Rahul-Sudip:’চিরসখা’র শুটিং বন্ধ! “রাহুলের ছেলের কথাটা ভেবে খুব খারাপ লাগছে…”, নিজের ধারাবাহিকের শুটিং থেকে রাহুলের মৃত্যু নিয়ে কি বললেন অভিনেতা সুদীপ মুখার্জী?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Rahul-Sudip: অভিনেতা রাহুল ব্যানার্জীর মৃ’ত্যু’কে ঘিরে তৈরি হয়েছে হাজারও তর্ক-বিতর্ক। ইতিমধ্যেই বিভিন্ন আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে টলিউডের মধ্যে। এমনকি আগামী ৪ তারিখ শনিবার ” justice for rahul” নামে এক মুভমেন্টও ঘোষণা করা হয়। বিতর্কের জেরে প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়ের পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া, নিরপেক্ষ তদন্তের জন্য দাবী ইত্যাদি নিয়ে খুবই উদ্বিগ্ন টলিপাড়া। একদিকে অভিনেতার মৃ’ত্যু ও সেই মৃ’ত্যু’কে ঘিরে হাজারও জলঘোলা …. এর মধ্যে কি খবর রয়েছে অন্যান্য ধারাবাহিকের শুটিংয়ের! জানা যাচ্ছে মুভিটন স্টুডিও একেবারে ফাঁকা , কোনোরকম শ্যুটিং করা হচ্ছে না স্টুডিওতে।

প্রয়াত রাহুল ব্যানার্জির অভিনীত ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’ শুটিং হতো এই মুভিটন স্টুডিওতেই, প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়ের দুই জনপ্রিয় ধারাবাহিক, ‘ভোলে বাবা পার করেগা’ এবং ‘চিরসখা’র শুটিং হতো পাশাপাশি। ‘চিরসখা’ ধারাবাহিকের মুখ্য ‘স্বতন্ত্র’র চরিত্রে অভিনয় করেন সুদীপ মুখার্জি, তাঁকে এই শুটিং বন্ধের বিষয়ে প্রশ্ন করলে, তিনি বলেন “পাশাপাশি ফ্লোরে শুটিং হয় ‘ভোলে বাবা পার করেগা’র এবং ‘চিরসখা’র। কারণ দুটি ধারাবাহিক একই প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর অন্তর্গত। এক অভিনেতার এরকম মর্মান্তিক পরিস্থিতিতে শুটিং হবেই বা কী করে? তাই আজ তাঁরা কোনো কল টাইম পাননি।” তো জানা যাচ্ছে আপাতত স্থগিত ‘চিরসখা’র শুটিংও ।

আরও পড়ুন:Manosi Sengupta:”আমরা ডিভোর্স ফাইল করেছি,ছেলেমেয়ের স্বার্থে সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা…”, খুশির মাঝেই বিচ্ছেদের সুর! বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করলেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত?

প্রয়াত অভিনেতা রাহুলের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে, তিনি বলেন, “ওরা আউটডোর শুটিং করতে বেরোনোর আগে পর্যন্ত কথা আড্ডা হয়েছে ওঁর সাথে পরে হঠাৎ শুনি এরকম একটি দুঃসংবাদ, কিছুই বলতে পারছি না।” এই ঘটনার পূর্ণ তদন্ত চেয়ে সরব সুদীপও।
“সত্যিটা সামনে আসুক আমিও চাই”, স্পষ্ট বক্তব্য তাঁর। শুটিংয়ের ভবিষ্যৎ নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন,”আশা করছি ভবিষ্যতে শীঘ্রই শুটিং শুরু হবে, আমাদের ধারাবাহিকে তো রাহুল ছিল না।” কিন্তু ‘ভোলে বাবা পার করেগা’ শো-এর শুটিংয়ের ভবিষ্যৎ জানতে চাওয়া হলে সাফ জানিয়ে দেন, “আমি জানি না।”

আরও পড়ুন:Debolina Nandy:”সবাই বলতেন আমাকে নাকি মহুয়া রায়চৌধুরীর মতো দেখতে… ভ্লগিং টা তো পাপ নয়…”, ‘গায়িকা হওয়ার সত্ত্বেও ভ্লগিং?’ ভ্লগিংয়ের জন্য সংসার ভাঙার প্রসঙ্গ থেকে ধারাবাহিকে কাজের সুযোগ নেটিজেনদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেবলীনা নন্দীর

অভিনেতাকে তাঁর ধারাবাহিকের শুটিং শুরুর কথা জানতে চাওয়া হলে তিনি জানান, “আশা রাখছি খুব তাড়াতাড়ি শুটিং শুরু হবে।” ‘চিরসখা’র শুটিং বন্ধ হবে না বলেই আশাবাদী অভিনেতা।
তিনি আরও বলেন,”রাহুলের ছেলের কথাটা ভেবে খুব খারাপ লাগছে….. কিন্তু কী বা করা যাবে শুটিং শুরু তো করতেই হবে। আমরাও তো দিনমজুর। শুটিং বন্ধ হলে তার ক্ষতিটা সার্বিক।” সবার বক্তব্যে জানা যাচ্ছে টলিউডে এখন থমথমে পরিবেশ, হবে নাই বা কেন এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করা একজন অভিনেতার অকাল প্রয়াণ শোকস্তব্ধ করেছে সকলকেই, এখন দেখার অন্যান্য ধারাবাহিকের শুটিংয়ের ওপর এই ঘটনার প্রভাব পড়ে কি না!

Leave a Comment