পনেরো বছরের দাম্পত্যে ইতি📌

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

টেলিপাড়ার অতিপরিচিত এক মুখ অভিনেত্রী স্বর্ণকমল দত্ত। পর্দায় একের পর এক চরিত্রে দর্শকের মন জয় করেছেন তিনি। এবার ভাঙ্গনের পথে অভিনেত্রীর পনেরো বছরের দাম্পত্য জীবন।

টেলিপাড়ায় এখন ভাঙ্গনের গুঞ্জন চলছে অহরহ। তাসের ঘরের মতো ভেঙে পড়ছে সম্পর্কগুলো। কিছু সম্পর্কের বিচ্ছেদের খবরে হতাশ হচ্ছেন অনুরাগীরা। আবার কিছু সম্পর্ক থেকে হয়ত সত্যিই বেরিয়ে আশা উচিৎ, এই বলে আশা জোগাচ্ছেন তাঁরা।এমনই ফের এক সম্পর্ক ভাঙ্গনের কথা প্রকাশ করেছেন অভিনেত্রী স্বর্ণকমল দত্ত। তাঁর ব্যক্তিগত জীবন ঢেকে গেছে গাঢ় অন্ধকারে। খুব শীঘ্রই তিনি তা কাটিয়ে উঠবেন বলে যদিও আশা রাখছেন নিজের ওপর।

তাঁর পনেরো বছরের দাম্পত্য জীবন ভাঙনের মুখে, হঠাৎই তাঁকে এমন এক সিদ্ধান্ত নিতে হল যা এতদিন হয়ত ভাবনারও বাইরে ছিল।স্বর্ণকমল দত্তের স্বামীর নাম সুদীপ্ত ঘটক। মাত্র দেড় মাসের আলাপেই একে অপরের ওপর বিশ্বাস রেখে হাত ধরেছিলেন তাঁরা। অভিনেত্রীর অভিযোগ সেই বিশ্বাসে ছেদ পড়তে সময় নেয়নি বেশি।

বিয়ের পর থেকে একের পর এক সমস্যার সম্মুখীন হন তিনি। কখনও শারীরিক নির্যাতন, মানসিক চাপ, স্বামীর একাধিক পরকীয়া এবং তার সাথে ছিল শ্বশুরবাড়ির লাঞ্ছনা — সব মিলিয়ে দাম্পত্য জীবন ছিল তিক্ত অভিজ্ঞতায় ভরপুর।তাঁর দাবি, “বিয়ের পর থেকে মারধর সহ্য করছি। নোংরা ভাষায় কথা বলা, অশালীন আচরণ— কিছুই বাদ ছিল না।”

অভিনেত্রী জানিয়েছেন, বহু বছর তাঁরা একই ছাদের নীচে থাকলেও স্বামীর সঙ্গে ছিল না কোনও সম্পর্ক। কিন্তু তাও তিনি কখনওই সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার কথা চিন্তাও করেননি।চলতি বছরের জানুয়ারি মাসে আবারও এক নতুন নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রীর স্বামী। সে সম্পর্ক নিয়ে অভিনেত্রী তাঁকে প্রশ্ন করতেই তাঁকে মারধর করেন মেয়ের সামনেই। প্রসঙ্গত তাঁদের কন্যা নবম শ্রেণিতে পড়ে।নাবালিকা মেয়েটিও দিনের পর দিন এসব মেনে নিতে পারছিল না, সে তখন নিজেই তাঁর মাকে অনুরোধ করে এই অশান্ত পরিবেশ থেকে বেরিয়ে আসার জন্য।

স্বর্ণকমলের অভিযোগ, “তাঁর শাশুড়ি মাও একসময় তাঁকে পাঁচ মাসের শিশুকন্যাসহ বাড়ি থেকে বের করে দিয়েছিলেন।”তা-ও তিনি সম্পর্ক টিকিয়ে রাখতে চেয়েছিলেন।“গত ছ’মাস আমি কথা বলার অবস্থাতেও ছিলাম না। মানসিক ভাবে এতটাই বিধ্বস্ত হয়ে পড়েছিলাম”,জানান অভিনেত্রী। তাঁর আরও অভিযোগ, স্বামী কোনও রকম আর্থিক সাহায্যও করতেন না। সংসারের যাবতীয় খরচ ও মেয়ের পড়াশোনার দায়িত্ব সামলাতেন তাঁর বাবা।

এই কঠিন পরিস্থিতির মধ্যেও আবার অভিনয়ে ফিরেছেন স্বর্ণকমল। বর্তমানে টেলিভিশনের পর্দায় আবারও দেখা যাচ্ছে তাঁকে ‘চিরসখা’ ধারাবাহিকে নায়িকা ‘কমলিনী’র সতীন ‘সোহিনী’র চরিত্রে। অভিনেত্রীর বাস্তব জীবনের সঙ্গে মিলে যাচ্ছে পর্দার চরিত্রটিও। প্রতারণা, বঞ্চনা আর মেয়েকে ঘিরে অস্তিত্বের লড়াই। অভিনেত্রী এই পরিস্থিতিতে লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আবারও তাঁর কর্মজীবনে ফিরতে পেরে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি নিজের উপরে আস্থা রেখে আবারও নতুনভাবে জীবন শুরু করতে চান তাঁর মেয়েকে আঁকড়ে ধরে।

Leave a Comment