Surajit Sen Wife:”ও মানুষ নয়,একটা দানব…” দাম্পত্য জীবনে চরম তিক্ততা, একাধিক বিস্ফোরক মন্তব্য সুরজিৎ সেনের স্ত্রী রীত মন্ডলের

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Surajit Sen Wife:ছোটপর্দা এবং বড়পর্দা টলিউড ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় এবং পরিচিত মুখ অভিনেতা সুরজিৎ সেন। বরাবরই দাপুটে খলনায়কের ভূমিকায় সবার নজর কেড়েছেন অভিনেতা। তবে পর্দা থেকে অনেকটাই এখন দূরে তিনি। তাঁর কথায়, ২৪ বছর অভিজ্ঞতার পরও যদি এখন বলতে হয় “দাদা একটু দেখবেন,একটা কাজ দেবেন? টলিউড এখন রাজনীতি ঢুকে পড়েছে, যেখানে তেলবাজি ছাড়া কাজ মেলে না। বর্তমানে তিনি আইসক্রিম ও অন্যান্য সামগ্রী দোকান দিয়েছেন।

অভিনেতার পেশাগত জীবনের কথা অনেকে জেনে থাকলেও, তাঁর ব্যক্তিগত জীবনের অনেক না জানা কথা সবার কাছে এখনও অধরা। কিন্তু এবার অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে উঠে এল ভ’য়া’ন’ক সব তথ্য। ২০২৩ সালের ১৫ই ডিসেম্বর মনের মানুষ রীত মন্ডলকে বিয়ে করেন অভিনেতা। অভিনেতার স্ত্রী পেশায় একজন মডেল,পাশাপশি একজন ভ্লগার। তিনি মুম্বইয়ের মেয়ে। কিন্তু নানান সমস্যার কারণে এখন অভিনেতা এবং তাঁর স্ত্রী রীত মন্ডল আলাদা থাকেন।

সম্প্রতি তাঁর স্ত্রী রীত মন্ডল একাধিক অ’ভি’যো’গ এনেছেন অভিনেতার বি’রু’দ্ধে। দিনের পর দিন মা’ন’সি’ক অ’ত্যা’চা’র, বা’জে ভাষায় কথা, এমনকি পরিবারকে হে’ন’স্থা করা, মার প্রতি দু’র্ব্যবহার এছাড়াও একাধিক নানান বিস্ফো’রক অভি’যোগ এনেছেন অভিনেতার বি’রু’দ্ধে। তাঁর স্ত্রীয়ের কথায়,ওঁ সবসময় ভালো মানুষের মুখোশ পরে থাকে, বাইরে একরকম ও ভিতরে অন্যরকম। কেন তাঁরা একসাথে থাকেন না? এই কথাই এক সাক্ষাৎকারে জানালেন তিনি।

আরও পড়ুন:Riju Biswas:একাধিক মহিলাকে অ’শা’লী’ন মন্তব্য, বি’ত’র্কে’র মাঝে পাল্টা যুক্তি ঋজুর

রীত জানান,”ওর সাথে আমার প্রথম পরিচয় হয় ২০১৬ তে । ও আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল। সেখান থেকেই আমাদের কথাবার্তা শুরু হয়, তারপর একে অপরকে নম্বর দেওয়া,তো সেই থেকেই সম্পর্কের শুরু। আমাদের বাড়ি আসত,একসাথে ঘুরতে যেতাম। পরিচয় হওয়ার সাড়ে তিন-চার মাসের মধ্যে আমাকে বিয়ের প্রপোজাল দেয়। ২০১৭ সালের ৩রা ডিসেম্বর প্রথম বিয়ে ঠিক হয়েছিল আমাদের। কিন্তু তখন বিয়েটা হয়নি। কারণ ও সবসময় আমার মাকে সন্দেহ করত। বলত যে তোমার মা বিয়ের পর আমাদের ব্যক্তিগত সম্পর্কে প্রবেশ করার চেষ্টা করবে।একদিন আমার মা সাধারণত মায়েরা যেমনটা বলে থাকে, তেমনই ওকে বলেছিল যে আমার মেয়ের তো তেমন কাজ করার অভ্যেস নেই, যদি তোমাদের বাড়ি কিছু ভুল হয়ে যায়,একটু মানিয়ে নিও,রা’গ করো না। তো সেটা নিয়েই ওর রা’গ হয় কেন তোমার মা আমাকে এসব বলবে।

