Satabdi Roy:বাবার সামনেই অভিনেত্রী অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়েছেন বহুবার! “বাবাকে বাইরে যেতে বলা হলেও তিনি যেতেন না…” প্রকাশ্যে এক অদ্ভুত অভিজ্ঞতার কথা জানিয়ে কটাক্ষের শিকার শতাব্দী রায়!

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Satabdi Roy:বাবার সামনেই অভিনেত্রী অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়েছেন বহুবার! “বাবাকে বাইরে যেতে বলা হলেও তিনি যেতেন না…” প্রকাশ্যে এক অদ্ভুত অভিজ্ঞতার কথা জানিয়ে কটাক্ষের শিকার শতাব্দী রায়!

“বাবার সামনেই অভিনেত্রী অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়েছেন বহুবার! অন্তরঙ্গ অবস্থায় বাবাকে বাইরে যেতে বলা হলেও বাবা ছিলেন তাতে নারাজ…”,এক অদ্ভুত অভিজ্ঞতার কথা সবার সামনে তুলে ধরলেন অভিনেত্রী শতাব্দী রায়

একবিংশ শতাব্দীর শুরুর দিকে বাংলা সিনেমার অভিনেত্রী ছিলেন শতাব্দী রায়। তখনকার অনেক ছেলেরই,স্বপ্ন সুন্দরী ছিলেন এই নায়িকা। বাংলা সিনেমায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস পাল, অভিষেক চ্যাটার্জীর সাথে তাঁর জুটি ছিল বেশ জনপ্রিয় দর্শকদের কাছে।

আরও পড়ুন:Mousumi Bhattacharya On Mamata Shankar Statement:স্যানিটারি ন্যাপকিন বিতর্ক নিয়ে সমালোচকদের জবাব দিলেন অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্য

তাঁর মধ্যেও তাপস পাল ও শতাব্দী রায়ের জুটি ছিল যেন অন্যতম পছন্দের, সেই সময় বাংলা সিনেমাপ্রেমীদের কাছে। তাপস পাল ও শতাব্দী রায় অভিনীত “গুরুদক্ষিণা” ছবি যেন এখনও গেঁথে রয়েছে দর্শকদের মনে। এখনকার প্রজন্মও বড়পর্দার সেই ছবি দেখলে আবেগপ্রবণ হয়ে পড়ে।

তবে অভিনেত্রীকে সেই সময় বড়পর্দায় ছবিতে অভিনয় করতে গিয়ে নায়কের সাথে অনেক অন্তরঙ্গ দৃশ্য করতে হয়েছে। কিন্তু তাঁর বাবা সেই সময় তাঁর সাথেই যেতেন শ্যুটিং সেটে। তারই কিছু অভিজ্ঞতা সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুন:Dev-Subhashree-Raj:”দেব আছে,শুভশ্রী আছে,অনেকদিন অপেক্ষা করেছিলাম ছবিটার জন্য আমিও…” ,’ধূমকেতু’ আসার অপেক্ষায় পরিচালক রাজ চক্রবর্তী! দেব-শুভশ্রীর জুটি নিয়ে প্রথমবার কি বললেন?

অভিনেত্রী জানান,“তিনি যখন বড়পর্দায় চুটিয়ে অভিনয় করছেন সেই সময়ও তাঁর বাবা তাঁর সাথে যেতেন শুটিং ফ্লোরে। অভিনেত্রী হয়ে গেলেও তখনও তাঁর স্বাধীনতা ছিল না একা যাতায়াত করার। এতটাই কড়া শাসন ছিল সেই সময়, আর ছিল সম্মান।”

তখন তাঁকে জিজ্ঞেস করা হয় ছবির প্রয়োজনে অন্তরঙ্গ দৃশ্যের সময় কি করতেন? তাঁর উত্তরে তিনি জানান “এরকম দৃশ্য তাঁর বাবার সামনেই তাঁকে বহুবার করতে হয়েছে। পর্দার বাইরে সম্পর্কগুলো খুব স্বাভাবিক ছিল, তাই সেরকমভাবে অসুবিধা না হলেও কখনও কখনও তাঁর পুরুষ সঙ্গী অর্থাৎ নায়কের কোথাও গিয়ে অস্বস্তি হত। সেই বিষয় নিয়ে তাঁর বাবাকে বাইরে যেতে বলা হলেও, তাঁর বাবা শ্যুটিং ফ্লোর থেকে সরে যেতে কখনওই রাজি হতেন না। তিনি বলতেন এমন কি দৃশ্য হতে পারে, যা তাঁর সামনে করা যাবে না।”

আরও পড়ুন:Mamata shankar On Urfi Javed Surgery:বর্তমানে কৃত্রিম উপায়ে সৌন্দর্য বাড়ানোর নেতিবাচক প্রভাব নিয়ে কী মত দিলেন মমতা শঙ্কর?

এই সাক্ষাৎকার প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে মিলেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ বলেছেন, “তখনকার বাবা মায়েরা ছেলে মেয়েদের ওপর যথেষ্ট যত্নশীল ছিলেন। অভিনেত্রী বা নায়িকা হওয়ার পরেও পারিবারিক রক্ষণশীলতা বজায় রাখতেন। এখনকার যুগ পাল্টেছে।” কিন্তু আবার অনেকেই ভিন্ন মত পোষণ করেছেন,“তাঁর সাথে বিপ্লব চট্টোপাধ্যায়ের অবৈধ সম্পর্ক নিয়েও প্রশ্ন তুলেছেন সেখানে।”

আরও পড়ুন:Ditipriya Roy-Jeetu Kamal:”ওর এই ধৈর্য, এই অধ্যবসায়,ওর শিক্ষা,ও যেকোনো পুরুষকে আকৃষ্ট করবে…”,দিতিপ্রিয়ার প্রসংশায় পঞ্চমুখ!অভিনেত্রীর কোন গুণ অভিনেতা জিতু কমলকে আকৃষ্ট করেছে?

Leave a Comment