Debojyoti-Soumi:দেবজ্যোতি–সৌমির প্রেমে নয়া চমক, কিন্তু প্রশ্ন একটাই…

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Debojyoti-Soumi:টেলিভিশনের পর্দায় যা দেখা যায়, তা যে সবসময় কেবল অভিনয়েই সীমাবদ্ধ থাকে না, তার এক তাজা উদাহরণ তৈরি করলেন অভিনেতা দেবজ্যোতি রায়চৌধুরী(Debojyoti Roy Chowdhury) ও অভিনেত্রী সৌম্যি চক্রবর্তী(Soumi Chakraborty)। জনপ্রিয় ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’(Kon Gopone Mon Bheseche)-র শ্যুটিং চলাকালীন এক আবেগঘন দৃশ্য যেন মুহূর্তে বাস্তবে রূপ নিল। চিত্রনাট্য অনুযায়ী সৌমির সিঁথিতে সিঁদুর পরানোর কথা ছিল দেবজ্যোতির। কিন্তু ‘কাট’ শব্দটা শোনার আগেই বাস্তবের চমক! সিঁদুর পরানোর সেই দৃশ্যের মধ্যেই নায়িকাকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে বসেন দেবজ্যোতি।

ঘটনাটি ঘটে প্রেম দিবসের ঠিক আগমুহূর্তে, আর সেটাই যেন এই সম্পর্কের ঘোষণাকে আরও নাটকীয় করে তোলে। শ্যুটিং ফ্লোরের সেই মুহূর্তেই দেবজ্যোতির মনে নাকি স্পষ্ট হয়ে যায় সৌমিকেই তিনি জীবনসঙ্গিনী হিসেবে চান। পরে নিজের অনুভূতির কথা জানাতেও দেরি করেননি। সৌমি অবশ্য পুরো ঘটনাটিতে খানিক হতবাক হয়ে পড়েছিলেন। লজ্জায় লাল হয়ে তিনি জানান, দেবজ্যোতি তাঁকে প্রচলিত অর্থে প্রেম প্রস্তাব দেননি। ‘ভালোবাসি’ শব্দটিও উচ্চারণ করেননি। বরং একেবারে সরাসরি বিয়ের কথাই বলেছিলেন।

অভিনেতার দাবি, সৌমি সম্মতি জানানোর পরই দু’জন নিজেদের পরিবারকে বিষয়টি জানান। দুই পরিবারই নাকি এই সম্পর্ক ও ভবিষ্যৎ বিয়ের ব্যাপারে সম্মতি দিয়েছে। ফলে রিল লাইফের এই প্রেম কাহিনি যে রিয়েল লাইফে বেশ কিছুটা এগিয়েই গিয়েছে, তা স্পষ্ট।

তবে এই প্রেম ঘোষণার ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর চর্চা। টেলিপাড়ার অন্দরে যেমন গুঞ্জন, তেমনই সমাজমাধ্যমেও মিশ্র প্রতিক্রিয়া। আর সেই প্রতিক্রিয়ার বড় অংশটাই নেতিবাচক। কারণ হিসেবে উঠে আসছে সৌমির অতীত সম্পর্কের প্রসঙ্গ।

আরও পড়ুন:Pinky Banerjee:“বিয়েটা আল্টিমেট নয়”- বাবার তৃতীয় বিয়ের মাঝেই ছেলেকে কোন পাঠ দিতে চান পিঙ্কি? ওশকে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

এর আগে সমাজমাধ্যমে প্রভাবশালী ব্যক্তিত্ব পৃথ্বীশ(prithwish Banerjee)-এর সঙ্গে সৌম্যির খোলামেলা সম্পর্ক ছিল আলোচনার কেন্দ্রে। তাঁদের একসঙ্গে সময় কাটানো, জন্মদিন উদযাপন কিংবা প্রকাশ্যে রোম্যান্স সবই ছিল নজরে। পৃথ্বীশের আগেও সৌমি সম্পর্কে ছিলেন শেহনওয়াজ খানের সঙ্গে। দুই পরিবারে যাতায়াত, একসঙ্গে ইদ কিংবা বিশেষ দিন উদযাপন সম্পর্কটি ছিল যথেষ্ট ঘনিষ্ঠ। কিন্তু সেই প্রেম স্থায়ী হয়নি। পরে পৃথ্বীশের সঙ্গে সম্পর্ক গড়ে উঠলেও, সেটিও ভেঙে যায়। আর সেই বিচ্ছেদের রেশ কাটতে না কাটতেই দেবজ্যোতির সঙ্গে নতুন সম্পর্কে জড়ান অভিনেত্রী।

