Shirin Paul: “…সবটাই ওলটপালট… ভুল করতে থাকতে হবে…”- প্রেমিকের জন্মদিনে শিরিনের বার্তা, ‘চিরদিনই’-র নায়িকার ব্যক্তিগত প্রেম নিয়েই আবার জোর চর্চা !

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Shirin Paul: ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার'(Chirodini Tumi Je Amar)-এ ‘অপর্ণা’ চরিত্রে অভিনয় করে ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছেন অভিনেত্রী শিরিন পাল(Shirin Paul)। যদিও শুরু থেকে এই চরিত্রে তিনি ছিলেন না। প্রথমদিকে ‘অপর্ণা’র ভূমিকায় দেখা যেত অভিনেত্রী দিতিপ্রিয়া রায়(Ditipriya Roy)-কে। কিন্তু মাঝপথে দিতিপ্রিয়া ধারাবাহিকটি ছেড়ে দিলে সেই জায়গায় আসেন শিরিন। নতুন মুখ হলেও অল্প সময়ের মধ্যেই তিনি চরিত্রটিকে নিজের মতো করে গড়ে তুলতে সক্ষম হয়েছেন। দর্শকদের কাছ থেকেও পেয়েছেন প্রশংসা। বিশেষ করে ধারাবাহিকের নায়ক জীতু কমল(Jeetu Kamal)-এর সঙ্গে তাঁর অনস্ক্রিন কেমিস্ট্রি অনেকেরই নজর কেড়েছে।

তবে শুধুমাত্র অভিনয়ই নয়, ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় রয়েছেন শিরিন। লাইমলাইটে এসেছে তাঁর প্রেমের সম্পর্কও। মঞ্চ-অভিনেতা ও ‘কম্পাস’(Compass)খ্যাত জিৎ সুন্দর(Jeet Sundor)-এর সঙ্গে দীর্ঘদিন ধরেই সম্পর্কে রয়েছেন তিনি। উল্লেখযোগ্য বিষয় হল, টেলিভিশনের ধারাবাহিকে অভিনয় শুরু করার অনেক আগেই তাঁদের সম্পর্কের শুরু। দু’জনেই দীর্ঘদিন ধরে থিয়েটারের সঙ্গে যুক্ত। সেই মঞ্চ থেকেই পরিচয়, তারপর বন্ধুত্ব এবং ধীরে ধীরে সেই সম্পর্ক প্রেমে পরিণত হয়েছে।

গতকাল ছিল জিৎ সুন্দরের জন্মদিন। সেই বিশেষ দিনটিকে আরও স্মরণীয় করে তুলতেই সোশ্যাল মিডিয়ায় প্রেমিককে শুভেচ্ছা জানিয়েছেন শিরিন। ইনস্টাগ্রামে তিনি তিনটি ছবি শেয়ার করেন, যেখানে দু’জনকে একসঙ্গে দেখা যায়। ছবিগুলিতে শিরিনকে দেখা গিয়েছে সাদা রঙের ঢাকাই শাড়ি ও লাল রঙের ব্লাউজে। অন্যদিকে জিৎ সুন্দরের গায়ে ছিল কালো-ধূসর রঙের একটি চাদর। ছবিগুলিতে দু’জনের মধ্যেকার ঘনিষ্ঠতা এবং আন্তরিকতা স্পষ্ট।

তবে শুধু ছবি নয়, প্রেমিকের উদ্দেশে একটি দীর্ঘ ও আবেগঘন বার্তাও লিখেছেন অভিনেত্রী। সেই লেখাতেই যেন ধরা পড়েছে তাঁদের সম্পর্কের সহজ-সরল আবহ। শিরিন লিখেছেন,
“আমাদের তো নিখুঁত ভুল ছাড়া সবটাই ওলটপালট… ভুল করতে থাকতে হবে, হিসেব রাখতে হবে ঠিক গুলোর। সারাদিনের ক্লান্তি নিয়ে ফিরতে হবে আমাদের ৮x১০ এর ছোট্ট বাসায়। হলুদ আলোয় বসে সব ক্লান্তি গিলে নিয়ে পরেরদিন সকালের ব্রেকফাস্ট বানাতে হবে। ভালো থাকার স্বপ্ন দেখতে থাকতে হবে। ভালো থাকতে বন্ধু, ভালো থাকতে হবে। জন্মদিন ভালো হোক! আলো হোক! রঙিন হোক!”
এই বার্তার মধ্যেই যেন জীবনের ছোট ছোট মুহূর্তকে ধরে রাখার এক আন্তরিক ইচ্ছা প্রকাশ পেয়েছে। সম্পর্ককে নিখুঁত করার চেয়ে ভুল-ভ্রান্তি মেনে নিয়েই এগিয়ে যাওয়ার কথাই যেন বলতে চেয়েছেন শিরিন। তাঁর এই পোস্ট প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকে তাঁদের সম্পর্কের প্রশংসা করেছেন, আবার অনেকে এই আদুরে বার্তাকে ঘিরেও নানা মন্তব্য করেছেন।

