Rupam Islam:”এটা কী হচ্ছে? কেন ‘বাংলা’ বললেই ‘বাংলাদেশি’ তকমা এঁটে দেওয়া হচ্ছে?…” মাতৃভাষাকে ‘বাংলাদেশি’ ভাষার তকমা! গর্জে উঠলেন রূপম ইসলাম

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Rupam Islam:”এটা কী হচ্ছে? কেন ‘বাংলা’ বললেই ‘বাংলাদেশি’ তকমা এঁটে দেওয়া হচ্ছে?…” মাতৃভাষাকে ‘বাংলাদেশি’ ভাষার তকমা! গর্জে উঠলেন রূপম ইসলাম

“এটা কী হচ্ছে? কেন বাংলা বললেই বাংলাদেশি তকমা এঁটে দেওয়া হচ্ছে?…” মাতৃভাষাকে ‘বাংলাদেশি’ ভাষার তকমা! গর্জে উঠলেন রূপম ইসলাম

বাংলা ভাষাকে অপমান, প্রতিবাদ জানালেন বাংলার রকস্টার রূপম ইসলাম।

বেশ কয়েকমাস ধরে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর বিভিন্ন রাজ্যে অত্যাচারিত হওয়ার খবর উঠে এসেছে বারবার। তাদের অপরাধ তারা বাংলা ভাষায় কথা বলেন। যেহেতু বাংলা ভাষায় কথা বলেন তাই জন্য বাংলাদেশি সন্দেহে তাদের উপর অত্যাচার করা হচ্ছে বলে জানা যায়। কখনও মারধর, কখনও তাঁদের উপর হামলা, লুটপাট, উপার্জিত অর্থ কেড়ে নেওয়া, কখনও আবার পরিচয়পত্র ছিনিয়ে নেওয়ার মতো অভিযোগ শোনা গিয়েছে। তারই প্রতিবাদে পথে নেমে আন্দোলনে শামিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এর বিরুদ্ধে প্রতিবাদ জানালেন রুপম ইসলাম।

আরও পড়ুন:Riya Ganguly:লাইভে এসে কেঁদে ফেললেন রিয়া গাঙ্গুলী “ও আমার সন্তানদের দিব্যি দিত…”, স্বামীর পরকীয়ার বিরুদ্ধে আবারও মুখ খুললেন তিনি?

বঙ্গভবনে পাঠানো একটি চিঠিতে ‘বাংলা’ ভাষাকে ‘বাংলাদেশি’ ভাষা বলে উল্লেখ করেছে দিল্লি পুলিশ। কয়েকদিন আগে দিল্লি পুলিশ বাংলাদেশি মানুষ সন্দেহে ৮ জনকে আটক করে। তাঁদের কাছ থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে। সেই নথিগুলি লেখা ছিল বাংলা ভাষায়। আর সেই সব নথির তথ্য যাচাইয়ের জন্যই একজন ট্রান্সসেলেটর দরকার হয়। আর সেই চিঠিতেই ‘বাংলা’ ভাষাকে ‘বাংলাদেশি’ ভাষা বলা হয়েছে। যার জেরে আবারও হয়রানির শিকার দিল্লি পুলিশ। ইতিমধ্যেই এক্স হ্যান্ডলে দিল্লি পুলিশের সেই বিতর্কিত চিঠিটি পোস্ট করেছে রাজ্যের শাসকদল।

বাংলা ভাষাকে এহেন অপমান কিছুতেই মানতে পারলেন না রুপম ইসলাম। সমাজমাধ্যমে নিজের ক্ষোভ উগড়ে দিলেন। এক্স হ্যান্ডলে ওই চিঠিটি পুনরায় পোস্ট করে রূপম ইসলাম লেখেন, “এটা কী হচ্ছে? বাংলা ভাষা কি দেশের ২২টা ভাষার একটি নয়? কেন ‘বাংলা’ বললেই ‘বাংলাদেশি’ তকমা এঁটে দেওয়া হচ্ছে? এটা অত্যন্ত মূর্খামির পরিচয়। ধিক্কার!”

 

Leave a Comment