ফলত, প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই এই সম্পর্ক কতটা স্থায়ী হবে? অনেকেই ক’টা’ক্ষ করে বলছেন, “বারবার প্রেম বদলালে কি এই প্রেম টিকবে?” সমাজমাধ্যমে কেউ কেউ সরাসরি সন্দেহ প্রকাশ করছেন এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে।

আরও পড়ুন:Kunal Ghosh:”লাইক আর ভিউয়ের নে’শা’য়, এরা মা’ন’সি’ক রো’গী…ছেলেটি অত্যন্ত পাকা, হি’ন্দু’ত্ব দেখানোর নাটক কেন?”…”এখন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কথা বলছি”… সায়ক চক্রবর্তীকে নিশানা কুণাল ঘোষের সঙ্গে দেবকে কী বললেন তিনি?

যদিও সৌমি অতীত নিয়ে খুব বেশি মন্তব্য করতে চাননি। শেহনওয়াজের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে তিনি একবার বলেছিলেন, “আমার যে প্রাক্তন প্রেমিক ছিল, তার বিয়ে হয়ে গেছে। আর কোনও সম্পর্ক ভে’ঙে গেলে বা কেউ চিট করলে, তার সম্পর্কে খারাপ কথা বলতেই হবে এমনটা নয়।” পৃথ্বীশের সঙ্গে সম্পর্ক ভা’ঙা’র কারণ নিয়েও তিনি এখনও মুখ খোলেননি। ব্যক্তিগত জীবনকে তিনি বরাবরই কিছুটা ব্যক্তিগত রাখতে চেয়েছেন।

অন্যদিকে, দেবজ্যোতি ও সৌমির সম্পর্ক নিয়ে এতদিন নানা জল্পনা থাকলেও দু’জনেই ছিলেন নীরব। প্রকাশ্যে কখনও স্বীকার করেননি তাঁদের সম্পর্কের কথা। কিন্তু এবার আর গোপনীয়তার দেয়াল রইল না। প্রকাশ্যেই নিজেদের সম্পর্কের কথা জানালেন এই জুটি।

‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকের নামের সঙ্গে যেন মিলে গেল বাস্তবের ঘটনাও। এতদিন গোপনে থাকা মন এবার প্রকাশ্যেই ভেসে উঠল। প্রেম আর গোপনে নেই— তা স্পষ্ট করে দিলেন দু’জনেই। তবে এই ‘সিঁদুর-প্রোপোজ’ ঘিরে যতটা রোম্যান্টিক আবহ, তার চেয়ে কম নয় বিতর্কের রংও।

অনেকেই বলছেন, ধারাবাহিকের দৃশ্যকে বাস্তবে রূপ দেওয়ার এই কৌশল নিঃসন্দেহে চমকপ্রদ। আবার কেউ কেউ মনে করছেন, এতটা প্রকাশ্যে বিয়ের প্রস্তাব দেওয়াটা নাটকীয়তার সীমা ছুঁয়েছে। বিশেষ করে যখন অভিনেত্রীর অতীত সম্পর্ক নিয়ে এত আলোচনা চলছে, তখন এই ঘোষণাকে ঘিরে বিতর্ক হওয়াটা অস্বাভাবিক নয়।

তবু সব ক’টা’ক্ষ, প্রশ্ন আর জল্পনার মাঝেও দেবজ্যোতির এই পদক্ষেপ ২০২৬ সালের ভ্যালেন্টাইনস সপ্তাহে অন্যতম বড় চমক হয়ে রইল। টেলিভিশনের পর্দা থেকে বাস্তবের জীবনে এমন নাটকীয় প্রস্তাব খুব একটা দেখা যায় না। আর তাই এই ঘটনা নিয়ে আলোচনা থামার নাম নিচ্ছে না।

এখন দেখার বিষয়, রিল লাইফের এই সিঁদুর-পর্ব বাস্তবেও কবে পূর্ণতা পায়। পরিবার রাজি, সম্পর্ক প্রকাশ্যে তাহলে কি শিগগিরই শোনা যাবে বিয়ের সানাই? নাকি সমাজমাধ্যমের ক’টা’ক্ষ’ই হয়ে উঠবে সবচেয়ে বড় বাধা?
সব প্রশ্নের উত্তর সময়ই দেবে। আপাতত দেবজ্যোতি ও সৌমির প্রেম কাহিনি টেলিপাড়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রেম ‘গোপনে’ নেই, তা নিশ্চিত। কিন্তু এই প্রেম কতটা দীর্ঘস্থায়ী হবে সেই জিজ্ঞাসাই এখন সবার মনে।

Leave a Comment