Saheb-Susmita:টলিউডের জমজমাট এক পার্টিতে বুধবার রাতে যেন ফের নতুন করে শুরু হল জল্পনা। হাত ধরাধরি করে উপস্থিত হলেন জনপ্রিয় ‘কথা’ ধারাবাহিকের দুই মুখ,সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে। লাল রঙের ডিপ নেকের শর্ট ড্রেসে নজর কাড়লেন সুস্মিতা, আর তার সঙ্গে নিখুঁত মিল রেখে সাহেবও পরেছিলেন কালো ব্লেজার, সাদা শার্টের সঙ্গে গলায় লাল স্কার্ফ। রংমিলান্তি পোশাকে তো আগেও দেখা গেছে, কিন্তু এভাবে হাত ধরে ক্যামেরার সামনে হেঁটে আসা, ভক্তদের কাছে নিঃসন্দেহে নতুন অভিজ্ঞতা। আর এতেই গুঞ্জন আরও জোরালো, তাহলে কি এবার সত্যিই সম্পর্কের সিলমোহর?
সাম্প্রতিক নেটিজেনদের চোখে বারবার ধরা পড়ছে দুজনের ছোট ছোট আচরণ। যেমন—সুস্মিতার সঙ্গে কথা বলতে গিয়ে সাহেবের ‘তুই’ থেকে ‘তুমি’-তে বদলে যাওয়া। যা দেখে ভক্তরা দুইয়ে দুইয়ে চার করছেন। প্রকাশ্যে কেউই ভালবাসার কথা স্বীকার না করলেও, তাঁদের একসঙ্গে সব জায়গায় উপস্থিতি ঘিরে প্রশ্ন এখন আরও তীব্র। সামাজিক মাধ্যমে এক ভক্ত লিখেছেন, ‘প্রেম না করলে সব পার্টিতে এভাবে হাত ধরে আসবে কেন?’ আবার আরেকজনের মন্তব্য ‘তোমাদের দেখে কী যে ভালো লাগে!’
শোনা যাচ্ছে, ‘কথা’ ধারাবাহিক শেষ হওয়ার পর নাকি ইতিমধ্যে দুজনের পাকাদেখা পর্যন্ত হয়ে গেছে। আংটিবদলও সেরে ফেলা হয়েছে বলে দাবি অনেকের। তবে এই জল্পনা উড়িয়ে দিয়েছেন সুস্মিতা। হাসিমুখে তাঁর বক্তব্য, “সবাই কি পা’গ’ল হয়ে গেল? এগুলো সব ভুল খবর।” যদিও গুঞ্জন যে এত সহজে থামবে না, তা বোঝাই যাচ্ছে।
আরও পড়ুন:Jaya Ahsan:জয়া আহসানের নতুন লুকে ঝড়! জিন্স, ব্লাউজ, আপেল হাতে ‘গাঙ্গুবাঈ’ ভাইবস!
পাশাপাশি সাহেবের ব্যক্তিগত জীবনেও রয়েছে নাটকীয়তা। বহু বছর আগে মডেল সোনিকা চৌহানের সঙ্গে সম্পর্ক ছিল সাহেবের। ২০১৭ সালে গাড়ি দু’র্ঘ’ট’না’য় সোনিকার মৃ’ত্যু তাঁকে গভীরভাবে ভে’ঙে দেয়। সেই দু’র্ঘ’ট’না’র সময় গাড়ি চালাচ্ছিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়, যিনি ছিলেন ম’দ্য’প। সেই কঠিন সময়ের পরও সোনিকার পরিবারের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন সাহেব। অনেকের মতে, দীর্ঘ শো’কে’র পর কি তবে সুস্মিতা, সাহেবের জীবনে নতুন অধ্যায় খুলে দিয়েছেন?
অন্যদিকে, সুস্মিতার নিজের জীবনেও ছিল অ’স্থি’র’তা। বছরখানেক আগে অনির্বাণ রায়ের সঙ্গে বাগদান সারেন তিনি। দু’জনের একসঙ্গে থাকা পরিকল্পনা করে ফ্ল্যাটও কিনেছিলেন। কিন্তু ‘কথা’ চলাকালীনই স’ম্প’র্ক ভে’ঙে যায়। সেই সময় থেকেই সাহেব-সুস্মিতাকে নিয়ে প্রেম আলোচনা আরও গতি পায়।
সব মিলিয়ে হাতে হাত রেখে পার্টিতে তাঁদের উপস্থিতি যেন নতুন করে আ’গু’নে ঘি ঢেলে দিল। সত্যিই কি প্রেমের সিলমোহর পড়ল, নাকি সবটাই বন্ধুত্ব, সেই উত্তর এখনও রহস্যই রয়ে গেছে।