Saheb-Susmita:বড়দিনের রাতের ছাদপার্টি, বনফায়ারের উষ্ণতায় সাহেব–সুস্মিতার আড্ডা ! ভাইরাল হল বিশেষ মুহূর্ত

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Saheb-Susmita:বড়দিনের উৎসবের আবহে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল একটি বিশেষ মুহূর্ত। ছাদের উপর বনফায়ারের পাশে জমে উঠেছে বন্ধুদের আড্ডা, হাতে গিটার নিয়ে গান করছেন সাহেব ভট্টাচার্য (Saheb Bhattacharya), আর সেই দৃশ্যটাই ক্যামেরাবন্দি করছেন সুস্মিতা দে (Susmita Dey)। দীর্ঘদিন ধরে দুই তারকাকে ঘিরে যে প্রে’ম-জ’ল্প’না চলছে, সেই আলোচনায় যেন আরও একটু বাড়তি মাত্রা যোগ করল এই ভিডিও।

টলিপাড়ার অন্যতম বহুচ’র্চি’ত জুটি সাহেব ও সুস্মিতা। তাঁদের নাম একসঙ্গে উঠলেই কৌ’তূ’হ’ল বাড়ে ভক্ত ও নেটিজেনদের মধ্যে। তবু সব প্রশ্নের মাঝেই তাঁরা দু’জনেই নীরবতা বজায় রেখেছেন। প্রকাশ্যে কখনও প্রে’মে’র কথা স্বীকার করেননি কেউই। বরাবরই নিজেদের ‘ভালো বন্ধু’ বলেই পরিচয় দিয়েছেন। কিন্তু আচরণেই যে বারবার জ’ল্প’না উসকে ওঠে, তা অস্বীকার করার উপায় নেই। কখনও পার্টিতে হাত ধরে হাজির হওয়া, কখনও মিলিয়ে পোশাক এই সব মিলিয়েই সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন ঘিরে থাকে তাঁদের।

এর মধ্যেই বড়দিনের রাতের একটি ভিডিও ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যায় ছাদের ওপর বনফায়ারের আয়োজন, চার পাশে আলো আর উৎসবের সাজ। বন্ধুদের সঙ্গে বসে গিটার বাজিয়ে গান করছেন সাহেব। সেই মুহূর্তেই ক্যামেরার পিছনে ধরা দেন সুস্মিতা। লাল-কালো হুডি পরে মুখভরা হাসি নিয়ে তিনি সাহেব ও তাঁর বন্ধুদের গান গাওয়া মুহূর্তটুকুকে ফ্রেমবন্দি করছেন। পেছনে টুনিলাইটের ছাউনি, ক্রিসমাসের সাজসজ্জা সব মিলিয়ে একদম উষ্ণ, ঘরোয়া পার্টির আবহ।

আরও পড়ুন:Ananya-Sukanta:“দান না কি কনটেন্ট প্রোমোশন?”- ভিডিও পোস্ট করে ক’টা’ক্ষে’র মুখে অনন্যা-সুকান্ত, ‘দেখতে না চাইলে দেখবেন না’-সোশ্যাল মিডিয়াতেই দিলেন জোরালো উত্তর

টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘কথা’(Kothha)-র সেট থেকেই নাকি তাঁদের বন্ধুত্বের শুরু। ধীরে ধীরে সেই সম্পর্কই আরেকটু ঘ’নি’ষ্ঠ’তা পায় এমনটাই বলছে টলিপাড়ার বহু কানাঘুষো। যদিও দু’জনের কেউই নীরবতা ভা’ঙে’ন’নি। প্রকাশ্যে প্রেমে সিলমোহর না দিলেও তাঁদের একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিতি, একান্ত মুহূর্ত ভাগ করে নেওয়া সবই যেন ভক্তদের মনে সন্দেহের জায়গা তৈরি করেছে।

চলতি বছরে সাহেবের জন্মদিনে সুস্মিতার করা সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে তো আলোচনা আরও জোরদার হয়েছিল। সেখানে তিনি লিখেছিলেন – “শুভ জন্মদিন King Bhattacharya… এই দুনিয়া আর রাধারাণী তোমাকে সুখ, সমৃদ্ধি আর ভালোবাসায় ভরিয়ে দিক। তুমি এক ইতিবাচক মানুষ, দয়ালু একজন হৃদয় সবসময় এমনই থেকো। প্রত্যেকের জীবনে এমন একজন সাহেব ভট্টাচার্য থাকা প্রয়োজন।”

