‘Lakshmikantapur Local’:’লক্ষ্মীকান্তপুর লোকাল’-এর হাত ধরে পর্দায় ফিরলেন সায়নী ঘোষ

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

‘Lakshmikantapur Local’:রামকমল মুখার্জীর(Ram Kamal Mukherjee) আগামী ছবিতে ধরা দিতে চলেছে মধ্যবিত্তের জীবনচর্যা। তাঁর আগামী ছবি ‘লক্ষ্মীকান্তপুর লোকাল”(Lakshmikantapur Local’), প্রাত্যহিক জীবনে যাঁরা না থাকলে জীবন অচল, সেই গৃহ পরিচারিকাদের গল্প পরিচালক নাকি পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন এবার। কলকাতার বুকে বসবাস করা তিন পরিবারের গল্প দেখা যাবে। প্রত্যেকদিন নিজেদের স্বপ্নপূরণের জন্য ছুটে চলেছেন তারা। কিন্তু পরিস্থিতি মাঝেমাঝে এমনই হয় ওঠে যে জীবনের এক এসেপর্যায়ে এসে পরিবারের ভরসা হয়ে ওঠে একজন গৃহকর্মী।

লক্ষ্মীকান্তপুর থেকে প্রতিদিন কলকাতায় আসা সেই গৃহকর্মীদের চোখেও রয়ে নানান স্বপ্ন। কিন্তু পরিস্থিতির চাপে তাদের সব স্বপ্নগুলো যেন হারিয়ে যায়। অনেক সময় তাদের চোখ দিয়েই আমরা সম্পর্কের নানান স্তর, সংগ্রাম, ভালোবাসা এবং টানাপোড়েন দেখি। কীভাবে এরা শুধু সহায়ক নয়, বরং একে অপরের পরিবারের অংশে পরিণত হয়, সেটিই সিনেমার আসল গল্প।

ছবিতে দেখা যাবে তিন ভিন্ন পরিবার,তিন দম্পতিদের জীবন। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর(Rituparna Sengupta) স্বামীর ভূমিকায় আছেন কৌশিক গাঙ্গুলী(Kaushik Ganguly)। এছাড়াও জুটি বাঁধছেন সঙ্গীতা সিনহা(Sangita Sinha) এবং ইন্দ্রনীল সেনগুপ্ত(Indraneil Sengupta)। আরেক দম্পতির ভূমিকায় রয়েছেন জন ভট্টাচার্য(John Bhattacharya) এবং রাজনন্দিনী পাল(Rajnandini Paul)। এই ছবির মাধ্যমে প্রথমবার বড়পর্দায় অভিনয় করছেন জন ভট্টাচার্যর মা। এখানে অভিনেতার মায়ের চরিত্রেই দেখা যাবে তাঁকে। মাকে ও প্রথমবার বড়পর্দায় আবেগপ্রবণ অভিনেতা। তিনি জানান, ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’-এর মতো বড় একটা ছবিতে আমার মায়ের চরিত্রেই কাজ করছে আমার মা, আমি আমি খুবই ভাগ্যবান।”

আরও পড়ুন:‘BTW you look good in saree’, ঋজু বিশ্বাসের প্রসঙ্গে মতামত জানালেন টলিপাড়ার একাধিক তারকারা

রামকমল মুখার্জী জানান, ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’ একটি পারিবারিক ছবি। আট থেকে আশি সব ধরনের দর্শকের ছবি। ‘বিনোদিনী’র পর চেয়েছিলাম এই সময়ের একটা গল্প বলতে। এখনকার মানুষদের গল্প বলতে, সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের জীবন-যাপনের চিত্র যেন সেই ছবিতে ফুটে ওঠে। সেই ভাবনা থেকেই ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’। এই ছবিতে কিন্তু কৌশিক গাঙ্গুলি, জন ভট্টাচার্য কিংবা ইন্দ্রনীল, এঁরা এক পরিবারের সদস্য নন। তিনটি আলাদা পরিবারকে এক সূত্রে বেঁধেছে ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’। এর থেকে বেশি কিছু এখনই বলা যাবে না।”

আরও পড়ুন:Surajit Sen Wife:”ও মানুষ নয়,একটা দানব…” দাম্পত্য জীবনে চরম তিক্ততা, একাধিক বিস্ফোরক মন্তব্য সুরজিৎ সেনের স্ত্রী রীত মন্ডলের

এছাড়াও ছবিতে গৃহ পরিচারিকার ভুমিকায় দেখা যাবে তিন অসামান্য অভিনেত্রীকে। তাঁরা হলেন পাওলি দাম(Paoli Dam), চান্দ্রেয়ী ঘোষ(Chandreyee Ghosh) এবং সায়নী ঘোষ। দীর্ঘ সময় পর রাজনীতির ময়দান ছেড়ে সিনেমায় পা রাখলেন সায়নী ঘোষ(Saayoni Ghosh)। এছাড়াও ছবিতে রয়েছে রাজনীতিবিদ তথা অভিনেতা মদন মিত্র(Madan Mitra)। আগামী ২১নভেম্বর বড়পর্দায় মুক্তি পাবে ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’।

Leave a Comment