Saheb-Susmita:প্রেম চর্চার মাঝেই সুস্মিতার সাথে দীপাবলি উদযাপন! ভিডিও দিয়ে কী লিখলেন সাহেব?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Saheb-Susmita:নেটপাড়া জুড়ে এখন তাঁদেরই প্রেমের গুঞ্জন, সুস্মিতা দে ও সাহেব ভট্টাচার্যর। চারিদিকে আলোর উৎসব তাঁর মধ্যেই প্রেমের সাগরে কী ডুব দিলেন সুস্মিতা-সাহেব? এর আগে মহাষ্টমীর দিন আর এখন দীপাবলিতে একসাথে প্রদীপ জ্বালালেন চর্চিত এই জুটি।

‘কথা’ ধারাবাহিক শেষ হলেও ‘কথা-এভি’র সম্পর্কের রেশ এখনও কাটেনি তাঁদের ভক্তদের মনে থেকে। পর্দার পাশাপাশি যে বাস্তবেও তাঁদেরকে একসাথে দেখতে চান সেই ইচ্ছা জানিয়েছেন তারা। মাঝেমধ্যেই একসাথে ছবি দেওয়া, ভিডিও দেওয়ার পর নতুনভাবে আলোচনায় উঠে আসেন তাঁরা। তবে সত্যি তাঁরা ভালোবাসায় বাধা পড়েছেন কিনা তা নিয়ে এখনও মুখ খোলেননি সাহেব-সুস্মিতা? তবে প্রেমের জল্পনাকে উসকে দিয়ে ফের দীপাবলিতে একসঙ্গে প্রদীপ জ্বালালেন সাহেব-সুস্মিতা।

আরও পড়ুন:Saheb Bhattacharya:কেন শেষ হল ‘কথা’? কী জানালেন অভিনেতা সাহেব?

কালীপুজোর দিন সাহেব ও সুস্মিতা একসঙ্গে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে রূপালি জরির কাজ করা শাড়িতে ধরা দেন সুস্মিতা। একেবারে উত্তর ভারতীয় ধাঁচে শাড়ি পরেছিলেন তিনি। সঙ্গে পাথরের ভারী নেকলেস, বড় লকেট দেওয়া হার, চুড়ি ও ছোট্ট টিপে বেশ মিষ্টি লাগছিল নায়িকাকে। তাঁর সঙ্গেই রংমিলান্তিতে সেজে ছিলেন সাহেব। সুতোর ফ্লোরাল ডিজাইনের হালকা রঙের পাঞ্জাবিতে সেজে উঠেছিলেন নায়ক। দেখা যায় মাটির রঙিন প্রদীপ জ্বালাচ্ছেন তাঁরা। তাঁরা একটি মাটির থালায় সেই প্রদীপ রাখছেন। তারপর দেখা যায় তাঁরা একে অপরের দিকে তাকিয়ে হাসছেন। ভিডিয়োটি পোস্ট করে ক্যাপশনে সাহেব লেখেন,”আলোয় ভরে উঠুক তোমার জীবন, শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা।”Saheb-Susmita:তাঁদের এই ভিডিও দেখেই অনুরাগীরা ভালোবাসায় ভরে দেন। এক নেটিজেন লেখেন,’এটার অপেক্ষায় ছিলাম, সৌন্দর্যের ভরে উঠেছে! শুভ দিপাবলী!’ অপর একজন লিখেছেন, ‘অবশেষে রিল আসল, আহা কতদিন পর।’ আর একজন লেখেন, ‘এটার তো অপেক্ষায় ছিলাম দিওয়ালী হ্যাপি হয়ে গেল ভীষণ ভাবে, তোমাদেরকেও শুভ দীপাবলি প্রীতি ও শুভেচ্ছা।’

আরও পড়ুন:Saheb-Susmita:‘ভালোবাসা তো আছেই এবং দিন দিন তো বাড়ছে…’ জনপ্রিয় ধারাবাহিক ‘কথা’র নায়ক কী বললেন নায়িকাকে নিয়ে? তাহলে কি সত্যিই সুস্মিতা আর সাহেবের মধ্যে কোন সম্পর্কের খোঁজ পাওয়া গেল?

এই জুটিকে যে দর্শক ভীষণ মিস করছেন তা জানতে আর বাকি নেই। তাহলে কী ভক্তদের ভালোবাসায় আবারও তাঁরা একসাথে ফিরবেন? আপনারও আবারও এই জুটিকে একসাথে দেখতে চান? অবশ্যই জানান

Leave a Comment