Neel-Trina:বর্তমানে টলিপাড়ার সম্পর্ক ভাঙনের কথা নতুন কিছু নয়। তাসের ঘরের মতো ভে’ঙে পড়ছে একের পর এক সংসার। এবার কি সেই তালিকায় নাম লেখালেন নীল-তৃণা? এমনই কিছু তথ্য উঠে আসছে সমাজমাধ্যমের পাতা থেকে। টলিউডের অন্যতম হ্যাপেনিং জুটি নীল-তৃণা। এবার সেই জুটির মধ্যে সম্পর্ক ভা’ঙা’র খবর উঠে আসছে। টলিউডে উঠে আসছে এক পর এক দাম্পত্য ভাঙার গুঞ্জন। কিছুদিন আগে প্রান্তিক ও অঙ্কিতার সম্পর্ক ভা’ঙা’র খবর উঠে এসে ছিল।
দীর্ঘ দিনের বন্ধুত্ব থেকে প্রেম, তারপর ২০২১ সালের ফেব্রুয়ারির গোড়ায় ধুমধাম করে বিয়ে করেছিলেন নীল-তৃণা। দেখতে দেখতে প্রায় ৫ বছর পার। বিয়ের ৬ মাস পর থেকেই দুজনের সম্পর্কের অবনতির খবর মাঝেমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু প্রতিবারই দু’জনে সেই গুঞ্জনকে মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন। জানিয়েছেন তাঁরা একসঙ্গে ভালো আছেন। যদিও গত কয়েক মাসে নীল মুম্বইতে কাটিয়েছেন। তৃণা কলকাতাতেই। কিন্তু নীলের জন্মদিনে তাঁর স্ত্রী তৃণাকে পাশে দেখা গিয়েছিল। বেশ ধুমধাম করে জন্মদিন পালন করেছিলেন তাঁরা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ফুটে উঠতেই তাঁদের অনুরাগীরা ভেবেছিলেন তাঁদের মধ্যের দূরত্ব হয়ত মিটে গেছে।
নীল-তৃণা জুটিকে ভালোবেসে ‘তৃনীল’ বলে ডাকে তাঁদের ফ্যানেরা। দুজনের দাম্পত্যে দূরত্বের খবর অবশ্য নতুন নয়। এর আগে শোনা গিয়েছিল, নায়ক-নায়িকা নাকি চুক্তির বিয়ে করেছিলেন। যদিও সেই রটনা শুধুমাত্র গুঞ্জন বলে উড়িয়ে ছিলেন দুজনে। কিন্তু এবার যেন তেমনটা ঘটল না। তবে কী এবারে বিচ্ছেদের গুঞ্জন সত্যি? নাকি গোটাটাই রটনা। এই প্রসঙ্গে অভিনেতা নীল জানান, “এই ব্যাপারে আমি এখন কোনো কথা বলতে চাই না।” ব্যক্তিগত জীবন নিয়ে কোনো আলোচনা করতে নারাজ অভিনেতা। গত অক্টোবর মাসে শেষবার একসাথে ধরা দিয়েছিলেন অভিনেতা। তাহলে এবার কি সত্যি সম্পর্ক ভা’ঙা’র পথে? নাকি সাময়িক কোনো মনোমালিন্যের জেরে এমন সিদ্ধান্ত? এখন দু’জনেই ভিন্ন ধারাবাহিকে অভিনয় করছেন। স্টার জলসার ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকে অপরদিকে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে। আর এর মাঝেই ভা’ঙ’নে’র খবর।