এসে গেল Yamaha FZ-RAVE, পেয়ে যাবেন অবিশ্বাস্য দামে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

ভারতে বাইকের চাহিদা বিপুল। আর সেই চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন সংস্থাগুলি একের পর নতুন নতুন ফিচার সমৃদ্ধ বাইক নিয়ে আসছে বাজারে। এসে গেল Yamaha সংস্থার নতুন সংযোজন Yamaha FZ-RAVE। রয়েছে নতুন নতুন ফিচার আর আধুনিক ডিজাইনে ভরপুর এই বাইকটি সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

Yamaha FZ-RAVE -এর নতুন ফিচারগুলি কী কী?

বাইকে ব্যবহার করা হচ্ছে Yamaha-র 149cc এয়ার-কুলড ইঞ্জিন, যা থেকে 12.2bhp পাওয়ার উৎপন্ন হয়। সাথে রয়েছে 5-স্পিড গিয়ার বক্স। এমনকি ইঞ্জিনের টিউনিংটি এমনভাবে করা হয়েছে, যাতে শহরের ট্রাফিকেও বাইকটি ভালোভাবে চলতে পারে। Yamah -র তরফ থেকে জানানো হয়েছে, Yamaha FZ-RAVE এর পারফরমেন্স মূলত স্মুথ পুলিং এবং ব্যালান্সড রাইডের উপরেই ফোকাস করা হয়েছে।

ডিজাইন
সামনের দিকে রয়েছে একটি এলইডি প্রজেক্টর হেডল্যাম্প, যার সঙ্গে পজিশন লাইট যুক্ত করা আছে। আর বাইকের স্কাল্পটেড ফুয়েল ট্যাঙ্কের দুপাশে ভেন্ট কাটা রয়েছে, যা একে আরও স্পোটি লুক দিচ্ছে। অন্যদিকে পিছনে রয়েছে কম্প্যাক্ট এক্সহস্ট, আর এক টুকরো সিঙ্গল সিট ও টেইল ল্যাম্প, যা বাইকটিকে আরবান লুক দিয়েছে। এই বাইকটিতে রয়েছে ফ্রন্ট এবং রিয়ার ডিস্ক ব্রেক, যার সঙ্গে সিঙ্গেল চ্যানেল ABS যুক্ত করা হয়েছে। ফলে হঠাৎ ব্রেক কষলেও বাইক নিয়ন্ত্রণে থাকবে। আর ড্যাশবোর্ডে রয়েছে ক্লাসিক স্টাইলের ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাসটার। এমনকি Yamaha এই বাইকটি দুটি রঙে বাজারে এনেছে। আর সেগুলি হল Matte Titan এবং Metallic Black।

আরও পড়ুন:নতুন রূপে আসছে Hero Xtreme 160R 4V! পেয়ে যাবেন অবিশ্বাস্য দামে! কবে আসতে চলেছে বাজারে? জেনে নিন

136 কেজি কার্ব ওয়েট ও 17 ইঞ্চির অ্যালয় হুইলস বাইকটিকে আরও অসাধারণ ব্যালেন্স দিচ্ছে। ফলে ট্রাফিক বা শহরের রাস্তায় তাড়াতাড়ি দিক পরিবর্তনেও আরও সুবিধা হবে। এই বাইকটিতে 13 লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক রয়েছে, যা শুধুমাত্র শহর বরং ছোটো ট্রিপে নির্ভরযোগ্য সঙ্গী হতে পারে আপনার।

মূল্য
এই নতুন মডেলটি মাত্র 1,17,218 টাকায় বাজারে লঞ্চ হয়েছে। তাই বাজেটের মধ্যে যারা এই স্পোর্টি লুক দেওয়া কোনো বাইক খুঁজছেন, তাদের জন্য এটি হতে পারে একেবারে সেরা উদাহরণ।

Leave a Comment