Monami Ghosh:”তোমরা এটা এক্সপেরিমেন্ট করতে পারো, লাল আলতার জায়গায় নীল আলতা পরতে পারো…” আচমকাই হাতে নীল রঙের আলতা কেন পরলেন মনামী?আসল রহস্যটা কি?ধেয়ে এল কটাক্ষ।
বরাবরই নিজের লুক নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন অভিনেত্রী মনামী ঘোষ। প্রত্যেকটা মুহূর্তেই নিজেকে নতুন নতুন সাজে মেলে ধরেন ক্যামেরার সামনে। বরাবরই সাহসী ও বোল্ড লুকে নজর কেড়েছেন তিনি। কখনও পিঠে কবিতা এঁকে তো কখনও আবার দড়ির তৈরি পোশাক পরে, সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। তাঁর এই অভিনব সাজের জন্য যেমন অসংখ্য মানুষের প্রশংসা কুড়িয়েছেন তেমনই পাশাপাশি ধেয়ে এসেছে নানান কুমন্তব্য।
৪১ বছর বয়সে এসেও বয়সে এসেও এখনও তাঁর ঠুমকায় মুগ্ধ নারী থেকে পুরুষ। টলিউডের একজন নামী অভিনেত্রী। তবে অভিনয় ছাড়াও তিনি নিজের নাচের জন্যেও ভীষণ জনপ্রিয়। তবে এবার নাচ বা অভিনয় নয়, একেবারে অন্য একটি কারণে সমাজমাধ্যমের নজরে এলেন তিনি।
গতকাল অভিনেত্রীকে দেখতে পাওয়া গেল সাদা শাড়িতে সেজে থাকতে। সঙ্গে নজর কেড়েছে অভিনেত্রীর কপালে নীল টিপ, হাতে নীল আলতা। যা দেখে রীতিমতো সবার মনে প্রশ্ন জাগে, তাঁর এই সাজের পিছনে আসল রহস্যটা কি?হঠাৎ নীল আলতায় কেন সাজলেন তিনি?
মনামী বলেন,”এই নীল আলতা আমরা সবসময় লাল আলতা পরি। সারা জীবন যখন ছোটবেলা থেকে নেচেছি, যা কিছু করেছি, বাঙালি ও অবাঙালি কোনো অনুষ্ঠানে গেছি আমার ভীষণ ভালো লাগে লাল আলতা, লাল গুড়ো টিপ। এগুলো আমার খুব ভালো লাগে। তবে আজকের আমার এই নীল রঙের টিপ ও আলতা পরার পিছনে অবশ্যই একটি কারণ আছে। আমার আগামী কাজের সঙ্গে সরাসরি যোগ রয়েছে এই নীল রঙের আলতার। তবে এখন আমি কিছুই বলতে পারব না, তোমরাও বুঝতে পারবে না।”
এছাড়াও তিনি বলেন,”তবে যতদিন না আমার সেই কাজ প্রকাশ্যে আসছে ততদিন আমি আপনাদের সবাইকে বলতে পারি একবার হলেও এই নীল রঙের আলতায় নিজেকে সাজিয়ে দেখুন। আমার আসন্ন কাজটি মুক্তি পাওয়ার আগে যদি আপনারা কোনও অনুষ্ঠানে এইভাবে সেজে আমাকে ট্যাগ করেন ফেসবুক বা ইনস্টাগ্রামে, তাহলে আমি কথা দিচ্ছি আপনাদের সেই ছবি এবং ভিডিয়ো আমি শেয়ার করব সকলের সঙ্গে।”
আগামী প্রজেক্ট নিয়ে অভিনেত্রী আপাতত কিছু না বললেও তিনি শুধু এইটুকু জানিয়েছেন, সেটি হতে চলেছে একটি মিউজিকাল ফিল্ম। আর সেখানেই হয়তো নিজেকে এইভাবে সাজিয়ে তুলবেন মনামী।