আসতেই সমাজমাধ্যমে উঠেছে তীব্র সমালোচনা। উঠেছে তাঁদের বয়সের পার্থক্য নিয়েও প্রশ্ন। প্রসঙ্গত অভিনেত্রী বিবাহবিচ্ছিন্না ও সোহেলের সাথে তাঁর বয়সের ব্যবধান বেশ কিছুটা কম।

Leave a Comment