Saheb-Susmita:’দুবাইতে একসঙ্গে চুটিয়ে চলছে শপিং, তবে কি বিয়ের পিঁড়িতে শীঘ্রই বসতে চলেছেন সাহেব-সুস্মিতা?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Saheb-Susmita:’কথা-এভি’, এই জুটির রেশ এখনও কাটেনি দর্শকদের মন থেকে। কথা ধারাবাহিক শেষ হয়ে গেলেও তাঁদের এই জুটিকে ভুলতে পারছেন না দর্শক। ‘গোবরদেবী’ ও ‘পাঁচকমশাইয়ের’ -এর খুনসুটি, তাঁদের সম্পর্কের সুন্দর রসায়ন, গুহ বাড়ির প্রত্যেক সদস্যের যে মিল খুব সহজেই দর্শকের মনে ধরেছিল। ‘কথা’ ধারাবাহিকের হাত ধরে বেশ জনপ্রিয়তা পেয়েছেন সাহেব ও সুস্মিতা। তাঁদের অনুরাগীদের ইচ্ছা পর্দার পাশাপাশি বাস্তবেও যেন এক জন এই জুটি।

ধারাবাহিক শেষ হলেও এই জুটিকে বিভিন্ন ঘরোয়া অনুষ্ঠান হোক বা অ্যাওয়ার্ড শো সব জায়গায় তাঁদেরকে একসাথে দেখা যাচ্ছে। কিছুদিন আগে সাহেবের জন্মদিনে অভিনেতাকে হাঁটু মুড়ে উপহার দিয়েছেন সুস্মিতা। ‘কথা’ ধারাবাহিক থেকেই তাঁদের মধ্যে নাকি প্রেমের সূত্রপাত। যদিও দুজনের কেউই প্রেমে সিলমোহর দেননি।একে-অপরকে শুধুমাত্র ভালো বন্ধু বলে এড়িয়ে গিয়েছেন। টলিপাড়া সূত্রে খবর, বাগদান সেরেছেন যুগলে, করেছেন আংটি বদল। যদিও এই খবরকে শুধুমাত্র গুঞ্জন বলেই এড়িয়ে যান সুস্মিতা। এর মাঝেই তাঁদেরকে নিয়ে গুঞ্জন আরও বেড়েছে। কিছুদিন আগেই একসঙ্গে দুবাই পাড়ি দিয়েছিলেন সাহেব-সুস্মিতা। সেই ছবিও সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন দুজনে।
দুবাইয়ে বাংলা সিনেমার একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে উড়ে গিয়েছেন তাঁরা। ‘আরআর ইভেন্টস ফাইভ স্টার অ্যাওয়ার্ড বাংলা অ্যান্ড ওড়িয়া’ অনুষ্ঠানে যোগ দিতে সাহেব-সুস্মিতা। স্টার জলসার ‘কথা’ ধারাবাহিকের জন্য বিশেষ পুরস্কারে পুরস্কৃত হয়েছেন এই জুটি। তাহলে দুবাই যাত্রা কোনো ব্যক্তিগত কারণে নয়, কাজেই গিয়েছিলেন তাঁরা।

আরও পড়ুন:Jeetu Kamal:”আমাদের দৃশ্য কিভাবে হবে সেটা আমার কাছে ধোঁয়াশা…একটা ভা’ঙা কাঁচ সেটাকে জোড়া লাগানোর হাজারও চেষ্টা করলে, জানি না কতদূর জোড়া লাগবে?… ধারাবাহিকে ফিরলেও ধারাবাহিকের ভবিষ্যৎ অনিশ্চিত! কতদিন চলবে ধারাবাহিকটি? জানালেন অভিনেতা

দুবাইয়ে দ্বিতীয় দিন অর্থাৎ ফিরে আসার দিনে একটি ভিডিও পোস্ট করে সাহেব বলেন, “আমরা এই মুহূর্তে দুবাইয়ে রয়েছি। বেশ কিছু শপিং করলাম। তবে যে কথাটা আমাদের আপনাদের বলার সেটা হল আমরা ‘কথা’ ধারাবাহিক থেকে যে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারব তা স্বপ্নেও ভাবিনি। এটা শুধু স্টার জলসার তরফ থেকে নয়, প্রত্যেক বাঙালি দর্শকদের তরফ থেকে পাওয়া। যেখানে বাংলা ছবিকে সম্মান দেওয়া হচ্ছে, বড় পর্দার কলাকুশলীদের সম্মান দেওয়া হচ্ছে সেখানে ছোট পর্দার দুই শিল্পীকেও যেভাবে সম্মান দেওয়া হল, সেটা দেখে সত্যিই আমি আপ্লুত। বিশেষভাবে ধন্যবাদ জানাই রমেশ বারিককে, যিনি এই চিন্তা ভাবনা করেছিলেন যে বাংলা টেলিভিশনকেও এইভাবে সম্মান জানানো যায়।”

আরও পড়ুন:Chumki Chowdhury:বাবার হাতে কেন থা’প্প’ড় খেতে হয়েছিল অভিনেত্রীকে? কেনই বা অভিনয় ছেড়ে দিতে চেয়েছিলেন অভিনেত্রী? জীবনের বেশকিছু অজানা সত্যের কথা জানালেন অভিনেত্রী চুমকি চৌধুরী

সাহেব আরও জানান, দুবাই এসে শপিং করা আবশ্যক। তাই ফেস্টিভেল ঘিরে ব্যস্ততা থাকলেও, ফাঁক পেতেই শপিংয়ে বেরিয়ে পড়েছিলেন দুজনে। তাঁদের এই একসাথে শপিং করার ভিডিও ভাইরাল হতেই নতুন করে আবার জল্পনাকে উসকে দিয়েছে।

Leave a Comment