Jeetu kamal:”হারামের টাকা নিয়েছিস বেরিয়ে যা, বা…এই কথাটা মুখ থেকে বেরিয়ে গেছে…” সিনেমা থেকে বাদ জিতু কমল, পরিচালকের গালাগালিতে গর্জে উঠলেন নায়ক

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Jeetu Kamal:ফের বিতর্কে জিতু কমল। প্রযোজক-পরিচালক সাঁইপ্রকাশ লাহিড়ি ‘এরাও মানুষ দ্য সার্চ উইদিন’ থেকে বাদ পড়েছেন অভিনেতা জিতু কমল। অভিযোগ জানান, “ছবি শেষ করার জন্য জিতুকে আরও দু’দিন প্রয়োজন ছিল আমাদের। তার জন্য বারবার আমরা ওঁর সঙ্গে কথা বলেছি। ১৫ এবং ১৬ মার্চ শুটিংয়ের জন্য তারিখ দেন জীতু।” কিন্তু অভিনেতা কথা রাখেননি। নির্দিষ্ট সময় পর্যন্ত শুটিংও করেননি। উল্টে লক্ষাধিক টাকা দাবি করেছেন! এছাড়াও পরিচালকের অভিযোগ ছিল, জীতু কল অতিরিক্ত পারিশ্রমিক দাবি করেছেন, ১০ ঘণ্টার বেশি কাজ করতে চাননি, শেষ দিনে শ্যুট ছেড়ে বেরিয়ে যান। এমনকী পরিচালককে ‘পায়ে ধরে ক্ষমা চাইতে হবে’ এমনও দাবি করেন।

তবে এবার নীরাবতা ভাঙলেন জিতু। নিজের পক্ষের কথা তুলে ধরলেন সামনে। একটি ভিডিওর মাধ্যমে জানালেন, কীভাবে সেটে তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে। তাঁকে গালাগালি করেন পরিচালক। শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, যেখানে সেটে এক সহকারীকে বলতে শোনা যাচ্ছে, উত্তেজনার বশে পারিপার্শ্বিক চাপে গালাগালি দিয়ে ফেলেছেন পরিচালক।

জিতু সেই ভিডিয়ো শেয়ার করে লেখেন, “প্রথম মুহূর্ত থেকে বলে যাচ্ছি, উনি গালি দিয়েছেন। এখন ভেবে বলছি, এমনটা নয়। আপনি তো এমনি এমনি বলবে না, ভিডিওতে (15th march,2026) আছে- ‘আমি ওর হয়ে ক্ষমা চাইছি, গালি দেওয়াটা ঠিক হয়নি, ও অর্থাৎ প্রকাশবাবু (ডাইরেক্টর) ডিসটার্ব আছেন’। শেষদিন এসে আপনাদের মনে হল যে আমি কপারেট করছি না? তাহলে এতদিন যে বলে গেলেন, ‘কাজটা খুব ভালো দাঁড়িয়েছে’। দারুন লুক এন্ড ফীল। তুমি খুব ডেডিকেটেড আর্টিস্ট, থ্যাঙ্ক ইউ ফর ইওর কপোরেশন। তার প্রমাণ তো হোয়াটসঅ্যাপ আছে আমার কাছে। আপনি জিনিসটাকে সোশ্যাল মিডিয়ায় আনলেন, তাই আমিও এর কনক্লিউশন করছি।”

আরও পড়ুন:Silajit Majumder:”পুলিশ, কবিকে দেখে টুপিটা একটু খুলিস, এদের মুখগুলো দেখব যখন রাজনৈতিক দলগুলো ফাঁকি মারবে…” কনসার্টের মাঝেই পুলিশের ‘নোংরা’ ইশারা, বেজায় চটলেন শিলাজিৎ

তিনি আরও বলেন, “(ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, আমিও খানিকটা এক্সাইটেড ছিলাম তাই আমার গলা ঐরকম শোনাচ্ছে, আর সেটা স্বাভাবিক, কিন্তু আমি ফ্লোর ছেড়ে যাইনি। আপনি ডিসটার্ব ছিলেন তো তাই “হারামের টাকা নিয়েছিস বেরিয়ে যা,বা..”
এই কথাটা মুখ থেকে বেরিয়ে গেছে।
আপনি ফ্লোরে ভালো কাজ করেছেন প্রকাশ বাবু।
আপনি ভবিষ্যতেও খুব ভালো কাজ করবেন কিন্তু আপনার টাকার অহংকার আপনাদের একটা ত্রুটি।
টাকা দিচ্ছেন বলে মানুষকে কুকুর বিড়াল ভাবা এটা একটু বন্ধ করতে হবে।
***বিশ্বাস করুন আপনার মত চার-পাঁচ জনকে কিনে নেবে এরকম রাঘব বোয়াল প্রডিউসার/টেকনিশিয়ান হাওয়াই চটি পরে ঘুরে বেড়ায় আমাদের এখানে।
অত গর্জায় না।
টাকা আজ আছে কাল থাকবে না।”
এই ঘটনার জেরে ক্ষু/ব্ধ ছবির নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও। তিনি নাকি গোটা ইউনিটের সঙ্গেই রয়েছেন বলে জানিয়েছেন।

এছাড়াও সমাজমাধ্যমে তিনি আরও লেখেন, “আপনি ঠিক বলছেন স্যার, আমিও দেখি আপনি কতবড় ক্ষমতাবান হতে পারেন।
দ্বিচারিতা আর মিথ্যাবাদীদের সঙ্গে কোনো সমঝোতা নয়। পালিয়ে আসার লোক আমি নই, আপনাকেও পালাতে দেব না”

Leave a Comment