যে কারণে আমাদের ২০১৭ সালে যখন বিয়ের সব ঠিক হয়ে গিয়েছিল এবং যেটা ভে’ঙে যায় এই একটা কারণে। ও আমাকে বলেছিল বিয়ের পর তোমার আমার পরিবার সবাই একটা বড় ফ্ল্যাট নিয়ে থাকব। তখন এই কথাটা শুনে আমার খুব ভালো লেগেছিল। আমার পরিবার থাকবে কি থাকবে না সেটা পরের ব্যাপার কিন্তু ও যে এই কথাটা বলেছিল আমার ওর প্রতি সম্মানটা বেড়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ করে ওর মতের পরিবর্তন হয়। কারণ ও মুম্বইয়ের যে জায়গায় থাকবে বলেছিল সেটা আমার কাজের ক্ষেত্রে অনেকটাই দূর। আমি বলেছিলাম মুম্বইয়ের এত জায়গা আছে সেখানেই থাকা হোক। আসলে ও আমাকে আমার মা বাবার থেকে অনেক দূরে নিয়ে যেতে চাইছিল। যাতে তাদের আমি অর্থনৈতিক দিক থেকে সাহায্য না করতে পারি। কারণ ও বলেছিল যে বাড়িতে ছেলে আছে সেই বাড়ির মেয়ে কেন বিয়ের পর মা-বাবাকে পয়সা দেবে। এটা তো হয়না। যে মা-বাবা ছোটো থেকে আমাকে মানুষ করল তাদেরকে আমি দেখব না? ও কোনো জীবনসঙ্গী চায় না, ও একটা কাঠের পুতুল চায় যে সারাদিন ওর ইশারায় নাচতে থাকবে। তো এইসব কারণে বিয়েটা ভে’ঙে যায়।

আরও পড়ুন:Shankar Chakraborty:মেয়ে সংসারের খরচ টানছে, চরম আর্থিক সংকটে শঙ্কর চক্রবর্তী!

কিন্তু ওকে ছাড়া আমি থাকতে পারছিলাম না। আমি আবার ওর কাছে ফিরতে চেয়েছিলাম। কিন্তু ও না বলে। ওঁ আমাকে বলেছিল যে, ছেলে ফাঁ’সা’নো নাকি আমাদের ফ্যামিলি বিজনেস। একটা মুরগি পেয়েছ তাই ছাড়তে চাইছে না। কতটা নোং’রা মানসিকতা হলে কেউ কাউকে এই কথা বলতে পারে। ২০২১ সালে আমি ওর সাথে আবার যোগাযোগ করি। কিন্তু তখন শুনি যে ওর পাড়ারই অন্য এক মেয়ের সাথে ওর বিয়ের রেজিস্ট্রি হয়ে গিয়েছিল। কিন্তু জিনিসপত্র লেনদেনের স’ম’স্যা নিয়ে ওই বিয়েটা ভে’ঙে যায় পরে। আমি যে ব্যায়াম করতাম সেটাও ওর পছন্দ ছিল না। আমাকে বলেছিল আমাদের বাড়ির মেয়েরা ব্যায়াম বা জিমে যায় না। এইসব করলে মা বাবাকে দেখার সময় পাবে না। তো এই নিয়ে আমাদের মধ্যে আবার ঝা’মেলা হয়। তাও আমি সব মানিয়ে নিয়েছিলাম। খুব ভালোবাসতাম ওকে। দ্বিতীয়বার ওঁ আবার আমাকে ছেড়ে চলে গিয়েছিল। আমি ডি’প্রে’শ’নে চলে গিয়েছিলাম তখন।

তারপর আবার যোগাযোগ হয় ওঁর সাথে ২০২৩ সালের ১৫ই ডিসেম্বর বিয়ে করেছিলাম আমরা। বিয়ের কিছুদিন পর থেকেই শুরু হতে থাকে ওর অ’দ্ভু’ত আচরণ। ওর মা বাবাও আমার সাথে অ’দ্ভু’ত আচরণ করতে থাকে। একদিন শাশুড়ি মার কথায় আমাকে মায়ের কাছে রেখে আসে, তারপর দুদিন ঠিক মতো যোগযোগ নেই। আমি নিজেই আবার ফিরে আসি। কিন্তু আমার সাথে ঠিক মতন কথায় বলত না সুরজিৎ। আমি ম’রে গেলেও সে ফিরে দেখবে না এমন ব্যবহার করত। একসময় মা’ন’সি’ক চাপ নিতে নিতে আমার শ’রী’র খা’রা’প হয়ে যাচ্ছিল। তারপর আমি ওই বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিই।

