Saheb Bhattacharya Actor:“অভিনেতা হিসেবে আমি যেকোনও প্ল্যাটফর্ম দিয়েই মানুষের কাছে পৌঁছে যেতে চাই!”- ভাইরাল ভিডিওর পর প্রথমবার সংবাদমাধ্যমের মুখোমুখি অভিনেতা!

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Saheb Bhattacharya Actor: “অভিনেতা হিসেবে আমি যেকোনও প্ল্যাটফর্ম দিয়েই মানুষের কাছে পৌঁছে যেতে চাই!”- ভাইরাল ভিডিওর পর প্রথমবার সংবাদমাধ্যমের মুখোমুখি অভিনেতা!

“আমি একজন অভিনেতা। তাই আমি চাই যেকোনও প্ল্যাটফর্ম দিয়েই মানুষের কাছে পৌঁছে যেতে।”- ভাইরাল ভিডিয়োর পর প্রথমবার সংবাদমাধ্যমের মুখোমুখি অভিনেতা!

টেলি অভিনেতা সাহেব ভট্টাচার্য, বর্তমানে তিনি অভিনয় করছেন স্টার জলসার “কথা” ধারাবাহিকে নায়কের ভূমিকায়। ‘শেফ এ.ভি’ কিংবা ‘কথা এ.ভি’ জুটি বেশ জনপ্রিয়তা পেয়েছে দর্শকদের কাছে।

তবে তাঁর পাশপাশি বড়পর্দাতেও সম্প্রতি মুক্তি পেয়েছে অভিনেতার ছবি “তবু ভালোবাসি”। এই ছবিতে তাঁকে দেখা যাবে এক গুরুত্বপূর্ণ চরিত্রে। তিনি তাঁর নতুন ছবির কাজ নিয়ে বেশ আশাবাদী।

আরও পড়ুন:Saheb Bhattacharya:সম্প্রতি অভিনেতা সাহেব ভট্টাচার্যের ন/গ্ন ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় নেটমহল! সত্যিই কি অর্থের লোভ নাকি এর পিছনে রয়েছে অন্য কোন কারসাজি?

তিনি তাঁর কর্মজীবনের শুরুর দিকে বাংলার জনপ্রিয় সংগীত প্রতিযোগিতা “সা রে গা মা পা” -এর মঞ্চে সঞ্চালক হিসেবেও কাজ করেন। তারপরে একের পর এক বড়পর্দায়, ছোটপর্দায়, ও ওয়েব সিরিজে কাজ করে চলেছেন। অভিনেতাকে মডেল হিসেবেও দেখা গেছে বহুবার।

বর্তমানে অভিনেতা সাহেব ভট্টাচার্য,বেশ হট টপিক চর্চার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর নগ্ন ভিডিও কলের ভিডিও ভাইরাল হয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।তা দেখে হতবাক হয়েছেন অনুরাগীরা। তাঁদের প্রিয় অভিনেতার এরূপ ভিডিয়ো তাঁরা কখনওই আশা করেননি।

ভিডিওতে যে দৃশ্য দেখা যাচ্ছে তাতে অভিনেতার মুখ স্পষ্ট। ভিডিয়োটি আট মিনিটের দীর্ঘ। সেই ভাইরাল ভিডিয়ো প্রকাশ আসার পর আর সংবাদমাধ্যমের মুখোমুখি হচ্ছিলেন না তিনি।

তবে সম্প্রতি তাঁর বড়পর্দার ছবির ট্রেলার লঞ্চে তিনি প্রথমবার সাক্ষাৎকারে বসেন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে, তাঁর সমালোচিত কুৎসিত ঘটনার পর। যদিও সেই বিশেষ বিষয় নিয়ে কোনও কথা বলতে নারাজ অভিনেতা।

তিনি তাঁর কাজ নিয়েই কথা বলেন সংবাদমাধ্যমে। তাঁকে বড়পর্দায় ও ছোটপর্দায় একসাথে কাজের অভিজ্ঞতার কথা জিজ্ঞেস করলে তিনি জানান, “তিনি একজন অভিনেতা, তিনি যেকোন প্ল্যাটফর্ম দিয়েই মানুষের কাছে পৌঁছতে চান। টেলিভিশনের মাধ্যমে তিনি যেমন বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছেন। তেমনই, বড়পর্দাতেও কিছু সংখ্যক মানুষ আছে যারা অন্য ধরনের ছবি পছন্দ করেন তাঁদের কাছেও পৌঁছতে পেরেছেন। তাঁর কাছে ছোটপর্দা কিংবা বড়পর্দা কোনও বিষয় নয়।”

তিনি তাঁর ছবি নিয়ে বলতে গিয়ে বলেন “তবু ভালোবাসি” এমন একটা ছবি যেখানে মানুষ নিছক প্রেমের গল্প পাবেন। বিশেষত একটি আধুনিক প্রেমের গল্প, যা যুবসমাজকে বেশ আকর্ষিত করবে বলে মনে করছেন অভিনেতা।

Leave a Comment