Idhika Paul:“দেব ছাড়া কাজ করবেন না?” গুজবে মুখ খুললেন ইধিকা পাল, দেবের ‘হিট নায়িকা’ তকমা নিয়ে শুরু বি’ত’র্ক

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Idhika Paul:ছোটপর্দা থেকে বড়পর্দা এই যাত্রাপথে ধীরে ধীরে নিজের জায়গা শক্ত করেছেন অভিনেত্রী ইধিকা পাল। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, কাজের দর্শন, ব্যক্তিগত ভাবনা এবং আসন্ন ছবি ‘প্রজাপতি ২’(Projapati 2) নিয়ে খোলাখুলি কথা বললেন তিনি। পাশাপাশি উঠে এল টলিউডে তাঁকে ঘিরে চলা নানা গুজব এবং দেবের সঙ্গে তাঁর কাজের সম্পর্ক নিয়েও স্পষ্ট অবস্থান।

ইধিকার অভিনয় জীবনের শুরু হয়েছিল টেলিভিশন দিয়ে। ধারাবাহিকে নিয়মিত কাজের মাধ্যমে তিনি অভিনয়ের বেসিক শিখেছেন বলেই মনে করেন। তবে বর্তমানে বড়পর্দায় তাঁর গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা চোখে পড়ার মতো। ইধিকার মতে, এই সাফল্যের মূল চাবিকাঠি কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং একাগ্রতা। তিনি বিশ্বাস করেন, “যে কাজই হোক, সততা না থাকলে তা বেশিদিন টেকে না।” কাজের প্রতি সততা এবং পেশাদারিত্বকেই তিনি নিজের ক্যারিয়ারের অন্যতম শক্তি হিসেবে দেখেন।

এই মুহূর্তে ইধিকা আলোচনার কেন্দ্রে তাঁর আসন্ন সিনেমা ‘প্রজাপতি ২’ নিয়ে। আগামী ২৫ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা এই ছবির। প্রথম ‘প্রজাপতি’ সুপারহিট হওয়ায় প্রত্যাশার চাপ যে অনেকটাই বেশি, তা স্বীকার করলেন অভিনেত্রী। তবে সেই চাপকে ভয় নয়, বরং দায়িত্ব হিসেবেই দেখছেন তিনি। ইধিকার আশা, দর্শকদের ভালোবাসায় এবারের ছবিটিও ব্লকবাস্টার হবে। ছবির গান ‘হাসলি কেন বল’ এবং সেখানে তাঁর চরিত্রের আবেগ, সংবেদনশীলতা নিয়েও সংক্ষেপে কথা বলেন তিনি। তাঁর মতে, এই ছবিতে চরিত্রের ভেতরের অনুভূতিগুলো ধরাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

আরও পড়ুন:Indrani Halder:’শ্রীময়ী’ হয়েও জীবনে অপূর্ণতা,সন্তান না হওয়ার য’ন্ত্র’ণা আজও কু’ড়ে কু’ড়ে খায় ইন্দ্রাণী হালদারকে, মা’তৃ’ত্ব না পাওয়ার য’ন্ত্র’ণা অ’ক’প’টে স্বীকার অভিনেত্রীর

সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন এবং সম্পর্ক নিয়েও কিছু ভাবনার কথা জানান ইধিকা। তাঁর মতে, প্রেম আসলে একটি যাত্রা যেখানে শেখা, বোঝাপড়া এবং বন্ধন এই তিনটি দিক খুব গুরুত্বপূর্ণ। সম্পর্কের মাধ্যমে মানুষ নিজেকেও নতুন করে চেনে। তবে বর্তমানে তিনি সিঙ্গেল একথা মজার ছলেই উল্লেখ করেন অভিনেত্রী। পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, যে কোনো সম্পর্কের ভিত্তি হওয়া উচিত বন্ধুত্ব। বন্ধুত্ব না থাকলে সেই সম্পর্ক বেশি দূর এগোনো সম্ভব নয়।

টলিউড ইন্ডাস্ট্রিতে সংগ্রাম প্রসঙ্গে ইধিকা বলেন, বাইরে থেকে তাঁর জীবন সহজ মনে হলেও বাস্তবে তাকেও নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। তাঁর ভাষায়, “কোনো সাফল্যই বিনা চেষ্টায় আসে না।” নিজেকে তিনি ভাগ্যবান মনে করেন, কারণ সঠিক সময়ে ভালো সুযোগ পেয়েছেন। তবে সেই সুযোগ কাজে লাগাতে অক্লান্ত পরিশ্রম করেছেন বলেও জানান। দর্শকদের ভালোবাসাকেই তিনি নিজের সাফল্যের সবচেয়ে বড় প্রাপ্তি বলে মনে করেন।

আরও পড়ুন:Prosenjit Chatterjee:দ্বিতীয় স্ত্রীর সঙ্গে পাঁচ বছরের দাম্পত্য, দূরত্বে মেয়ের জীবন..আজ কোথায় প্রসেনজিতের কন্যা প্রেরণা, কেমন তাঁর বর্তমান জীবন?

