Dev-Rukmini:বর্তমানে রুক্মিণী(Rukmini Maitra)ও দেবের সর্ম্পক নিয়ে কম জলঘোলা চলছে না। তাঁদের একসাথে না দেখতে পাওয়া,কোনো ছবির প্রচারে, বিশেষ করে ‘রঘু ডাকাত'(Raghu Dakat) ছবির প্রচারে, এমনকি দেবের ক্যারিয়ার জীবনের ২০ বছরের পূর্তিতেও পাশে ছিলেন না রুক্মিণী। বিদেশের মাটিতে পা রেখেছে ‘রঘু ডাকাত’। দেবের কাছে যেন আকাশছোঁয়া সাফল্য।
এতকিছুর মাঝেও পাশে নেই রুক্মিণী। অনেকের দাবি দেবের সঙ্গে দূরত্ব বেড়েছে। অথবা দুজনেই কাজে ব্যস্ত। মাঝে গুঞ্জন শোনা গিয়েছিল,’রঘু ডাকাত’ ছবির শুটিং চলাকালীন দেব-রুক্মিণীর মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। এছাড়াও দেব নাকি তাঁর সহঅভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছেন। কিন্তু সেই কথাকে পুরোটাই মিথ্যে প্রমাণ করে আবারও একসঙ্গে হাজির হয়েছিলেন দেব-রুক্মিণী। এত কিছুর মাঝে সমস্ত জল্পনার এবার অবসান ঘটালেন অভিনেত্রী স্বয়ং।
সম্প্রতি শহরের একটি কালীপুজোর উদ্বোধনে গিয়েছিলেন তিনি। কাজের জন্য ইদানীং তিনি মুম্বইয়ে থাকছেন। অভিনেত্রীকে দেখতে পেয়েই সাংবাদিকদের একটাই প্রশ্ন, কেন ‘রঘু ডাকাত’-এর বিশেষ প্রদর্শনে তাঁকে দেখা গেল না? দুবাইতেও দেবের সঙ্গে কেন যাননি তিনি? সবার কৌতূহলের অবসান ঘটিয়েছেন নায়িকা।
নায়িকা জানান,”উফ বাবা! এই প্রশ্নের একটাই উত্তর। আমায় আপনারা খুঁজতে থাকুন। আসলে কাজের জন্য আমি বাইরে। কালীপুজোয় এক দিনের জন্য এসেছি। কাছের মানুষদের সঙ্গে সময় কাটাব। ভাইঝি আমাইরার জন্মদিন আছে। কালই দিল্লি যেতে হবে আমায়।”
যদিও দেবের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার যে গুঞ্জন সেই নিয়ে কিছু জানাননি তিনি। আপাতত নিজের আগামী ছবি ‘হাঁটি হাঁটি পা পা’ নিয়েই ব্যস্ত তিনি। খুব শীঘ্রই সেই ছবির প্রচার শুরু করবেন তিনি। অপরদিকে দেব এখনও তাঁর পুজোর ছবির প্রচারে ব্যস্ত। তবে তাঁদের অনুরাগীদের মনে প্রশ্ন থেকেই যাচ্ছে কেন আর একসাথে দেখা যাচ্ছে না তাঁদেরকে। যারা সবসময় একে অপরের ছবির প্রচারের সময় সর্বক্ষণ পাশে থাকে,তাঁরা আজ একবারও একসাথে ক্যামেরার সামনে ধরা দিলেন না? যদিও নায়ক–নায়িকা এই বিষয়ে পুরোপুরি নিশ্চুপ।