Airtel Recharge Plan:বাড়ল এয়ারটেলের রিচার্জের খরচ! হঠাৎ ১৮৯ টাকার প্ল্যানটি বন্ধ করে দেওয়া হল? কেন হঠাৎ এমন সিদ্ধান্ত?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Airtel Recharge Plan:নিঃশব্দে বাড়ল এয়ারটেলের ন্যূনতম রিচার্জের খরচ। ফলে এতে খরচ বাড়ল বহু ইউজারের। এয়ারটেল বন্ধ করে দিল ১৮৯ টাকার ভয়েস অনলি প্রিপেড প্ল্যান। ফলে এই টেলিকম সংস্থার ন্যূনতম প্ল্যান দাঁড়াল ১৯৯ টাকা। বর্ষীয়ান নাগরিক, গ্রামের বিভিন্ন এলাকার ক্রেতাদের ক্ষেত্রে এয়ারটেলের এই ১৮৯ টাকার প্ল্যানটি খুবই জনপ্রিয় ছিল। তারা স্বচ্ছন্দ হয়ে উঠেছিলেন এই প্ল্যানে।

এয়ারটেলের ১৮৯ টাকার প্ল্যানে পাওয়া যেত আনলিমিটেড কলের সুবিধা। যারা মোবাইল ডেটার জন্য রিচার্জ করেন না, তাঁদের জন্য কম খরচে এই প্ল্যান ছিল অবিকল্প। কিন্তু সেই টাকার প্ল্যান তুলে নেওয়ায় এবার তাঁদের ১৯৯ টাকা রিচার্জ করতে হবে। এই প্ল্যানে দৈনিক ১০০ এসএমএস, আনলিমিটেড কলিংয়ের সুবিধার পাশাপাশি মিলবে ২ জিবি ডেটাও। এই লিমিট পেরিয়ে গেলে প্রতি এমবি খরচ পড়বে ৫০ পয়সা। কিন্তু বয়স্করা অনেকেই কেবল কথা বলার জন্য মোবাইল ব্যবহারেই স্বচ্ছন্দ। তাঁরা এই ২ জিবি ডেটার কোনও সুবিধাই নিতে পারবেন না।উল্টে তাঁদের রিচার্জ পিছু খরচ ১০ টাকা বৃদ্ধি পেল। উভয় ক্ষেত্রেই প্ল্যান ২৮ দিনের।

আরও পড়ুন:Tata Classic 125cc:মাত্র ৫৫৯৯৯ টাকায়!, শীঘ্রই আসছে টাটা ক্লাসিক, ১২৫ সিসি ইঞ্জিন(Tata Bike 125 CC), গাড়ি থেকে এবার মোটরসাইকেল নির্মাণে টাটা!

কেন হঠাৎ ১৮৯ টাকার প্ল্যানটি বন্ধ করে দেওয়া হল? সেই নিয়ে কোনও আলাদা কারণ দেখানো হয়নি সংস্থার তরফ থেকে। তবে বিশেষজ্ঞদের মতে, ভারতের টেলিকম মার্কেট সংস্থাগুলি এভাবে ভয়েস-অনলি প্ল্যান থেকে নিজেদের ফোকাস ডেটা-সংবলিত পরিষেবার দিকেই বেশি করে আবদ্ধ করতে চাইছে। আর সেই কারণেই এই ধরনের প্ল্যান ধীরে ধীরে বাজার থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে।

Leave a Comment