Sweta Bhattacharya:”আমি যদি কাউকে আমার গ’র্ভে ধারণ করতে পারি সেটা আমার কাছে খুব সৌভাগ্যের, প্রথম দু’তিন মাস জানাব না…”, ‘অ’ন্তঃ’স’ত্ত্বা’ অভিনেত্রী শ্বেতা? কতটা সত্যি এই খবর? নিজের মুখেই জানালেন অভিনেত্রী

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Sweta Bhattacharya:কয়েকদিন আগে টেলি অ্যাকাডেমি ২০২৫ অনুষ্ঠানে স্বামী রুবেল দাসের সাথে দেখা যায় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে। এরপরই তাঁদেরকে সাংবাদিকদের তরফ থেকে জিজ্ঞেস করা হয় তিনি কি অন্তঃসত্ত্বা? শ্বেতা বলেন, “না, আমি অন্তঃসত্ত্বা নই, এই মুহূর্তে একেবারেই না। তাকে বলে দেওয়া হয়েছে তুমি পরে এসো, এখন দু’জনে একটু কাজ করে নিই তারপর এই ভাবনাচিন্তা করা যাবে।” শ্বেতার কথার সূত্রেই মজা করে রুবেল বলেন, “সরস্বতী আছে, লক্ষ্মী আসুক তারপর কার্তিকও নিশ্চয়ই আসবে।” ব্যস, অভিনেতার মুখে এমন কথা শুনে অনেকেই অনুমান করে নেন যে শ্বেতা ‘মা’ হতে চলেছেন। তারপর থেকেই তারকা দম্পতিকে শুভেচ্ছা বার্তায় ভরিয়েছেন সবাই।

এবার সত্যিই ঘটনাটা নিজেই জানালেন শ্বেতা ও রুবেল। সমাজমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন তাঁরা।
যেখানে শ্বেতা বলেন, “একটা বিশেষ কারণে ভিডিওটা করা। আমি যেখানেই যাচ্ছি, ডাক্তারের চেম্বারে গেলে অনেকেই আমাকে এই প্রশ্নটা করছে। এমনকি যেকোনো চ্যানেলের যারা কর্মকর্তা তারাও আমাকে এই প্রশ্ন করছে, তুমি এই মুহূর্তে কাজে জয়েন করছ না? তার কারণ কি তুমি অন্তঃসত্ত্বা? এটা একটা ইন্টারভিউ থেকে সূত্রপাত হয়েছে। একাধিক লোক একশো বার ধরে এই প্রশ্নটা করছে। আমি কাল মাকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম। সেখানেও বলছে, তোমাদের তো এখনও এক বছর হয়নি বিয়ের তুমি কি প্রেগনেন্ট শ্বেতা?
এটা রটেছে যেদিন রুবেল টেলি অ্যাকাডেমির আওয়ার্ড পেয়েছিল। সেখানে ওঁ একটা কথা বলেছিল যখন ওঁকে জিজ্ঞেস করা হয়েছিল যে এরকম কোনো সুখবর আছে কি না? তখন ওঁ বলেছিল, সরস্বতী আছে মনে কাজ আছে, লক্ষ্মী আসছে মনে টেলি অ্যাকাডেমি থেকে ওঁ অ্যাওয়ার্ড পাওয়ার পর মানে কাজ থাকলেই টাকাপয়সা আসবে আর কার্তিক আসার সময় হলে ঠিক কার্তিক আসবে। এটাই বলেছিল। ওঁ এটা বলেছিল, আর আমি এই কথার ব্যাখ্যাও দিয়েছিলাম ওই সাক্ষাৎকারে। সোশ্যাল মিডিয়ায় অনেকে আমাকে শুভেচ্ছা জানিয়েছে যেটার জন্য সত্যি ধন্যবাদ। যদি এই খবরটা সত্যি হত আমি খুব খুশি হতাম এখন হোক বা পরে। কিন্তু এই খবরটা এমনভাবে ছড়াচ্ছে যে, কাজের জায়গাতে অনেকে ভাবছে আমি এখন প্রেগনেন্ট বলে কাজ করছি না, ডাক্তারের কাছে গেলে সেখানকার অন্যান্য যারা আছে তারাও জিজ্ঞেস করছে। বিশ্বাস করুন আমার মধ্যে যদি কেউ আসে, আমি যদি কাউকে আমার গর্ভে ধারণ করতে পারি সেটা আমার কাছে খুব সৌভাগ্যের।”

আরও পড়ুন:Sudip Sarkar:’ফুলকি’র সময় আমি বাবা হয়েছিলাম কিন্তু দু’র্ভা’গ্য’ব’শ’ত আমার বাবা আমাদের ছেড়ে চলে গেলেন…”, ‘ফুলকি’ শেষ হতেই আবেগপ্রবণ হয়ে পড়লেন সুদীপ সরকার, কী জানালেন তিনি?

পাশ থেকে রুবেল বলে, “সেটা ওঁ আমাকে নিজে আগে জানাবে।” তারপর শ্বেতা বলে, “কিন্তু এই মুহূর্তে আমাদের সেরকম কোনো চিন্তাভাবনা নেই। এখন শুধুমাত্র দুজনেরই ফোকাস কাজের প্রতি। আমরা কাজ করছি মন দিয়ে। নিশ্চয়ই যখন বিয়ে করেছি ভবিষ্যতের কিছু পরিকল্পনা তো আছেই। কিন্তু সেটা সঠিক সময়ে। এই মুহূর্তে নয়। আমি প্রেগনেন্ট নই। যদি হয় কোনো সোশ্যাল মিডিয়া মারফৎ আমি আগে নিজের মুখে আপনাদের জানাব। যদি কখনও এরকম হয় প্রথম দু’তিন মাস জানাব না কারণ অনেক সময় হয়ত জানাতে নেই, একটু সন্তর্পনে থাকতে হয়, তারপরে গিয়ে জানাতে হয়। এটা সবাই বলে থাকে। সেটা মানব। কিন্তু আমি জানাব।”

আরও পড়ুন:Sudipa Chatterjee:”আমি কি রে* হওয়া অবদি বসে থাকতাম?” লাগাতার কটাক্ষের জবাব দিলেন সুদীপা চ্যাটার্জী

সবশেষে রুবেল জানান, “দয়া করে গুজব ছড়াবেন না। ওঁকে কাজ করতে হবে। এরকম যদি আপনারা ছড়াতে থাকেন তাহলে কোনো প্রোডাকশন হাউস ওঁকে কোনো কাজ দিতে চাইবে না। তাই কেউ গুজব ছড়াবেন না আর গুজবে কান দেবেন না।”

Leave a Comment