“অস্ত্রোপচার ছাড়া ঠিক হবে না…” ,হঠাৎই গুরুতর চোট পেলেন অভিনেতা ফাহিম মির্জা! কি হয়েছে অভিনেতার?
টেলিভিশন পর্দার জনপ্রিয় অভিনেতা ফাহিম মির্জা। বর্তমানে ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে কাজ করছেন অভিনেতা। শুধু অভিনয় নয়,ক্রিকেট খেলতেও বেশ পছন্দ করেন তিনি। ক্রিকেট খেলা একপ্রকার তাঁর কাছে নেশা।
সূত্রের খবর,কিছুদিন আগে খেলতে গিয়েই আঘাত পান তিনি। একটি দলের হয়ে খেলার জন্য ডাক পেয়েছিলেন তিনি। জোরে ব্যাট ঘোরাতে গিয়ে ডান হাতের পেশিতে মারাত্মক আঘাত পান। যন্ত্রণায় অবশ হয়ে যায় হাত। তারপরেও অভিনেতা খেলা বন্ধ করেননি। অভিনেতা জানান,”ওই অবস্থায় বাড়ি ফিরি। ব্যথা কমানোর ওষুধও খাই। পরের দিন থেকে যেমন শুটিং করছিলাম করতে থাকি।”
দিনকয়েক পর থেকেই জায়গাটি ক্রমশ ফুলে যেতে থাকে। তারপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এমআরআই করেন। আর তখনই ধরা পরে হাতের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। অভিনেতা জানিয়েছেন,”চিকিৎসক এমআরআই করাতে বলেন। তখনই ধরা পরে, হাতের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। অস্ত্রোপচার ছাড়া ঠিক হবে না। চিকিৎসক এক মাস বিশ্রাম নিতে বলেছেন। সেটা কখনওই সম্ভব নয়। আগের তুলনায় ভাল আছি। ডান হাত দিয়ে সমস্ত কাজ করি। ফলে, একটু অসুবিধা হচ্ছেই। পাশাপাশি,অনেকগুলো সেলাই পড়েছে। ব্যথা আছে।”
‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে কাজ করা প্রসঙ্গ নিয়ে তিনি বলেন,”আমার জন্য ধারাবাহিকের গল্প বদলানো হচ্ছে। যাতে স্লিং ব্যাগে হাত ঝুলিয়ে অভিনয় করতে পারি।”
গতকাল অভিনেতা বাড়ি ফিরেছেন। চিকিৎসক অনুমতি দিলে হয়ত শুক্রবার থেকে আবার শুটিং ফ্লোরে দেখা যাবে অভিনেতাকে।