Rukmini Maitra:টলিউডের সেরা অভিনেত্রীর মধ্যে একজন রুক্মিণী মৈত্র। অপরদিকে টলিউডের সুপারস্টার দেব। দুজনের মধ্যে সর্ম্পকের কথা কারোরই অজানা নয়। তবে বিগত কয়েক মাস ধরেই তাঁদের সর্ম্পকে নাকি দূরত্ব চলে এসেছে এমনটাই গুঞ্জন ছড়িয়ে পড়েছে। উঠে এসেছে দেব নাকি অন্য নায়িকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। দেব-রুক্মিণীকে একসাথে অনেক মাস একসঙ্গে দেখা যায়নি। এর মাঝেই হঠাৎ পাত্রের সন্ধান করছেন অভিনেত্রী। বিজ্ঞাপনও দিয়েছেন। প্রেমিকা পাত্র খুঁজতেই, তাঁকে খোঁচা দিতে ছাড়লেন না দেব। শুধু সেখানেই থেমে থাকেননি, ঈশ্বরকে ধন্যবাদও জানান তিনি।
বিজ্ঞাপনে রুক্মিণী মৈত্র ছবি দিয়ে লেখা, ‘পাত্র চাই, পঃ বঃ ব্রাহ্মণ ২৭/ ৫’১০। ফর্সা, স্লিম, সুদর্শনা, চাকুরীজীবী পাত্রীর জন্য অবিলম্বে উপযুক্ত কলকাতা নিবাসী শিক্ষিত প্রতিষ্ঠিত সুপাত্র চাই। কারোর সন্ধানে থাকলে সত্বর যোগাযোগ করুন।’
নীচে একটি ফোন নম্বরও দেওয়া রয়েছে। হঠাৎ রুক্মিণী মৈত্র তাঁর জন্য পাত্র খুঁজছেন। ভাবছেন কী ঘটেছে? আসল সত্যি হল, সবটাই ‘হাঁটি হাঁটি পা পা’ ছবির প্রচারের জন্য, বাস্তবে নয়। ছবিতে অভিনেত্রীর বাবার ভূমিকায় দেখা যাবে দীপক চক্রবর্তী ওরফে চিরঞ্জিত চক্রবর্তীকে।
এদিন এই বিজ্ঞাপনের ছবিটি শেয়ার করেন দেব। মজা করে লেখেন, “ঈশ্বর সদয়।” খোঁচা দিতে ছাড়েন না প্রেমিকাকে। লেখেন, “পেলে, জানিও।” রুক্মিণী নিজেও দেবের এই পোস্ট শেয়ার করে লেখেন, “হে ঈশ্বর! অপেক্ষা করো।”
বাস্তবে দেব-রুক্মিণীর প্রেম অটুট। এক অপরের পাশে সর্বক্ষণ রয়েছেন তাঁরা। আর তাই তো প্রেমিকার ছবির প্রচারে সামিল হলেন দেবও। তাঁদের এই খুনসুটির মাঝেও অনুরাগীরা অপেক্ষা করে রয়েছেন, বাস্তবে কবে তাঁরা সাত পাক ঘুরবেন তাঁরা।