Shaheb-Susmita:”যাও, সাইন করো আমার হিরো” – ‘আমার হিরো’ ট্যাগে জোর গুঞ্জন! সাহেব ভট্টাচার্য-র নতুন মেগার প্রোমো শেয়ার করে প্রেমের ইঙ্গিত দিলেন সুস্মিতা দে?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Shaheb-Susmita: টলিপাড়ায় সম্পর্কের জল্পনা নতুন নয়। তবে সাম্প্রতিক এক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে ফের চর্চার কেন্দ্রে উঠে এলেন সাহেব ভট্টাচার্য(Shaheb Bhattacherjee)ও সুস্মিতা দে(Susmita Dey)। দীর্ঘদিন ধরেই তাঁদের ঘিরে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। যদিও এই বিষয়ে কেউই প্রকাশ্যে স্পষ্ট মন্তব্য করেননি। কিন্তু এবার সাহেবকে ট্যাগ করে ‘আমার হিরো’ সম্বোধন করায় নেটপাড়ায় প্রশ্ন তবে কি এতদিনের জল্পনাতেই সিলমোহর দিলেন নায়িকা?

গতকাল রাতে প্রকাশ্যে এসেছে সাহেবের নতুন মেগা ধারাবাহিক ‘গঙ্গা’-র প্রথম প্রোমো। সেই প্রোমো প্রকাশের পরদিনই অর্থাৎ মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেটি শেয়ার করেন সুস্মিতা। শুধু শেয়ার করাই নয়, ক্যাপশনে লেখেন, “যাও, সাইন করো আমার হিরো।” পাশাপাশি সাহেবকে ট্যাগও করেন তিনি। এই একটি বাক্যই যেন আগুনে ঘি ঢেলেছে। ভক্তদের একাংশের মতে, এতদিনের ইঙ্গিত এবার আরও স্পষ্ট হল এই পোস্টে।
উল্লেখ্য, নতুন এই মেগায় সাহেবকে দেখা যাবে ‘অর্জুন’ চরিত্রে। এক সৎ, নীতিবান এবং কঠোর পুলিশ অফিসার, যার একমাত্র লক্ষ্য শহর থেকে অপরাধীদের নির্মূল করা। অপরদিকে ‘গঙ্গা’ নামে এক তরুণীর গল্পকে ঘিরেই আবর্তিত হচ্ছে ধারাবাহিকের মূল কাহিনি। নদীর বুক থেকে ডুব দিয়ে খুচরো পয়সা কুড়িয়ে জীবিকা নির্বাহ করে সে। পেটের দায় আর নদীর ঢেউ এই দুইয়ের মাঝেই তার জীবনযুদ্ধ। গঙ্গার চরিত্রে অভিনয় করছেন হিয়া মুখোপাধ্যায়। একদিকে দারিদ্র্য আর সংগ্রাম, অন্যদিকে কঠোর ন্যায়পরায়ণতার প্রতীক এই দুই ভুবনের সংঘাতই ধারাবাহিকের আকর্ষণের মূল সুর।

তবে সাহেব-সুস্মিতা জুটির জনপ্রিয়তা নতুন নয়। ধারাবাহিক ‘কথা’-য় একসঙ্গে কাজ করার পর থেকেই এই জুটি দর্শকদের ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠে। অনস্ক্রিন কেমিস্ট্রি এতটাই প্রশংসিত হয়েছিল যে, অনেকেই তাঁদের বাস্তব জীবনেও একসঙ্গে দেখতে চেয়েছেন। বিভিন্ন ইভেন্টে একসঙ্গে উপস্থিতি, সোশ্যাল মিডিয়ায় একে অপরকে নিয়ে পোস্ট সব মিলিয়ে সম্পর্কের গুঞ্জন আরও জোরদার হয়।
যদিও এই বিষয়ে দুই তারকার কেউই সরাসরি স্বীকারোক্তি দেননি। বরং বরাবরই ব্যক্তিগত জীবন নিয়ে নীরব থেকেছেন তাঁরা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনুরাগীদের কৌতূহল বেড়েই চলেছে। সাম্প্রতিক পোস্টে ‘আমার হিরো’ শব্দবন্ধ ব্যবহার করায় সেই আগ্রহ এখন চূড়ান্ত পর্যায়ে।

