Riaz Laskar:বর্তমান পরিস্থিতিতে বিবাহবন্ধনে জড়াতে ভীতি প্রকাশ করেছেন টলি অভিনেতা রিয়াজ লস্কর”!
এখন চলছে বিয়ের মরশুম। টলিপাড়াও তার ব্যতিক্রম নয়। টলিপাড়ায় বহু অভিনেতা-অভিনেত্রীও বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে। কেউবা আইবুড়ো তকমা ঘুঁচিয়ে, কেউবা আবার একাধিকবারের জন্য।
কিন্তু বিয়ের নামেই কাঁপছে টলিপাড়ার আরেক অভিনেতা। টেলিভিশনের ছোটপর্দার অন্যতম পরিচিত মুখ রিয়াজ লস্কর। সামাজিক মাধ্যমেও অভিনেতার অনুরাগী সংখ্যা নেহাত কম নয়। তিনি নিয়মিত কনটেন্ট বানিয়ে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।
বর্তমানে তিনি অভিনয় করছেন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “পরিণীতা”তে। তাঁকে দেখা যাচ্ছে নায়কের ভাইয়ের চরিত্রে। ধারাবাহিকে তাঁর চরিত্রে নাম ‘মল্লার’।
বর্তমানে সমাজের যা পরিস্থিতি তাই দেখে বিবাহবন্ধনে আবদ্ধ হতে বেশ ভীতি উঁকি দিচ্ছে অভিনেতার মনে। তা তিনি প্রকাশও করেন সমাজমাধ্যমে কৌতুকের সুরে।
সম্প্রতি তিনি তাঁর সমাজমাধ্যমের পাতায় লেখেন “তিনি তাঁর বিয়েতে কোনও রকম ঝুঁকি নিতে পারবেন না, তাই তিনি তাঁর ম্যারেজ সার্টিফিকেটে পেন্সিলে সই করবেন।”
তাঁর এই কথায়, বিয়ের প্রতি তাঁর ভয়ের লক্ষণ স্পষ্ট হয়েছে অনুরাগীদের কাছে।অনেকেই তাঁর এই কথাকে সমর্থনও জানিয়েছেন।