‘Phulki’:টেলিভিশন পর্দার অতি জনপ্রিয় ধারাবাহিক জি বাংলার ‘ফুলকি’। গ্রামের এক সহজ সরল মেয়ের বক্সার হয়ে ওঠার স্বপ্ন নিয়েই শুরু হয়েছিল ধারাবাহিকটি। সময়ের সাথে জানা যায় ‘ফুলকি’ রাজবাড়ির রাজকন্যা। ধারাবাহিকে দেখা যাচ্ছে তার এবং ‘অরণ্য’র বিয়ের কথা বলছে পরিবারের সবাই। ‘ফুলকি’ কী বিয়েতে রাজি হবে সেটাই দেখার অপেক্ষায়।
ধারাবাহিকের রেটিং চার্টের প্রথম পাঁচের মধ্যে সবসময় থেকেছে এই ধারাবাহিক। তবে কানাঘুষো শোনা যাচ্ছে, এই সাফল্যের সাথেই নাকি শেষ হবে ‘ফুলকি’। প্রসঙ্গত পরিচালক সৃজিত মুখার্জির হাত ধরে বড়পর্দায় ডেবিউ করতে চলেছেন। ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ ছবিতে অভিনয় করবেন তিনি। তাই জন্যই নাকি ধারাবাহিক বন্ধের ডাক উঠেছে। তবে কী ছোটপর্দা এবং বড়পর্দা উভয় জায়গাতেই কাজ করে যাবেন?
টলিপাড়ায় গুঞ্জন উঠেছে এই করণের জন্যই নাকি চ্যানেল কর্তৃপক্ষ এবং পরিচালক-প্রযোজক ধারাবাহিকের গল্পে বদল আনার সিদ্ধান্ত নিয়েছেন। অভিনেত্রী জানান,”প্রথম ধারাবাহিক। শুরু থেকে জনপ্রিয়তায় ভেসেছি। ধারাবাহিক এগিয়েছে। ‘ফুলকি’ সেই স্রোতে ভেসে ১৮ থেকে ২১ হয়েছে! পর্দায় এবারে সে মা হতে চলেছে। এই অনুভূতি বলে বোঝানোর নয়।”
আরও পড়ুন:Ratnapriya Das:নায়িকা থেকে পার্শ্ব চরিত্রে কাজের অফার! ফিরছেন অভিনেত্রী রত্নাপ্রিয়া দাস
তাহলে কী সত্যি ধারাবাহিক বন্ধ হতে চলেছে? এই প্রসঙ্গে দিব্যাণী জানান,এরকম খবর যে ছড়িয়েছে তিনি জানেন। কিন্তু এর উত্তর অভিনেত্রীর জানান নেই। আপাতত হাজার পর্ব ছোঁয়ার লক্ষ্যে রয়েছেন ধারাবাহিকের সকলে। ধারাবাহিকের পরিচালক রাজেন্দ্রপ্রসাদ দাস জানান,”এরকম কোনো কিছু লিখিত বা মৌখিকভাবে পাইনি। আমি অন্তত কিছু জানি না।”
অপরদিকে ধারাবাহিকের পাশাপাশি নিজের ছবির কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন নায়িকা। তাহলে কী সত্যি বন্ধ হবে ‘ফুলকি’ নাকি আসবে নতুন কোনো নায়িকা? আপাতত সময়ের অপেক্ষা। ধারাবাহিকটি শেষ হলে কতটা মিস করবেন আপনারা? কমেন্ট করে জানান