Aishwarya-Abhishek:বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনকে ঘিরে দীর্ঘদিন ধরেই চলছে দাম্পত্য অশান্তি এবং বি’চ্ছে’দে’র আলোচনা। প্রায় এক বছর ধরে এই দম্পতির সম্প’র্কে&র টানাপোড়েন নিয়ে নেটমাধ্যমে নিত্যদিনই নতুন নতুন জল্পনা ছড়িয়েছে। যদিও মাঝেমধ্যে দু’জনকে একসঙ্গে জনসমক্ষে দেখা গিয়েছে, কিন্তু তবুও তাঁদের ব্যক্তিগত জীবনের সমীকরণ নিয়ে কৌতূহল কমেনি।
এরই মাঝে আরও চর্চা বাড়ে যখন শোনা যায়, বচ্চন পরিবারের অভ্যন্তরীণ বিবাদ। বিশেষ করে শ্বেতা বচ্চন ও জয়া বচ্চনের সঙ্গে মনোমালিন্যের জেরেই নাকি ঐশ্বর্য আলাদা থাকছেন। এমনকি সম্পত্তি সংক্রান্ত মতবিরোধও নাকি এই দূরত্বের অন্যতম কারণ হিসেবে সামনে আসে। বিভিন্ন বলিউড ইভেন্টে অভিষেক ও ঐশ্বর্যের আলাদা উপস্থিতিও সেই গুঞ্জনকে আরও উস্কে দেয়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে, সম্প্রতি এক বিবাহবি’চ্ছে’দ সম্পর্কিত পোস্টে অভিষেক ‘লাইক’ করায় জল্পনার আগুন আরও বেড়ে যায়। নেটিজেনদের একাংশ তো ধরে নেয়, বি’চ্ছে’দে’র খবর বোধ হয় সত্যি হতে চলেছে।
তবে অবশেষে এক সাক্ষাৎকারে সমস্ত গুজবে জল ঢেলে দিলেন অভিষেক বচ্চন। অভিনেতার কথায়, “তারকা হলে ব্য’ক্তি’গ’ত জীবনের ক্ষুদ্র বিষয়ও অকারণে বড় করে দেখা হয়। আমাদের স’ম্প’র্ক নিয়ে যা যা লেখা হয়েছে, তার কিছুই সত্যি নয়। কোনো খবরেরই ভিত্তি নেই। ইচ্ছে করেই আমাদের স’ম্প’র্ক’কে অন্যভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে।”
তিনি আরও বলেন, “বিয়ের আগেও নানা রকম গুজব ছড়াত, তারিখ নিয়ে, সিদ্ধান্ত নিয়ে। বিয়ের পরেও ঠিক একই জিনিস, এবার বি’চ্ছে’দ নিয়ে। কিন্তু এগুলো সবই ভিত্তিহীন কথা। ঐশ্বর্য আমার সত্যিটা জানে, আমিও ওঁর। যেখানে স’ম্পর্ক’কে প্রথমে রাখা হয়, এমন পরিবারে আমরা দু’জনই বড় হয়েছি। তাই এসব বাহুল্য আমাদের স’ম্পর্ক’কে প্রভাবিত করতে পারে না।”
মেয়ে আরাধ্যার উপর এসব গুঞ্জনের প্রভাব পড়ে কি না, সেই প্রশ্নেরও উত্তর দিয়েছেন অভিষেক। তাঁর মতে, “আরাধ্যা বয়সের তুলনায় বেশ পরিণত। এবং এর কৃতিত্ব পুরোপুরি তাঁর মায়ের। আমার মনে হয় না, এইসব গুজব ওঁকে কোনোভাবে প্রভাবিত করে। আসলে এসব বিষয় আরাধ্যার কানে পৌঁছয় না। কারণ ওর বয়স মাত্র ১৪, আর তাঁর হাতে এখনও মোবাইল ফোনও নেই।” অভিষেকের কথার মধ্যে স্পষ্ট, পরিবারকে তিনি যেভাবে আগলে রাখতে চান, সেটাই তাঁদের স’ম্প’র্কে স্থিতি ফিরিয়ে আনার মূল শক্তি।
সব মিলিয়ে বোঝাই যাচ্ছে, সময়ই অনেক ভুল বোঝাবুঝি দূর করে। অভিষেক ও ঐশ্বর্যর ক্ষেত্রেও সেই সময় হয়ত ইতিমধ্যেই কাজ করছে। গুঞ্জন যতই হোক, তাঁদের স’ম্প’র্কে’র ভিত যেন এখনও অটুট।