এদিকে শোনা যাচ্ছে, শুধু প্রেম নয় নাকি খুব শিগগিরই বিয়ের পিঁড়িতেও বসতে পারেন এই জুটি! যদিও এ নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবুও টলিপাড়ার অন্দরে ফিসফাস, সম্পর্ক নাকি বেশ কিছুদিন ধরেই স্থায়ী রূপ নিয়েছে।
তবে সুস্মিতার অতীত সম্পর্ক নিয়েও কম চর্চা হয়নি। ২০২৪ সালে তাঁর ব্যক্তিগত জীবনে বড় ভাঙনের খবর সামনে আসে। দীর্ঘদিনের বন্ধু অনির্বাণ রায়(Anirban Roy)-এর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল প্রায় পাঁচ বছরের। শুধু প্রেম নয়, বাগদানও সেরে ফেলেছিলেন তাঁরা। এমনকি একসঙ্গে থাকার পরিকল্পনায় একটি ফ্ল্যাটও কিনেছিলেন। বিজ্ঞাপন জগতের সঙ্গে যুক্ত অনির্বাণের সঙ্গে কাজের সূত্রেই পরিচয় হয়েছিল সুস্মিতার। ফটোশ্যুটে একাধিকবার একসঙ্গে কাজ করেছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই দেখা যেত তাঁদের ভালোবাসা মাখা মুহূর্তের ছবি।

আরও পড়ুন:Dipsita-Saayoni:”আমি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি, তাই আমি স্থায়ী চাকরি আর দেব না, ভাতা দিয়ে ভবিষ্যৎ ঢাকে না..মাসিক ভাতা দিয়ে বেকারত্বের যন্ত্রণা কমানো সম্ভব?” — এবার রাজ্য নীতিতে তোপ দীপ্সিতা ধরের

কিন্তু হঠাৎ করেই সেই সম্পর্ক ভেঙে যাওয়ার খবর প্রকাশ্যে আসে। সেই সময় থেকেই সাহেব-সুস্মিতা সম্পর্ক নিয়ে নানা কানাঘুষো শোনা যেতে থাকে। যদিও কোনও পক্ষই একে অপরকে দায়ী করেননি। তবে বিচ্ছেদের পর অনির্বাণ রায়ের একাধিক ইঙ্গিতপূর্ণ পোস্ট নজর কেড়েছিল নেটিজেনদের।
পরবর্তীতে সুস্মিতা এক সাক্ষাৎকারে সম্পর্ক ভাঙা প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন। তাঁর কথায়, “কোনও সম্পর্ক কোনও তৃতীয় ব্যক্তির জন্য নষ্ট হয় না। ওই মানুষ দু’জনের বোঝাপড়া আর পরিস্থিতির কারণেই ভাঙন আসে। এর বেশি কিছু বলতে চাই না।” এই বক্তব্যে তিনি স্পষ্ট করেন, সম্পর্কের ভাঙনে বাইরের কারও ভূমিকা নেই।

আরও পড়ুন:Sudipa Basu:“গালাগালিই এখন ট্রেন্ড! অভিনয়ের চেয়ে রিলস গুরুত্বপূর্ণ..ফলোয়ার্স থাকলেই অডিশন! পাঁচটা খি’স্তি-ভা’য়ো’লে’ন্স দিলেই হিট!”- ইন্ডাস্ট্রির অন্দরমহলের চাঞ্চল্যকর দাবি সুদীপা বসুর

এখন প্রশ্ন একটাই সাহেবের নতুন ধারাবাহিকের প্রোমো শেয়ার করে ‘আমার হিরো’ লেখা কি নিছক বন্ধুত্বপূর্ণ সমর্থন, না কি এর আড়ালে রয়েছে গভীর কোনও ইঙ্গিত? সোশ্যাল মিডিয়ার যুগে একটি শব্দই কখনও কখনও হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু। ভক্তদের একাংশ বলছেন, এতদিনের জল্পনার উত্তর হয়তো লুকিয়ে রয়েছে এই ছোট্ট সম্বোধনের মধ্যেই।
অবশ্য তারকাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে চর্চা নতুন কিছু নয়। অনস্ক্রিন জুটির রসায়ন অনেক সময় বাস্তব জীবনেও রঙ ছড়ায় এমন নজির কম নেই। তবে শেষ কথা বলবেন সময়ই। আপাতত সাহেবের নতুন মেগা ‘গঙ্গা’ এবং সুস্মিতার এক লাইনের পোস্ট এই দুই মিলিয়েই জমে উঠেছে টলিপাড়ার চায়ের আড্ডা।
প্রেম, বন্ধুত্ব না কি শুধুই সহকর্মীর প্রতি শুভেচ্ছা উত্তর এখনও অধরা। কিন্তু একটি বিষয় স্পষ্ট, ‘আমার হিরো’ শব্দবন্ধে আপাতত সরগরম বিনোদন দুনিয়া।

Leave a Comment