এই পোস্ট প্রকাশ্যে আসতেই জ’ল্প’না নতুন রূপ নেয়। অনেকেই ধরে নিয়েছিলেন সম্পর্কের দিক থেকে হয়ত আরও এক ধাপ এগোলেন তাঁরা। টলিপাড়া সূত্রে এমন কথাও ভেসে এসেছে যে, ব্যক্তিগত পরিসরে ইতিমধ্যেই নাকি আংটি বদল সেরে ফেলেছেন দু’জন। ‘পাকাদেখা’ হয়ে গিয়েছে বলেও দাবি করেছেন কেউ কেউ। এখন নাকি শুধু সময়ের অপেক্ষা কখন সাজবে বিয়ের ছাদনাতলা। যদিও এই বিষয়েও প্রকাশ্যে মুখ খোলেননি সাহেব বা সুস্মিতা তাঁদের নীরবতাই যেন আরও বাড়িয়ে দেয় প্রত্যাশা ও কৌ’তূ’হ’ল।

আরও পড়ুন:Dev-Subhashree:জন্মদিনে ‘প্রজাপতি ২’-এর হাউসফুল সাফল্য, ভুল বোঝাবুঝি মিটল!শুভশ্রীর সঙ্গে ভাইরাল কথোপকথন নিয়ে মুখ খুললেন দেব

ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করেই অভিনয়ের জগতে পা রাখেন সুস্মিতা দে। ‘অপরাজিতা অপু’(Aparajita Apu) ধারাবাহিক থেকে শুরু তাঁর কেরিয়ার। এরপর ‘বৌমা একঘর’ ও ‘পঞ্চমী’র মতো জনপ্রিয় সিরিয়ালে মুখ্য ভূমিকায় কাজ করে তিনি ইতিমধ্যেই নিজস্ব জায়গা তৈরি করেছেন। অন্যদিকে সাহেব ভট্টাচার্য দীর্ঘদিন ধরেই টেলিভিশন, সিনেমা ও মঞ্চে সমান দক্ষতার ছাপ রেখে চলেছেন। ‘কথা’-য় তাঁদের জুটি নতুন মাত্রা পায় স্ক্রিন কেমিস্ট্রি নিয়ে তখনই শুরু হয়েছিল প্রশংসা ও গু’ঞ্জ’ন দুই-ই।

আরও পড়ুন:Ambarish Bhattacharya:পর্দায় ‘কুর্চি-অয়নদীপ’-এর মাখোমাখো রোম্যান্স… বাস্তবে অম্বরীশ ভট্টাচার্য কি আদপে এমনই প্রেমিক মানুষ? কী বলছেন অভিনেতা?

শুধু ছোটপর্দায় নয়, আবারও একসঙ্গে কাজ করতে চলেছেন তাঁরা এমন খবর ইতিমধ্যেই শোনা যাচ্ছে থিয়েটারের অঙ্গন থেকেও। নবাব সিরাজউদ্দৌলার চরিত্রে মঞ্চে ফিরছেন সাহেব, আর তাঁর বিপরীতে ‘বেগম লুৎফান্নিসা’ হিসেবে দেখা যাবে সুস্মিতাকে। অবন্তী চক্রবর্তীর নির্দেশনায় ‘সিরাজ এবং…’ নামের এই নাটকে তাঁদের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন বিপ্লব বন্দ্যোপাধ্যায়(Biplab Bandyapadhy), সেঁজুতি রায় মুখার্জি ও অর্পিতা গাঙ্গুলি। আগামী ২০২৬ সালের ১৭ জানুয়ারি, জিডি বিড়লা সভাঘরে প্রদর্শিত হবে এই প্রযোজনা।

যদিও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে তাঁরা নীরব, তবে কাজের দুনিয়ায় তাঁদের জুটি যেন দিন দিন আরও বেশি করে দৃশ্যমান হচ্ছে। বড়দিনের রাতের সেই ছাদ-আড্ডা, বনফায়ারের পাশে হাসি-গান এইসব মুহূর্তই যেন ভক্তদের মনে নতুন গল্প রচনা করে। সম্পর্কের সত্যিটা এখনো ধোঁ’য়া’শা’য়, তবে একথা তো মানতেই হয় সাহেব ও সুস্মিতাকে ঘিরে আকর্ষণ, উন্মাদনা ও কৌ’তূ’হ’ল কিন্তু কোনোভাবেই কমছে না।

Leave a Comment