আপনি কি পেট্রোলের দাম নিয়ে চিন্তিত তাহলে আর চিন্তা নয়। আজই ঘরে নিয়ে আসুন Hero Splendor Electric।
Hero Splendor এবার ইলেকট্রিক অবতারে,আসছে Hero Splendor Electric
বৈদ্যুতিক টু-হুইলারের চাহিদা দিন দিন বেড়েই চলেছে ভারতের বাইক ও স্কুটারের বাজারে। সেই প্রতিযোগিতায় নাম দিলেন দেশের শীর্ষ দু-চাকা প্রস্তুতকারী সংস্থা Hero MotoCorp। এবার বাজারে আসতে চলেছে আইকনিক Hero Splendor-এর ইলেকট্রিক সংস্করণ। দাম কত? চার্জ কতক্ষণ? জেনে নিন Hero Splendor EV-এর সম্ভাব্য ফিচার, মাইলেজ ও লঞ্চ ডিটেলস।
আরও পড়ুন:এসে গেল iQOO 15 5G, লঞ্চ হতে চলেছে নভেম্বরে, কী কী বৈশিষ্ট্য থাকছে এই স্মার্টফোনে? দেখে নিন এক নজরে
Hero Splendor Electric Bike-এর চার্জিং টাইম এবং রেঞ্জ
রিপোর্ট অনুযায়ী, ৮০% চার্জ মাত্র ২ ঘণ্টায় তবে কিছু কমবেশি হতে পারে। সম্পূর্ণ চার্জ হতে সময় লাগবে আনুমানিক ৪-৫ ঘণ্টা। একবার চার্জে এটি ১২০ থেকে ১৫০ কিলোমিটার পর্যন্ত চলবে এই বাইকটি। তবে এতে থাকবে ফাস্ট চার্জিং সাপোর্ট, ফলে কম সময়েও বেশ খানিকটা চার্জ নেওয়া সম্ভব হবে।
Hero Splendor Electric Bike-এর পারফরম্যান্স কেমন হবে?
এর টপ স্পিড হতে পারে প্রায় ৮৫-৯০ কিমি/ঘণ্টা। বাইকে থাকবে রিজেনারেটিভ ব্রেকিং প্রযুক্তি, যা ব্রেক করার সময়েও ব্যাটারি চার্জ করতে সাহায্য করে থাকবে। ব্যবহারকারীদের দেবে আরামদায়ক রাইডিং অভিজ্ঞতা।
Hero Splendor Electric Bike-এর দাম
রিপোর্ট অনুযায়ী Hero Splendor Electric-এর দাম শুরু হতে পারে ৮০,০০০ থেকে ১,০০,০০০ পর্যন্ত।
Hero Splendor Electric Bike-এর ডিজাইন
নতুন ইলেকট্রিক ভার্সনে একই ধরনের ক্লাসিক ডিজাইনই লুক ধরে রেখে কিছু সাবটিল মডার্ন টাচ যুক্ত করা হয়েছে। নতুন LED হেডলাইট এবং DRL সংযোজন করা হয়েছে।
আধুনিক ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে। ব্যাটারির জন্য বিশেষ আন্ডার-সিট ক্যাবিন বা সাইড বক্স ডিজাইন করা হয়েছে।
Hero Splendor Electric কেন কিনবেন?
মাসে পেট্রল খরচ যেখানে ২,০০০–৩,০০০, সেখানে ইলেকট্রিক চার্জে খরচ হবে মাত্র ২০০–৩০০ টাকা। অর্থাৎ মাসে প্রায় ২,৫০০ টাকা সাশ্রয়! বায়ুদূষণ কমাতে সাহায্য করবে এই ইলেকট্রিক বাইক। রাজ্যভিত্তিক ইলেকট্রিক ভেহিকল স্কিমে মিলতে পারে ১০,০০০ থেকে ২০,০০০ পর্যন্ত ভর্তুকির সুযোগ।
কবে বাজারে আসবে বাইকটি?
সূত্রের খবর, ২০২৭ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে Splendor EV লঞ্চ করতে পারে। থাকতে পারে একাধিক স্মার্ট ফিচার ও কানেক্টিভিটি।