Dev:”থ্রে’ট দেওয়া হয় মা’র্ডা’র হয়ে গেলে কোনো চিহ্ন থাকবে না, সু’ই’সা’ই’ড বলে চালিয়ে দেওয়া হবে…”, কাজ না পেয়ে ফেডারেশনকে চিঠি এক টেকনিশিয়ানের, পাশে দাঁড়ালেন দেব

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Dev:মানুষের পাশে রয়েছেন দেব। তাঁর প্রমাণ মিলেছে বারবার, সেটা ব্যান হয়ে যাওয়া অভিনেতাদের কাজে ফেরানোই হোক বা একজন অসহায় টেকনিশিয়ানের পাশে দাঁড়ানোই হোক। সাহায্য করতে কখনও পিছপা হননি এই পরিশ্রমী অভিনেতা, প্রযোজক এবং সাংসদ দেব। টলিপাড়ায় নজর রাখলে আবারও দেখা গেলো এমনি একটি ঘটনা।

গতকাল ফেডারেশন গিল্ডের এক মেম্বার তথা মেকআপ আর্টিস্ট সিমরান পাল তাঁর সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে তাঁর কর্মক্ষেত্রে হওয়া জটিলতার কথা ভাগ করে নেন। তাঁর বক্তব্য দু’বছর ধরে সেরকম কাজ পাচ্ছেন না তিনি। ফেডারেশনের সেক্রেটারি বাপি মালাকারকে দীর্ঘদিন ধরে সমস্যার কথা জানালেও সুরাহা মেলেনি কিছুই। তাঁর অভিযোগ ইন্ডাস্ট্রির অন্দরে কাজ দেওয়া নিয়ে উচ্চপদস্থরা নিজেরা নিজেদের মতো বক্তব্য রাখছেন। মিলছে না কারো সাথে কারো কথা। সিমরান জানালেন, “এই দ্বন্দ্বে আমি অনেক দিন ধরে রয়েছি।” বাপি মালাকারের প্রতি তাঁর অভিযোগ, “উনি কাজের কোনো উল্লেখ করেন না, কাজ আমাকে দিচ্ছে না, যদিও মাসের মধ্যে এক আধ দিন কাজ দেয় তাও কলটাইম দেয় দশটা, এগারোটা, বা একটা দুটোর সময়।” তাই বাধ্য হয়ে নিজের সমস্যার কথা জানিয়ে ২৩ তারিখ তিনি ফেডারেশন গিল্ডকে অর্থাৎ সভাপতি স্বরূপ বিশ্বাসকে একটি চিঠি দিয়েছেন।
“এই ইন্ডাষ্ট্রিতে কাজ করতে গেলে প্রিয় মানুষ হওয়া লাগে! প্রিয় মানুষ কি করে হতে হয় আমি তো জানি না”, বক্তব্য মহিলার।

আরও পড়ুন:Sudipta Chakraborty:”হাসতে হাসতে মালা দিচ্ছেন নিশ্চয়ই দুঃখে পাগল হয়ে গেছেন…হাসতে হাসতে শেষ শ্রদ্ধা!” – প্রয়াত অভিনেতার দেহের সামনে সুদীপ্তার ভিডিওতে উত্তাল নেটদুনিয়া

চিঠি পাঠানোর পরও সুরাহা হল না কিছুই। কিন্তু উল্টে হুমকি দেওয়া হচ্ছে, “চিঠি তুলে নাও….. নাহলে প্রাণহানীর আশঙ্কা আছে!” এইরকমই অভিযোগ তুলেছেন ফেডারেশন গিল্ডের দিকে। এখানেই শেষ নয় বিগত কিছুদিন আগে তাঁর বাড়ির বাইরে তিনি নাকি দুষ্কৃতিদেরও ঘোরফেরা লক্ষ্য করেছেন। এবং হুমকির ভয়ে নিজের বাড়িতে থাকতে পারছেন না এই মেকাপ আর্টিস্ট। ফলত একরাশ ভয়, আতঙ্ক নিয়ে থাকতে হচ্ছে বন্ধুমন্ডলীর বাড়িতে। সবাইকে নিজের পাশে থাকার আবেদন জানিয়েই ভিডিও পোস্ট করেন। ইতিমধ্যেই পাশে পেলেন টলি মেগাস্টার দেবকে। এই মহিলার ভিডিও অভিনেতা নিজের সোশ্যাল মিডিয়ার শেয়ার করে লেখেন, “আমি তোমার পাশে আছি।” #Desu 7-এর প্রোডাকশনের পক্ষ থেকে যোগাযোগ করা হবে এই মেকাপ আর্টিস্ট এর সাথে।

আরও পড়ুন:Rahul-Jeetu:”প্রচুর আর্টিস্টকে তো ঘরে এমনি ঢুকিয়ে দেওয়া হয়েছে, আমি অন্তত প্রতিবাদটুকু করে ঘরে ঢুকি… উল্টে তাঁকে বলা হয়েছিল হারামের টাকা নিস কেন?…”, নিজের ছবিতে মালা দিয়ে রাহুলের বিচারের মিছিলেই প্রতিবাদ জিতুর!

ইতিমধ্যেই দেবের দুই ম্যানেজার তাঁর সাথে যোগাযোগ করেছেন এবং পরবর্তী প্রজেক্টে তাঁকে কাজ দিয়েছেন বলেই সংবাদমাধ্যমের একটি সাক্ষাৎকারে জানান ওই মেকআপ আর্টিস্ট। সেই সঙ্গে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বলেন, “দেব পাশে আছে তাই ভয় অনেকটা কেটে গিয়েছে তাঁর।” কিছুদিন আগেই সবাই সবার পাশে থাকার বার্তাই দিয়েছেন অভিনেতা। অনির্বাণের পর এইবার পাশে দাঁড়ালেন এক কাজ না পাওয়া টেকনিশিয়ানের। “ইন্ডাস্ট্রিতে কাজ বাড়াতে গেলে সবাই কে সবার পাশে থাকতে হবে” কথাটা যেন অক্ষরে অক্ষরে মিলিয়ে দিচ্ছেন আমাদের টলি মেগাস্টার দেব।

Leave a Comment