Saina chatterjee:বর্তমানে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় জুটি ‘লাজু-অনুভব’ ওরফে অভিনেত্রী সাইনা চ্যাটার্জী ও অভিনেতা সোমরাজ মাইতি। কিছু মানুষ তাঁদের এই সম্পর্কটা ‘পরকীয়া’ তকমা দিলেও বেশিরভাগ ভক্তরা ‘লাজু-অনুভব’-এর মিল চায়। মাত্র ১৫ বছর বয়সেই যে পারদর্শীরতার সাথে ‘লাজু’র চরিত্র ফুটিয়ে তুলছেন সাইনা, তাতে মুগ্ধ সকলে।
প্রয়াত অভিনেতা অভিষেক চ্যাটার্জীর কন্যা তিনি। তাই অভিনয় নিয়ে কোনো কথাই নেই। ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় পা রেখেছিলেন অভিনেত্রী। খুব অল্প সময়ের মধ্যেই নিজ অভিনয় গুণে জনপ্রিয়টা অর্জন করেছে সাইনা। কিন্তু এত জনপ্রিয়তা থাকার সত্ত্বেও কয়েকটা মাসের জন্য বিশেষ কাজ থেকে চাইলেন বিরতি চাইলেন তিনি। যার জন্য হতাশ ‘লাজু-অনুভব’ জুটির ভক্তরা। অভিনয়ের সাথে সাথে পড়াশুনায়ও মন দিতে চাইছেন অভিনেত্রী। তাই মেয়ে যাতে অভিনয়ের সাথে সাথে পড়াশুনা চালিয়ে যেতে পারে তাই হোম স্কুলিং-এর সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক ঘরণী সংযুক্তা। আগামী বছরের গোড়াতেই ক্লাস টেনে বোর্ডের পরীক্ষা সাইনার। তাই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত অভিনেত্রী।
মাঝেমাঝে শুটিং এর ফাঁকে বইয়ের পাতায় চোখ রাখেন তিনি। এখন কাজের ফাঁকের সময়টা, পুরোটাই পড়াশুনায় কাজে লাগাতে চান তিনি। তাই আগামী কয়েকটা মাস আপাতত কোনোরকম সাক্ষাৎকার দেবেন না তিনি। তবে শ্যুটিংয়ের কাজ চালিয়ে যাবেন পুরোদমে। সেই নিয়েই গতকাল সমাজ মাধ্যমের একটি পোস্টের মাধ্যমে দর্শকদের কাছে একটি আবেদন রাখলেন সাইনা।
তিনি লেখেন, “প্রিয় সকলে, আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এবং অনুবান্তি জুটিকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তবে আমি খুব বিনীতভাবে অনুরোধ করব আগামী মার্চের ৬ তারিখ পর্যন্ত (ওইদিন আমার IGCSE পরীক্ষা শেষ) আমাকে কোনওরকম সাক্ষাৎকার দেওয়া থেকে অব্যাহতি দিন। কোনও জরুরি সাক্ষাৎকার হলে সেটার সময় নিঃসন্দেহে বার করার চেষ্টা করা হবে।
এই অনুরোধের একটাই কারণ, আমার ফাঁকা সময়ের সবটাই আমি রিভিসনের (পড়াশোনার) কাজে লাগাতে চাই। আমি নিশ্চিত যে আমার শুভাকাঙ্খীরা আমাকে সাপোর্ট করবে আমার পড়াশোনার প্রতি এই দায়বদ্ধতার ব্যাপারে। সকলকে অসংখ্য ধন্য়বাদ সাক্ষাৎকার থেকে আমার অনুপস্থিতির কারণটা বোঝবার জন্য। আমি খুব শীঘ্রই ফিরব, ৬ই মার্চ কিংবা তারপর থেকে আরও অনেক সাক্ষাৎকার নিয়ে। ততদিন পর্যন্ত দেখতে থাকুন কনে দেখা আলো….।”