The Bengal Files:‘বিভাজনের উস্কানি’! আইনি জটিলতা কাটিয়ে ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর ট্রেলারের ঝলক প্রকাশ পেতেই ধুন্ধুমার! কী আছে সেই ট্রেলারে?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

The Bengal Files:‘বিভাজনের উস্কানি’! আইনি জটিলতা কাটিয়ে ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর ট্রেলারের ঝলক প্রকাশ পেতেই ধুন্ধুমার! কী আছে সেই ট্রেলারে?

বিভিন্ন আইনি টানাপোড়নের মাঝে অবশেষে স্বাধীনতা দিবসের পরের দিন মুক্তি পেল ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর ট্রেলার। ‘ডিরেক্ট অ্যাকশন ডে’র বিভীষিকাময় স্মৃতি উসকে দিতে ওই দিনটিকে বেছে নেওয়া হয়েছিল ট্রেলার লঞ্চের জন্য। আর সেই ট্রেলার লঞ্চের পরেই শনিবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় শহরে। কি দেখানো হল সেই ট্রেলারে?

পুরসভার অনুমতি না নিয়েই বিবেক অগ্নিহোত্রী ট্রেলার লঞ্চ নিয়ে একগুচ্ছ কর্মসূচির ঘোষণা করে দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল পরিচালকের বিরুদ্ধে। একাধিক তারকা সমাবেশ থাকলে বাড়তি পুলিশই নিরাপত্তার প্রয়োজন হয়। এর পাশাপাশি কলকাতায় ‘রাজনৈতিক চাপে’র অভিযোগের স্বপক্ষে কোনোরকম প্রমাণ এখনও পর্যন্ত দেখাতে পারেননি পরিচালক। এই সমস্ত বাধা-বিপত্তি কাটিয়ে অবশেষে শনিবার অর্থাৎ ১৬ই আগস্ট প্রকাশ্যে এল ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর ট্রেলার।

আরও পড়ুন:Rukmini Maitra:“তুমি খুশি তো? শুভশ্রীর সঙ্গে দূরত্ব তৈরি হওয়া, তারপর শুভর বিয়ে…” ‘ধূমকেতু’র আবহে কোন দিকে গড়াচ্ছে দেব-শুভশ্রীর সম্পর্ক? চুপ কেন রুক্মিণী মৈত্র?

‘দ্য বেঙ্গল ফাইলস’-এর ট্রেলার এর এক ঝলক প্রকাশ্যে আসতেই নেটপাড়ার একাংশের প্রশ্ন, ট্রেলার লঞ্চের অনুষ্ঠানকে কলকাতায় আলাদা করে লাইন লাইটে আনার জন্যই কি এমন ‘পাবলিসিটি স্টান্ট’ করা হল? পাশাপাশি কলকাতায় এসে বিজেপি পার্টির অফিসে ট্রেলার দেখিয়েছেন বলেও জানা গিয়েছে।

‘দ্য বেঙ্গল ফাইলস’-এর ট্রেলারে কী রয়েছে, যার জন্য বিভাজনকে উস্কানি দেওয়া হচ্ছে বলে মনে করছেন অনেকেই? পরিচালক বিবেক অগ্নিহোত্রী অবিভক্ত বাংলার সাম্প্রদায়িক হিংসার প্রতিচ্ছবি তুলে ধরেছেন তাঁর এই ছবিতে। এরফলে প্রভাব পড়েছিল দিল্লির রাজনীতিতে। ট্রেলারের বিভিন্ন দৃশ্যে ফুটে উঠেছে দেশভাগের সময়ের বাংলার প্রতিচ্ছবি। পাশাপাশি রয়েছে জিন্নাহর সাম্প্রদায়িক বীজ বপনের ষড়যন্ত্র, ধর্মীয় ধ্বজাধারীদের অত্যাচারে সাধারণ মানুষের প্রাণহানি, মেরুকরণের রাজনীতির বিবরণ।

যদিও এইসবের মাঝেও বিভাজনকে উস্কানি দেওয়া একাধিক সংলাপ রয়েছে বলেও অভিযোগ উঠেছে পরিচালকের বিরুদ্ধে। অপরদিকে বিবেক অগ্নিহোত্রী ট্রেলার লঞ্চের প্রেক্ষাপটকে নির্দেশ করে বলেছেন, “সত্যজিৎ রায়ের মাটিতে দাঁড়িয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, ভাবিনি।”

তাসখন্দ ফাইলস’, ‘কাশ্মীর ফাইলস’-এর পর এবার বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে ‘ফাইলস’ ট্রিলজির তৃতীয় রাজনৈতিক থ্রিলার লঞ্চ হতে চলেছে। ছবিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়, সৌরভ দাস ও পল্লবী যোশিকে। গান্ধীজির ভূমিকায় রয়েছেন অনুপম খের।

গত বছর অক্টোবর মাসে প্রকাশ্যে আসে ‘দ্য বেঙ্গল ফাইলস’ এর ফার্স্ট লুক। যদিও তখন এর নাম ছিল ‘দ্য দিল্লি ফাইলস’, সাবলাইনে ‘দ্য বেঙ্গল চ্যাপ্টার’। যদিও পরে এর নাম বদলে ‘দ্য বেঙ্গল ফাইলস’ রাখা হয়। এই নিয়েও একাধিক জলঘোলা হয়েছে ইতিমধ্যেই।

Leave a Comment