Anurager Chhowa:স্টার জলসার এক সময়ের বেঙ্গল টপার ধারাবাহিক ছিল ‘অনুরাগের ছোঁয়া’। দর্শক একসময় ‘সূর্য-দীপা’র জুটিকে টিভির পর্দায় দেখার জন্য মুখিয়ে থাকতেন। ধারাবাহিকের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। কিন্তু শেষের দিকে ধীরে ধীরে ধারাবাহিকের জনপ্রিয়তা কিছুটা হলেও ফিকে হয়ে গিয়েছিল। সবশেষে দেখা গিয়েছিল ভূ’মি’ক’ম্পে সেনগুপ্ত পরিবার পুরো ধ্বং’স হয়ে যায়। বেঁচে থাকে রূপার দুই মেয়ে ‘সুদীপা’ ও ‘পরমা’। কিন্তু সময়ের নিয়মে তারাও একে অপর থেকে আলাদা হয়ে যায়।
কিন্তু ভাগ্যের পরিহাসে আবারও এক জায়গায় এসে হাজির হয় তারা। আর এই গল্পকে নিয়ে চলছে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের দ্বিতীয় সিজন'(anurager chhowa’ season 2)। যেখানে অভিনেত্রী স্বস্তিকা ঘোষ ছাড়া সব চরিত্রের বদল ঘটেছে। আগে ‘দীপা’র চরিত্রে আর এখন ‘রূপা’র মেয়ে ‘সুদীপা’র চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা। তাঁর বিপরীতে রয়েছেন অভিনেতা রাহুল মজুমদার।
গল্পে দেখানো হচ্ছে বাড়ির দুর্গা পূজাতে গরীব মানুষদের খাওয়ানোর আয়োজন করা হয়েছে। আর সেখানেই এক বয়স্ক মহিলা এসে হাজির হন। কালো ও ধূসর রঙের শাড়ি সঙ্গে চোখে মোটা কালো ফ্রেমের চশমা। আর সেটা হল ‘রূপা’। সুদীপা তাকে খাইয়ে দিতে গেলে, সুদীপাকে দেখে তার হাত ধরে সে মা মা বলে ডাকতে থাকে। আর বলতে থাকে ‘তুমি আমাকে চিনতে পারছ না।’ দীপা ও পরমা শুনে অবাক হয়ে যায়। অর্থাৎ সুদীপা ও সুরূপা অর্থাৎ পরমার মা, গল্পে প্রবেশ করল।
নেটিজেনরা এই দৃশ্য দেখে নানান রকম করেছেন। একজন লেখেন,’এদিকে ‘রূপা’ বু’ড়ি হয়ে গেল কিন্তু ‘কুন্তলা’ সেভাবে বু’ড়ি হলো না।’ অনেকেই আবার ধারাবাহিক বন্ধের ডাক দিয়েছে।