Alia Bhatt: মাতৃত্ব আলিয়া ভাট(Alia Bhatt) এর জীবনের অগ্রাধিকার তালিকায় বড় পরিবর্তন এনেছে। রাহা (Raha Kapoor)-র জন্মের পর থেকে কাজের ক্ষেত্রে এক নতুন ছন্দে হাঁটছেন অভিনেত্রী। ব্য’স্ত’তা’র মাঝেও তিনি এখন আরও সচেতনভাবে সময় বেছে নিচ্ছেন, বিশেষ করে মেয়ের জন্য। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ক’র্মজীবন নিয়ে বেশ খোলামেলা মন্তব্য করেন আলিয়া, যা অনেক ভক্তকেই খানিকটা হ’তা’শ করতে পারে।
ফিল্মি ক্যারিয়ারের শিখর মুহূর্তেই মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন আলিয়া ভাট। সন্তান জন্মের পরপরই কাজে ফেরা, চরিত্র বাছাইয়ে স’ত’র্ক’তা সব মিলিয়ে তিনি দেখিয়েছেন, মা হওয়া মানেই কেরিয়ার থমকে যাওয়া নয়। এমনকি গ’র্ভা’ব’স্থা’তে’ই শেষ করেছিলেন তাঁর হলিউড ডেবিউ ছবির শুটিং। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নিজের কাজের গতিকে ধীরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নায়িকা।
২০২২ সালের নভেম্বর মাসে জন্ম নেয় আলিয়া ও রণবীর কাপুর (Ranbir Kapoor)এর মেয়ে রাহা। এখন দুই বছরে পা দেওয়া এই ছোট্ট মেয়েটিকে ঘিরেই ব’দ’লে গেছে আলিয়ার স’ম’য়’ব’ণ্ট’নে’র সমীকরণ। সিনেমার প্রতি তাঁর আ’বে’গ আগের মতোই তী’ব্র থাকলেও কাজের পরিধি ও ছন্দে এসেছে দৃশ্যমান ব’দল’। সাক্ষাৎকারে আলিয়া জানান, মাতৃত্ব তাঁকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে বিশেষ করে কাজ ও ব্যক্তিগত জীবনের ভা’র’সা’ম্য নিয়ে। আলিয়ার কথায়,“আগের তুলনায় এখন আমি অনেক কম গতিতে কাজ করি। কারণ আমি এখন একজন মা – আমার একটা সন্তান আছে। এই ধীর গতি আমার কাছে আরামদায়ক, এবং আমি এতে সন্তুষ্ট।”
তিনি আরও যোগ করেন, আগে বছরে দুই বা তিনটি ছবি একসঙ্গে সামলাতেন, কিন্তু এখন আর সে পথে হাঁটতে চান না। বরং একসময় একটিই চলচ্চিত্রে মনোনিবেশ করতে চান তিনি। একটি ছবিতে সম্পূর্ণ শক্তি ও মনোযোগ দিতে পারাটাই এখন তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ।
এবার থেকে তাই ছবি কম করবেন আলিয়া এমনটাই স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তিনি। বছরে একটির বেশি ছবিতে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। স্বাভাবিকভাবেই এই ঘোষণায় হ’তা’শ হয়েছেন আলিয়ার বহু অনুরাগী, যারা প্রতি বছর একাধিক ছবিতে তাঁকে দেখতে অ’ভ্য’স্ত ছিলেন।
আগামী দিনে যশরাজ স্পাই ইউনিভার্স (Yash Raj Spy Universe)-এর প্রথম মহিলা-কেন্দ্রিক ছবি ‘আলফা’(Alpha)-য় নজরকাড়া অ্যা’ক’শ’ন ভূমিকায় দেখা যাবে তাঁকে। ওয়াইআরএফ (YRF) –এর এই স্পা’ই থ্রিলার ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। মাতৃত্বের পর অ্যা’ক’শ’ন ধারার চরিত্রে কাজ করা তাঁর কাছে অন্যরকম অভিজ্ঞতা এমনটাই জানান আলিয়া। তিনি বলেন,“মা হওয়ার পর অ্যা’ক’শ’ন দৃশ্য করা ভীষণ আকর্ষণীয় ছিল। এতে বুঝতে পেরেছি, আমার শ’রী’র কতটা সক্ষম। পুরো অভিজ্ঞতাটাই যেন এক নতুন শেখা একই সঙ্গে নিজের শ’রী’রে’র প্রতি আরও শ্রদ্ধাশীল হতে শিখেছি।”
এর আগেও একটি আলাদা সাক্ষাৎকারে আলিয়া তাঁর মেয়ে রাহাকে ‘দু’ষ্টু আর আ’ড্ডা’বা’জ’ বলে বর্ণনা করেছিলেন। পরিবারের অন্যান্য সদস্যদের মতোই মেয়ে-ভা’লো’বা’সা’য় ভাসেন আলিয়া ও রণবীর। আলিয়ার বাবা মুকেশ ভাট (Mukesh Bhatt) জানিয়েছিলেন, শুটিংয়ে গেলে অনেক সময় আলিয়া রাহাকেও সঙ্গে নিয়ে যান। এমনকি রাহার জন্য একটি আলাদা ছোট ভ্যানিটি ভ্যানও রয়েছে।
এ বছরই মুক্তি পাবে ‘আলফা’(Alpha)। পাশাপাশি বড়পর্দায় অপেক্ষা করছে সঞ্জয় লীলা বনশালি ( Sanjay Leela Bhansali)-র বড় বা’জে’টে’র ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’ (Love & War)। এই ছবিতে আলিয়ার সঙ্গে অভিনয় করছেন তাঁর স্বামী রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং অভিনেতা ভিকি কৌ’শ’ল ( Vicky Kaushal)। ছবিটি নিয়েও বেশ আশাবাদী নির্মাতারা এবং এই বছরেই মুক্তির সম্ভাবনা রয়েছে।
সব মিলিয়ে বলা যায়, কেরিয়ারের গতি ক’মা’লে’ও থামছেন না আলিয়া ভাট। বরং কাজের বাইরে জীবনের অন্য এক গুরুত্বপূর্ণ ভূমিকাকে জায়গা দিচ্ছেন তিনি একজন মা হিসেবে। একসময় একটিই ছবি, কিন্তু তাতে থাকবে তাঁর সম্পূর্ণ শ’ক্তি, নি’ষ্ঠা ও স’ম’য়। আর এই নতুন সিদ্ধান্তই এখন আলিয়ার জীবনের সবচেয়ে বড় অগ্রাধিকার।