সাক্ষাৎকারের সবচেয়ে আলোচিত অংশ অবশ্যই ‘দেব’কে ঘিরে। ইধিকা পালের ক্যারিয়ারে দেব যে একটি বিশেষ ভূমিকা পালন করেছেন, তা তিনি অকপটে স্বীকার করেন। বর্তমানে তাঁকে দেবের ‘হিট নায়িকা’ হিসেবেও উল্লেখ করা হচ্ছে। সুনামের পাশাপাশি এই নিয়ে সমালোচিতও হচ্ছেন তিনি। ইন্ডাস্ট্রিতে গুঞ্জন উঠেছে, ইধিকা নাকি দেব ছাড়া আর কারও সঙ্গে কাজ করতে চান না। এই প্রশ্ন উঠতেই ইধিকা মুচকি হেসে বিষয়টি হালকাভাবে সামাল দেন।

তিনি স্পষ্ট করে বলেন, “এই ধারণা সম্পূর্ণ ভুল।” ইতিমধ্যেই তিনি জিৎ এবং শাকিব খানের মতো বড় তারকাদের সঙ্গে কাজ করেছেন। শুধুমাত্র দেবের সঙ্গেই কাজ করবেন এমন সিদ্ধান্ত তিনি কখনও নেননি। তবে একইসঙ্গে তিনি এটাও বলেন, “দেবের মতো মেগাস্টারের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া যে কোনো অভিনেত্রীর জন্যই বড় ব্যাপার। ভালো চিত্রনাট্য, ভালো পরিচালক এবং শক্তিশালী সহ-অভিনেতা থাকলে সেই সুযোগ তিনি ছাড়তে চান না।” ইধিকার মতে, ভালো প্রজেক্টে, ভালো মানুষের সঙ্গে কাজ করাই তাঁর লক্ষ্য। দেবের সঙ্গে কাজের অভিজ্ঞতা যে তাঁর ক্যারিয়ারে ইতিবাচক প্রভাব ফেলেছে, তা অস্বীকার করেননি তিনি। ভবিষ্যতেও দেবসহ অন্যান্য গুণী অভিনেতাদের সঙ্গে কাজ করতে তিনি আগ্রহী।

আরও পড়ুন:Maitreyee Mitra:”এই অবস্থাটা সকলের সামনে আনাটা কি খুব দরকার ছিল? আদৌও কি স্যান্ডির ভালো হবে? যিনি করেছেন বিষয়টা সম্পূর্ণ তাঁর উপর…” ফেসবুকে স্যান্ডিকে নিয়ে পোস্ট করায় লাগাতার কটাক্ষের মুখে মৈত্রেয়ী মিত্র,পরোক্ষভাবে কার দিকে আঙ্গুল তুললেন অভিনেত্রী?

তিনি বলেন – “আমি যে তিনটি প্রজেক্টে দেব’দার সঙ্গে পার্ট হয়েছি, তিনটি প্রজেক্ট-ই খুব ভালো হয়েছে। আমি কেন, আমার জায়গায় যদি অন্য কারোর কাছে এই সুযোগ আসে সেও খুব একটা না বলে পিছিয়ে আসত না…তোমার সাথে আগে একটা ছবি করেছি তাই এটাতে না বলছি ….একজন ভালো সহ-অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি, আমি কেন আমার সুযোগ মিস করব”।

সবশেষে ইধিকা পালের স্পষ্ট বার্তা, পর্দায় টিকে থাকতে হলে PR নয়, কাজের মানই আসল। এখনকার দর্শকরা অনেক বেশি সচেতন এবং স্মার্ট। তাই তাঁদের মন জয় করতে হলে অভিনয়ের প্রতিটি খুটিনাটি বিষয়ই মনোযোগ দেওয়া জরুরি। কাজের পরিবেশ, সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক এবং নিজের স্বাচ্ছন্দ্য সব মিলিয়েই তৈরি হয় ভালো কাজ। আর সেই পথেই এগিয়ে যেতে চান ইধিকা পাল।

Leave a Comment