আরও পড়ুন:Iman Chakraborty:”চটি চেটে বঙ্গবিভূষণ? শুধু ইমনকেই নিয়ে এত আক্রমণ কেন?… আনসোশ্যাল লোকেদের জন্য সোশ্যাল মিডিয়া ছাড়বে কেন?” – কুরুচিকর ট্রোলের ঝড়ের পর মমতার পরামর্শে সোশ্যাল মিডিয়ায় ফিরছেন ইমন—”দিদির কথা শিরোধার্য”

অভিনয়ের জগতে শিরিনের পথচলা অবশ্য নতুন নয়। তিনি বহুদিন ধরেই থিয়েটারের সঙ্গে যুক্ত। মঞ্চেই তাঁর অভিনয়ের প্রথম পরিচয় তৈরি হয়। পরে ক্যামেরার সামনেও কাজ করেছেন। এর আগে তাঁকে দেখা গিয়েছে এসভিএফ প্রযোজিত ওয়েব সিরিজ বীরাঙ্গনা-তে। পাশাপাশি জি বাংলার সিরিজ ফাঁদ-এও অভিনয় করেছেন তিনি। ফলে অভিনয়ের অভিজ্ঞতা থাকলেও টেলিভিশনের মূল ধারার ধারাবাহিকে তাঁর উপস্থিতি অনেকের কাছেই নতুন ছিল।
‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে শিরিনের এন্ট্রি অবশ্য নানা জল্পনার মধ্যেই হয়েছিল। কারণ, দিতিপ্রিয়া রায় হঠাৎ করেই ধারাবাহিকটি ছেড়ে দেন। সেই সময় নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে ইন্ডাস্ট্রির অন্দরে। জানা যায়, কিছু হোয়াটসঅ্যাপ মেসেজকে কেন্দ্র করে দিতিপ্রিয়া এবং জীতু কমলের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। সেই ভুল বোঝাবুঝি ধীরে ধীরে এতটাই বাড়ে যে শেষের দিকে দু’জনকে একসঙ্গে শট দিতেও দেখা যেত না।

পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে অনেক সময় ডামি ব্যবহার করে দৃশ্যের শুটিং করা হত। এই ঘটনাকে ঘিরে তখন ব্যাপক আলোচনা শুরু হয়। এমনকি শোনা গিয়েছিল, ধারাবাহিকের নির্মাতারা নাকি জীতু কমলকে সিরিয়াল ছাড়ার কথাও বলেছিলেন। যদিও সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি। কারণ, জীতুর অনুগামীদের একটি বড় অংশ প্রকাশ্যে জানিয়ে দেন যদি জীতু কমল ধারাবাহিক ছাড়েন, তবে তাঁরা এই মেগা বয়কট করবেন।
এই চাপের পরেই পরিস্থিতির মোড় ঘোরে বলে খবর। শেষ পর্যন্ত দিতিপ্রিয়া রায়ই ধারাবাহিকটি ছেড়ে দেন। এরপর অপর্ণা চরিত্রে নতুন মুখ হিসেবে আনা হয় শিরিন পালকে। তাঁর আগমনের পর ধারাবাহিকের শুটিং আবার স্বাভাবিকভাবে চলতে শুরু করে।

আরও পড়ুন:Swastika Dutta:”আমি যদি বিগ বসে চলে..”- বিগ বসের ইনভিটেশন হাতে! বিগ বসে যাচ্ছেন স্বস্তিকা দত্ত?- একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরেই তুমুল জল্পনা, অবশেষে মুখ খুললেন অভিনেত্রী

তবে নতুন মুখ এলেও ধারাবাহিকের টিআরপি তেমনভাবে বাড়েনি বলে জানা গেছে। যদিও দর্শকদের একাংশ শিরিনের অভিনয়ের প্রশংসা করেছেন। বিশেষ করে জীতু কমলের সঙ্গে তাঁর অনস্ক্রিন রসায়ন অনেকেরই ভালো লেগেছে। তবুও রেটিংয়ের দিক থেকে ধারাবাহিকটি আগের জায়গায় পৌঁছতে পারেনি।
সূত্রের খবর, এই পরিস্থিতির জেরেই চ্যানেল নাকি বর্তমানে ধারাবাহিকটির সম্প্রচারের সময় বদলানোর কথা ভাবছে। শোনা যাচ্ছে, প্রাইম টাইম থেকে সরিয়ে এটিকে রাতের দিকে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
সব মিলিয়ে, একদিকে ব্যক্তিগত জীবনের প্রেম, অন্যদিকে ধারাবাহিককে ঘিরে বিতর্ক দুটোই এখন শিরিন পালকে ঘিরে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। তবে তিনি যে নিজের অভিনয় এবং ব্যক্তিত্ব দিয়েই ধীরে ধীরে দর্শকদের মনে জায়গা করে নিচ্ছেন, তা বলাই যায়।

Leave a Comment