Raja -Madhubani:”কি রুচি! সবটাই নতুন ব্যবসার জন্য! ছিঃ,কতটা নোংরা মানসিকতা। কোন কিছুর শুরু সবসময় সততা দিয়ে করা উচিত নতুন বিজনেস শুরু করেছেন কিন্তু এর সাথে প্রেগনেন্সির ফটো দেওয়ার কি সম্পর্ক…” মাতৃত্বের মতো এত সুন্দর একটা অনুভুতি নিয়ে মজা? নেটিনেজেনদের রোষের মুখে অভিনেত্রী
গতকাল মধুবনী গোস্বামী ও তাঁর স্বামী রাজা গোস্বামী একটি ছবি পোস্ট করেন। সেই ছবি দেখে অনেকেরই ধারণা হয় অভিনেত্রী দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন।
ছবিতে দেখা যায় বেবিবাম্প নিয়ে দাঁড়িয়ে মধুবানী ও পাশে রয়েছেন রাজা। ছবিটি পোস্ট করে তারকা দম্পতি লেখেন,”আমার এটার জন্য প্রস্তুত ছিলাম না। যাইহোক, বিষয়টা যখন হচ্ছে, তখন তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে। আগামিকালকের দিনটাই বেছে নিয়েছি। তোমাদের অফিসিয়ালি জানানোর জন্য।” অনেকেই ভাবেন তাঁদের দ্বিতীয় সন্তান আসতে চলেছে। যার জন্য অনেক মানুষ তাঁদের অভিনন্দন জানিয়েছে।
কিন্তু সমস্ত জল্পনা মিথ্যে করে সবাইকে অবাক করে দেন এই জুটি। এবার তাঁরা ব্যাগের ব্যবসা শুরু করলেন। তাঁদের সেই ব্যবসা সংক্রান্ত সমস্ত কথা অনুরাগীদের সঙ্গে ভাগ করে একটি ভিডিয়ো বানিয়ে পোস্ট করেছেন নায়িকা। ভিডিয়োটির ক্যাপশনে লেখেন,”অপেক্ষার অবসান হল। Good News ফাইনালি শেয়ার করলাম তোমাদের সঙ্গে, Official Announcement- এর মাধ্যমে…”
তারকা দম্পতির এই প্রচার দেখে বিরক্ত ও ক্ষোভ উগরে দিলেন নেটিজেনরা। অনেকেই মন্তব্য করেছেন নিম্ন মানসিকতার লোক বলে। একজন লেখেন, ‘লজ্জা করে না? মাতৃত্ব নিয়ে এত cheap একটা পাবলিসিটি করতে? আপনি তো একজন মা। নতুন ব্যবসা শুরু করছেন খুব ভালো। তাই বলে মাতৃত্ব নিয়ে এতটা সস্তা পোস্ট করতে ইচ্ছে হল আপনার? ছিঃ। কতটা নোংরা মানসিকতা।’
অপরজন লেখেন,’তোমাকে আর রাজা কে খুব ভালো লাগে। তাই তোমার আর রাজার থেকে এই লেভেল এর নাটক আশা করিনি। তোমার নতুন বিসনেস জন্য শুভ কামনা রইলো। কিন্তু তোমাদের এই বিসনেস মার্কেটিং এর প্রসেস টা অতি জঘন্য।’