প্রেম করছেন সুরভি-রিয়াজ? জবাব দিলেন রিয়াজ!

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

“কাজের সূত্রে আমরা কাছাকাছি এসেছি…” প্রেম করছেন সুরভি-রিয়াজ? মুখ খুললেন অভিনেতা,কি জানালেন তিনি?

বর্তমানে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’তে চুটিয়ে কাজ করছেন রিয়াজ লস্কর ও সুরভি মল্লিক। মাঝেমধ্যেই রিয়াজের নানা ভ্লগে দেখা যায় অভিনেত্রীকে। কিছুদিন আগেই রিয়াজের বাড়িতেও ঘুরতে গিয়েছিলেন তিনি,অভিনেতার ভ্লগে সেই সব সুন্দর মুহূর্তের ছবি ধরা পড়েছিল। আর এই সবকিছুর জন্য গুঞ্জন ছড়িয়ে পড়েছে রিয়াজের সঙ্গে নাকি সম্পর্কে আছেন সুরভি? এবার এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা নিজেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, “আমি আর সুরভি এক অপরের খুব ভালো বন্ধু। সোশ্যাল মিডিয়ার পোস্ট গুলো দেখে আমরা নিজেরাই একে অপরকে শেয়ার করি আর হাসি! শুধু সুরভি নয় উদয়,অনামিকা,আমরা সবাই মিলে খুব ভালো সময় কাটাই। কাজের সুত্রে আমরা কাছাকাছি এসেছি,কিন্তু বন্ধুত্বটা একেবারে খাঁটি। প্রেম? না রে ভাই, কিছুই না!”

অভিনেতা আরও জানান,দর্শক ভাবতেই পারেন, কিন্তু আমাদের মধ্যে কোনও প্রেমের সম্পর্ক নেই। কাজ করতে করতে যে সংযোগ তৈরি হয়,শ্বেতা নিয়েই আমরা খুশি। কিছু কিছু বন্ধুত্ব থাকে,কিছু থাকে না…কিন্তু আমি বিশ্বাস করি, সুরভির সঙ্গে আমার বন্ধুত্বটা থাকবে অনেকদিন।”

Leave a Comment