অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী বাহুডোরে আগলে ধরে ভালোবাসায় ভরিয়েছেন অভিনেতা কাঞ্চন মল্লিককে! এই দৃশ্য প্রকাশ্যে আসতেই অভিনেত্রীর রুচিবোধ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে নেটপাড়ায়॥📌
সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। সেই ভিডিও তে দেখা যাচ্ছে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী অভিনেতা কাঞ্চন মল্লিককে অন্তরঙ্গ অবস্থায় জড়িয়ে ধরে বলছেন “কালকে বললে যে সোনা, কোমরে ব্যাথাটা কিসের জন্য বলব?”
এ কথা বলার পরেই অভিনেত্রী নিজেই বলেন কাঞ্চনকে তাঁকে জড়িয়ে ধরার জন্য। কাঞ্চন তাঁকে পাশ থেকে আলগাভাবে আলিঙ্গন করলেও অভিনেত্রী তাতে মোটেও সন্তুষ্ট হন না। তিনি তাঁকে বলেন হাত খুলে দাঁড়াতে আর সেই সময় অভিনেত্রী ঝাঁপিয়ে পড়ে শক্ত করে আলিঙ্গনে করেন তাঁকে। এই দৃশ্য দেখে কার্যতই নেতিবাচক প্রতিক্রিয়া ধেয়ে আসছে তাঁদের দিকে।
বর্তমানে অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিকের নাম প্রায়ই উঠে আসে খবরের শিরোনামে। বিশেষত তাঁর দ্বিতীয় বিবাহবিচ্ছেদের প্রাক মুহূর্ত থেকেই। বিবাহবিচ্ছেদ থেকে শুরু করে পরকীয়া, তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসা ও ফের বাবা হওয়া এবং সম্প্রতি হাসপাতালে তাঁর ও তাঁর স্ত্রীয়ের ডাক্তারের সাথে বচসা! বিতর্ক যেন পিছু ছাড়ছে না তাঁকে।
অপরদিকে “ধূমকেতু” ছবির মুক্তি প্রকাশের খবর আসার পর থেকেই সংবাদ শিরোনামে আবারও চর্চা শুরু হয়েছে পুরানো ‘দেব-শুভশ্রী’ জুটিকে নিয়ে। তিনিও সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চিত অভিনেত্রী। তাই তাঁদেরকে একসাথে এমন অবস্থায় দেখতে পেয়ে বেশ চটেছেন নেটিজেনরা।
আসলে ভিডিওটি বেশ পুরানো। এটি তাঁদের একসাথে কাজ করা “অভিমান” ছবির শ্যুটিংয়ের ফাঁকে মজা করেই করা কিছু দৃশ্য, যা সকলের সামনেই ফ্রেমবন্দি করা হয়েছিল সেসময়।