Ditipriya Roy:পুজোর রেশ কাটতে না কাটতেই ‘রাণীমা’ অর্থাৎ দিতিপ্রিয়া রায়ের জীবনে নেমে এল বড় বি’প’দ। বর্তমানে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে ‘অপর্ণা’র চরিত্রে অভিনয় করেছেন তিনি। শুটিংয়ের ব্যস্ততার মাঝেই নিজেই জানালেন নিজের শারীরিক অবস্থার কথা। নিজের সমাজমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে তিনি জানিয়েছেন,”আমার একটা ছোট অ’স্ত্রো’প’চা’র হবে। আমার সঙ্গে কেউ যদি যোগাযোগের চেষ্টা করেন আমাকে পাবেন না। আমি পরে আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব।”
তবে অভিনেত্রীর ঠিক কী হয়েছে? সূত্রের খবর, অভিনেত্রীর নাকি নাকের হাড়ে একটি সমস্যা দেখা দিয়েছে। আর তারই অ’স্ত্রো’প’চা’র হবে। বছর দুই আগেই নাকি এই অ’স্ত্রো’প’চা’র হওয়ার কথা ছিল। কিন্তু কাজের চাপে তা আর হয়ে ওঠেনি। সেই নিয়েই নিজের শুটিং চালিয়ে যাচ্ছিলেন। মাঝেমাঝেই তাঁর নাক থেকে র’ক্ত পড়ত। তা নিয়েই যাবতীয় কাজ করতেন তিনি।
তবে খুব ছোট একটি অ’স্ত্রো’প’চা’র হবে বলেই জানিয়েছেন দিতিপ্রিয়া। সঠিক চি’কি’ৎ’সা ও বিশ্রামের পর আবার কাজে ফিরবেন অভিনেত্রী। তাই সামান্য বিশ্রামের পর আবারও তাকে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিককে দেখা যাবে। তাই ধারাবাহিকের দর্শকদের ভ’য় পাওয়ার কোনও কারণ নেই। তাঁর অনুরাগীরা তাঁর সু’স্থ’তা কামনা করেছেন।
প্রসঙ্গত ‘করুণাময়ী রাণী রাসমণি’র হাত ধরে সাফল্যের শিখরে পৌঁছেছেন তিনি। এছাড়াও বিভিন্ন ওয়েব সিরিজ ও সিনেমাতে অভিনয় করেছেন।