Zubeen-Dev:”এত বড় একজন আইকন এত কম বয়সে চলে গেলেন তার সত্যিই মানা যায় না…” জুবিন গর্গকে নিয়ে দেবের করা মন্তব্য নিয়ে আবারও সমালোচনার ঝড়

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Zubeen-Dev:১৯শে সেপ্টেম্বর না ফেরার দেশে চলে গিয়েছিলেন জুবিন গর্গ(Zubeen Garg)। জুবিনের মৃ’ত্যু’তে শুধু অসম নয়, গোটা ভারতবর্ষ স্ত’ম্ভি’ত হয়ে গিয়েছিল। সারা দেশ তাঁর মৃ’ত্যু’কে ঘিরে তোলপাড়। তাঁর মৃ’ত্যু নিয়ে যেসব তথ্য উঠে আসছে তাতে ক্ষু’ব্ধ তাঁর ভক্তরা। তাঁর মৃ’ত্যু যে স্বাভাবিকভাবে হয়নি এমনটাই দাবি তাঁর ভক্তদের।

শুধু হিন্দি নয় বাংলা ভাষাতেও একাধিক গান গেয়েছেন তিনি। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একসময় রাজ করেছিলেন তিনি। সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলীর সঙ্গে বহু বছর কাজ করেছিলেন জুবিন। জুবিনের কন্ঠে বেশিরভাগ গানে লিপ দিতে দেখা গিয়েছিল জিৎ এবং দেবকে। তাঁর গান তখন যেমন সুপারহিট ছিল, আজও তেমনই সুপারহিট।

জুবিনের মৃ’ত্যু’র সময় সময় ‘রঘু ডাকাত’ ছবির প্রচার কার্যে ব্যস্ত ছিলেন দেব। তাঁর মাঝেই গায়ককে নিয়ে একটি আবেগঘন পোস্ট করেছিলেন অভিনেতা। জুবিনের কন্ঠ তাঁর কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটাই প্রকাশ করেছেন এক সাক্ষাৎকারে।

আরও পড়ুন:Sriparna Roy:”আমরা ইমোশান বে’চে খাই! মা হাসপাতালে ভর্তি,আমি শুটিং করছি,হাসপাতালে বসেই স্ক্রিপ্ট মুখস্ত করেছি…” মায়ের চলে যাওয়ার ক’ষ্ট নিয়েই শুটিং করেন শ্রীপর্ণা! অতীতের পুরানো স্মৃতি ভাগ করে নিলেন অভিনেত্রী

দেব বলেন, “জুবিনদা যেভাবে হঠাৎ করে চলে গেলেন তা সত্যি ভীষণ দুঃ’খ’জনক। এত বড় একজন আইকন এত কম বয়সে চলে গেলেন তার সত্যিই মানা যায় না। জুবিনদা আমার কন্ঠ ছিলেন। দেখবেন এক এক সময় হয় এক একজন গায়কের কন্ঠ এক একজন নায়কের পরিচয় হয়ে ওঠে, আমার জন্য সেটাই হয়ে উঠেছিল।”

তিনি আরও জানান,”চোখের জলে ভাসিয়ে দিলাম গানটি এখনও একই ভাবে জনপ্রিয়। এমন অনেক গান রয়েছে যা কখনও পুরনো হবে না। ভগবান ওঁর পরিবারকে এই কঠিন সময়ে শক্ত হতে সাহায্য করুন, এটাই কামনা করি।” জুবিনের মৃ’ত্যু’তে শো’ক প্রকাশ করলেও অভিনেতার কথা শুনে বেজায় চ’টে’ছেন নেটপাড়ার বাসিন্দারা।

আরও পড়ুন:The Bong Guy:উচ্চ মাধ্যমিকের এক সহায়িকায় পাতায় ‘বং গাই’ এর নাম? অবাক নেটপাড়া! কী বলছেন ‘দ্য বং গাই’

কেউ কেউ দেবের কথা বলার ভঙ্গি দেখে চটেছেন। আবার কেউ জুবিনের মৃ’ত্যু’তে শো’ক’প্রকাশ করেছেন। নেটিজেনদের ধারণা,জুবিনের মৃ’ত্যু’তে দেব হয়ত ততটাও দুঃ’খ পাননি। দেবের আরও কিছু বলা উচিত ছিল।
একজন লেখেন,’উনি যেভাবে কথা বললেন সেটা শুনে যেন মনে হচ্ছে যেন জুবিন ওঁর কাছে খুব ছোট্ট জিনিস, এটা মেনে নিতে হবে।’
অন্য একজন লিখেছেন, ‘তোমরা যার গান নিয়ে হিট হলে, তার জন্য শুধু এতোটুকু কথা বললে এটা ঠিক নয় ভাই। আরও অনেক কিছু আশা করেছিলাম বলবে। জুবিন একটা মাইলস্টোন মানুষ।’

Leave a Comment