আরও পড়ুন:Debleena Dutt:’পুরো ভ’ন্ডা’মি,এই মহিলা কদিন আগেই বলছিল আমি নবমীতে গো মাং’স রান্না করব!’ দেবলীনা দত্তের পশুপ্রেম দেখে ক’টা’ক্ষে’র ঝ’ড় নেটপাড়ায়

তিনি আরও বলেন, “সুরজিৎ আমাকে বলেছিল ওঁ নাকি এই বিয়েটা মানে না। আমাকে স্ত্রী হিসেবে মানে না। তুমি বিয়েটা করলে কেন? মানুষটা মহা চি’টিং’বা’জ। যদি আমাদের মধ্যে বিয়েই না হয়ে থাকে তাহলে আমাকে বাড়ি নিয়ে গেলে কি করে? আগে রেজিস্ট্রি করতে তারপরে বাড়িতে নিয়ে যেতে। আমি যেদিন বাড়ি থেকে বেরিয়ে আসছি তখন ওঁ আমাকে বলছে,’ভি’খা’রী কোথাকার’। যে নিজের বউকে ভি’খা’রি বলে অ’প’মা’ন করে তাকে তো কাজের জন্য ভি’ক্ষা করতেই হবে,এটা কর্মের ফল। ও মানুষ নয় দানব একটা,আমার সাথে যা ও ব্যবহার করেছে। ওঁ সবার সামনে দেখায় ওঁ খুব বেচারা,ভালো মানুষ। কিন্তু ওর ভিতরের চেহারার সাথে বাইরের চেহারার কোনো মিল নেই, পুরো দুটো আলাদা মানুষ। কিন্তু আজও যদি কখনও, ওঁ বি’প’দে পড়ে অবশ্যই আমি একজন প্রকৃত স্ত্রীর মত ওর পাশে দাঁড়াব। আমি পুলিশের কাছে এফআইআর করেছিলাম। ওনারা আমাকে অনেক সাহায্য করেছিলেন। সুরজিৎকেও বুঝিয়েছিলেন। শেষে আমাকে বলল যে আমি নাকি ওঁর মার সাথে তর্ক করি তাই ওঁ আমার সাথে থাকবে না। আমি অনেকদিন অপেক্ষা করেছিলাম সুরজিতের জন্য। কিন্তু ওঁ এবং ওঁর পরিবার সেই দিনের পর থেকে আজ পর্যন্ত আমার সাথে কোনোরকম যোগাযোগ করেনি। উল্টে সব জায়গা থেকে আমাকে ব্লক করে দিয়েছে।”

আরও পড়ুন:Tanmay Majumdar:”অভিনয়ের সুযোগ দেওয়ার নাম করে চা ও খাবার আনতে দেওয়া হত…” টলিউড ইন্ডাস্ট্রি নিয়ে বি’স্ফো’র’ক মন্তব্য ‘চিরদিনই তুমি যে আমার’ ‘অপর্ণার’ বন্ধু ‘সন্তু’ ওরফে তন্ময় মজুমদারের

এরপর অভিনেতার কাজের প্রসঙ্গে তিনি বলেন,”বিয়ের আগেই ও এই দোকানটা খুলেছিল। আমার সাথেও এই নিয়ে আলোচনা করেছিল। ২০২৩ যখন আমাদের বিয়ে হয় ও বলেছিল পূজার সময় আইসক্রিম, কোল্ড ড্রিংকস এগুলো খুব চলে। তো এরম কিছু শুরু করলে খুব ভালো চলবে। তো সে বছর কিছু করেনি সেটা এই বছর শুরু করেছে যার জন্য সবাই এই খবরটা জানতে পেরেছেন। আমি নিজেও এই খবর সোশ্যাল মিডিয়া মারফত জানতে পারি, ওদেরই কোনো এক পাড়ার ছেলে আমাকে বলেছিল।

Leave a Comment