Chandni Ganguly:”বিবাহিত স্বামী অন্য একটি মহিলা নিয়ে বিছানা গরম করছে আর আপনি স্ত্রী হয়ে ভিডিও তুলে দিচ্ছেন! …দেবলীনা, সুস্মিতা এই নামগুলো প্রত্যেকটাবার মনে হচ্ছে ঘেন্নায়…আপনাদের মতো মহিলারা আছে বলেই নারীরা অনেক বেশি নীচে নেমে গেল…” সুস্মিতাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য চাঁদনী গাঙ্গুলীর

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Chandni Ganguly:সোশ্যাল মিডিয়ায় সব্যসাচী চক্রবর্তী ও অভিনেত্রী সুস্মিতা রায়ের ব্যক্তিগত জীবনের নানান দিক জানার পর উত্তাল নেটদুনিয়া। সুস্মিতার দাবি ছিল, তাঁর প্রাক্তন স্বামীর একাধিক অন্য নারীর সঙ্গে সম্বন্ধ ছিল। অনেক অভিনেতা-অভিনেত্রী পরোক্ষভাবে এই বিষয়ে মতামত জানালেও এবার সরাসরি মুখ খুললেন চাঁদনী গাঙ্গুলী।
সুস্মিতার করা একের পর এক বিস্ফোরক অভিযোগের দিকে আঙুল তুললেন চাঁদনী গাঙ্গুলী। সরাসরি সুস্মিতাকে নিয়ে মন্তব্য করলেন তিনি। তাঁর স্পষ্ট বার্তা, “আপনাদের মতো মহিলারা আছে বলেই আজকে কিন্তু নারীরা অনেক অনেক বেশি নীচে নেমে গেল।”

ফেসবুকে একটি ভিডিয়োর মাধ্যমে নিজের সমস্ত রাগ উগরে দিলেন চাঁদনী গাঙ্গুলী। তিনি বলেন, “খুব সুন্দর নিজের বিবাহিত স্বামী অন্য একটি মহিলা নিয়ে বিছানা গরম করছে, মজা লুটছে, আর আপনি তাঁর বিবাহিত স্ত্রী হয়ে ভিডিও তুলে দিচ্ছেন! কী! আপনি নাকি তাকে ভালোবাসেন। এটা কি আদৌও ভালোবাসার কোনওরকম নমুনা? আমার তো মনে হয় না। কোথায় নামিয়ে দিচ্ছেন মহিলাদেরকে? আজকে সোশ্যাল মিডিয়া থাকার জন্য দেবলীনা, সুস্মিতা এই নামগুলো আমাদের চোখের সামনে আসছে আর প্রত্যেকটাবার মনে হচ্ছে ঘেন্নায়, প্রত্যেকটাবার মনে হচ্ছে একজন নারী হিসেবে আমরা আর কতটা নীচে নামব? এটা কি ভালোবাসার নমুনা? হ্যাঁ মানছি, আমাদের মহিলাদেরকে, অনেক সময় অনেক কিছু অসহায়তার জন্য মাথা নীচু করতে হয়, কিন্তু আপনি তো নিজেই বললেন, আপনি আর্থিক দিক থেকে অসহায় ছিলেন না। উল্টে আপানার টাকা দিয়ে আপনার স্বামী জুতো থেকে শুরু করে জামা সবকিছু কিনত। তাহলে যেদিন আপনাকে বলল আমি বিছানা গরম করব আর তুমি তার ভিডিও তুলবে শুধুমাত্র ফ্যান্টাসি এনজয় করার জন্য, সেদিন আপনি চুপ করে মেনে নিলেন? এটা ভালোবাসার নমুনা? আমার তো মনে হয় না সুস্মিতা। আপনি একজন যথেষ্ট বুদ্ধিমতী মহিলা, আপনার জন্য এই বোকামোটা আমি কোনওভাবেই ভালোবাসার সংজ্ঞা হিসেবে মেনে নিতে পারলাম না। উল্টে আমার মনে হল আপনাদের মতো মহিলারা আছে বলেই আজকে কিন্তু নারীরা অনেক, অনেক বেশি নীচে নেমে গেল।”

আরও পড়ুন:Manosi Sengupta:”আমরা ডিভোর্স ফাইল করেছি,ছেলেমেয়ের স্বার্থে সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা…”, খুশির মাঝেই বিচ্ছেদের সুর! বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করলেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত?

তিনি দেবলীনার প্রসঙ্গ টেনে এনে জানান, “আর অপরদিকে দেখুন দেবলীনা নিজের মাকে গুরুত্ব দিয়েছিল বলে সংসারটাই করতে পারল না। আমরা মেয়েরা কোথায় আছি আজকে! ২০২৬ সালেও এটা মাঝেমাঝে আমার মনে হয় যে এটা কোথায় আমরা এখনও মেয়েদের জায়গাটা দাঁড়িয়ে আছে! আমরা কেন চোখের সামনে অন্যায়টাকে অন্যায় বলতে পারিনা? আমরা কেন এত বারবার হেরে যাচ্ছি ভালোবাসার কাছে বলুনতো? এই ভালোবাসার কী মূল্য আছে? যে বলে যে আমি শুধু ফ্যান্টাসি এনজয় করব!”

আরও পড়ুন:Nikita Das:”কুকুরদের কুকুরের ভাষায় বললাম,সবাই আপনাদের মতো কুকুরের জাত হয়না…’কচি মাল পেয়ে গেছে’,এই জানোয়ারগিরিগুলো করা বন্ধ করুন…একটা মেয়ে বলেই তাকে একটা নাম দেওয়া যায়…” সব্যসাচীর সঙ্গে নিজের নাম জড়াতেই বেজায় চটলেন অভিনেত্রী নিকিতা

চাঁদনীর কথায়, “আমি আজ সত্যিই খুব লজ্জিত যে আপনাদের সামনে এরকম কথা বা এরকম কথোপকথন আমাকে করতে হচ্ছে। কিন্তু লাইভটা দেখে আমার খুব ঘেন্না লাগছে, একটা মহিলা হয়ে আমরা কোথায় নিজেকে নামিয়ে যাচ্ছি। যদি সুস্মিতা কথাগুলো সত্যি হয়ে থাকে তাহলে আমার মনে হয়, আমরা ভালোবাসাকে এইভাবে ছোটো নজরে দেখব না। ভালোবাসার অনেক জোর আছে। ভালোবাসা এক থাকতে শেখায়। ভালোবাসা একা বাঁচতে শেখায়। তাই ভালোবাসাকে কোনোদিন দুর্বল ভাববেন না।”

Leave a Comment