আপনিও কি বাজেটের মধ্যে ফোন কিনতে চান? তাহলে Samsung Galaxy A35 5G মডেলটি আজই ঘরে নিয়ে আসুন। যে ফোনটি লঞ্চের সময় 33,999 টাকায় ছিল, সেটা এখন অর্ধেক দামে পেয়ে যাবেন আপনি। Samsung Galaxy A35 5G মডেলের উপর এবার 15,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। কোথায় কোথায় পাবেন জেনে নিন।
অ্যামাজনে(amazon)
চলতি সেলে Samsung -এর এই ফোনটি অ্যামাজনে পেয়ে যাবেন আকর্ষণীয় দামে। মাত্র 18,449 টাকায় পেয়ে যাবেন ফোনটি। এই ফোনটি লঞ্চ হয়েছিল 33,999 টাকায়। ফলত প্রায় পনেরো হাজার টাকা ছাড় মিলছে ফোনটিতে। ফোনটির সঙ্গে রয়েছে ক্যাশব্যাক অফার এবং এক্সচেঞ্জ বোনাস। তাই আরও বেশকিছু টাকা ছাড় মিলতে পারে।
ফ্লিপকার্টে(flipkart)
অ্যামাজন নয়, বরং ফ্লিপকার্টেও এই ফোনটিতে পেয়ে যাবেন বিশেষ ছাড়ে। এখানেও ফোনটি মাত্র 23,999 টাকায় পাওয়া যাচ্ছে। তাই যারা অ্যামাজনের অফার মিস করে গেছেন বা ফ্লিপকার্ট থেকে কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাদের জন্য এটি সেরা সুযোগ।
Samsung Galaxy A35 5G ফোনটিতে কী কী রয়েছে?
৬.৬ ইঞ্চির একটি সুপার AMOLED ডিসপ্লে, যা রং এবং ব্রাইটনেসের দিক থেকে সেরার সেরা পারফরমেন্স দেবে। ফোনটিতে প্রসেসর হিসাবে নতুন Exynos 1380 চিপসেট দেওয়া রয়েছে, যা মাল্টি টাস্কিং থেকে শুরু করে গেমিং, যেকোনো অ্যাপ চালানোর জন্য সেরা পারফরমেন্স দেবে। ছবি, ভিডিও কিংবা ফাইল সংরক্ষণ করে রাখার জন্য সর্বোচ্চ 1TB পর্যন্ত স্টোরেজের সুবিধা রয়েছে। ক্যামেরা হিসেবে পিছনে একটি 50MP মেইন ক্যামেরা, 8MP আল্ট্রা ওয়াইড লেন্স এবং 5MP ম্যাক্রো লেন্স দেওয়া রয়েছে। ফোনটিতে 5000mAh ব্যাটারির সঙ্গে 25W ফার্স্ট চার্জিং পাওয়া যাবে। ফোনটি Android 14 ভিত্তিক One UI 6.1 অপারেটিং সিস্টেমের উপর বেস করে চলবে।
আরও পড়ুন:Zoho Pay:ফোন পে কিংবা গুগল পে-কে টেক্কা দিতে বাজারে আসছে ভারতের ‘জোহো পে’
তাই আজই এই আকর্ষণীয় অফারে কিনে ফেলুন আপনার মনের মতো ফোনটি।