Ahona Dutta:নাতনি হওয়ার খবর শুনে কেঁদে উঠলেন অহনার মা চাঁদনী,”অহনা ওই রুপটান শিল্পীকে বাড়ি, গাড়ি করে দিক…”,খুশির মাঝেই খোঁচা দিলেন দীপঙ্করকে!
নাতনি হওয়ার খবর শুনে কেঁদে উঠলেন অহনার মা চাঁদনী গঙ্গোপাধ্যায়,
“অহনা ওই রুপটান শিল্পীকে বাড়ি, গাড়ি করে দিক…”,খুশির মাঝেই খোঁচা দিলেন মেয়ের বর দীপঙ্করকে!
ডিভোর্সি ছেলেকে বিয়ে করায় মেনে নিতে পারেননি মা। তাই মেয়ের সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করেছিলেন গঙ্গোপাধ্যায়। রূপটান শিল্পী দীপঙ্কর রায়ের সঙ্গে ১৮ বছরের অহনা দত্তর প্রেম কিছুতেই মেনে নিতে পারেননি তিনি। সম্পর্ক মেনে না নেওয়ায় মায়ের সাথে দূরত্ব তৈরি হয়েছিল অহনারও। ২৮ জুলাই অর্থাৎ গতকাল অহনা ও দীপঙ্করের ঘর আলো করে এসেছে লক্ষ্মী। মেয়ের মা হয়েছে অহনা।
আর এই খবর শুনে রীতিমতো চমকে উঠলেন অভিনেত্রীর মা চাঁদনী গঙ্গোপাধ্যায়। সঙ্গে মেয়ের বরকে খোঁচা দিতেও ভুললেন না। তারপর নিজেকে সামলে নিয়ে বললেন,”সব শিশুই ভাল। সবাই যেন সুস্থ থাকে। আমার কোল শূন্য হয়ে গিয়েছে। স্বামীর সাহায্য ছাড়া অহনাকে বড় করেছি। এই ভাবে আমার মেয়েকে কেড়ে নেবে ভাবিনি।”
নাতনি হওয়ার খবর পেয়ে একদিকে যেমন খুশি হয়েছেন তিনি তেমনই, নিজের মেয়ের কথা ভেবে মন কেঁদে উঠল তাঁর। কান্নায় ভেঙে পড়লেন চাঁদনি। তিনি বলেন,”প্রার্থনা করি অহনা অনেক টাকা রোজগার করুক। আর ওই রুপটান শিল্পীকে বাড়ি, গাড়ি করে দিক। কারণ যতদিন ওর কাছে টাকা থাকবে ততদিন ও ভাল থাকবে।”
অহনার এই খুশির মুহূর্তে পাশে নেই তাঁর মা। প্রেগন্যান্সির শুরুর দিন থেকে স্বামী আর শ্বশুরকে পাশে পেয়েছেন অভিনেত্রী। যত্নে ও ভালোবাসায় আগলে রেখেছিলেন দীপঙ্কর। মেয়ে হওয়ার খুশিতে ডগমগ দীপঙ্কর। মেয়ের নামও নাকি ঠিক করে ফেলেছেন তিনি।
আনন্দে তিনি বলেন,”কতটা উত্তেজিত আমি বলে বোঝাতে পারব না। মা ও মেয়ে দু’জনেই এখন ভাল আছে। নামও ঠিক করে ফেলেছি। কিন্তু এখনই জানাতে চাই না।”